নন্দন পার্ক
সাভারের নবীনগর-চন্দ্রা হাইওয়ের বাড়ইপাড়া এলাকায় প্রায় ৩৩ একর জমির উপর ২০০৩ সালের অক্টোবর মাস থেকে নন্দন থিম (Nandan Park) পার্কের যাত্রা শুরু। নন্দন পার্কটির বিশেষত্ব হচ্ছে সবুজের সমারোহ। হাটতে হাটতে ক্লান্ত হলে/জিরিয়ে নিতে বসতে পারেন ঘাসের সবুজ গালিচাতে। আন্তর্জাতিক মানের রাইড, মানসম্পন্ন খাবারের …
এক নজরে
বিবরণ
সাভারের নবীনগর-চন্দ্রা হাইওয়ের বাড়ইপাড়া এলাকায় প্রায় ৩৩ একর জমির উপর ২০০৩ সালের অক্টোবর মাস থেকে নন্দন থিম (Nandan Park) পার্কের যাত্রা শুরু। নন্দন পার্কটির বিশেষত্ব হচ্ছে সবুজের সমারোহ। হাটতে হাটতে ক্লান্ত হলে/জিরিয়ে নিতে বসতে পারেন ঘাসের সবুজ গালিচাতে। আন্তর্জাতিক মানের রাইড, মানসম্পন্ন খাবারের দোকান ও প্রাকৃতিক পরিবেশ সত্যিই ভ্রমনকারীদের বারংবার নন্দন পার্কে আসার ইচ্ছা জাগায়। সাথে রয়েছে সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ও হকার মুক্ত পরিবেশ।
নন্দন পার্কটি উদ্বোধনের পর থেকেই বিশেষ দিন যেমনঃ স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ, পূজা, ১লা বৈশাখ ও বিভিন্ন উপলক্ষ্যে কনসার্টের আয়োজন হয়ে আসছে। তাছড়া কর্পোরেট পিকনিক, সভা /সেমিনার, মিটিং এর আয়োজন করা যায় এখানে। বিভিন্ন প্যাকেজের বিস্তারিত জানতে পারবেন এখানে ।
বিদেশী রাইডের সমন্বয়ে নন্দন পার্কটি সাজানো। আকর্ষনীয় রাইডগুলোর মধ্যে রয়েছে ক্যাবল কার, ওয়েব পুল, জিপ স্লাইড, রক ক্লাইমরিং, রিপলিং, মুন রেকার, কাটার পিলার, ওয়াটার কোস্টার, আইসল্যান্ড, প্যাডেল বোট। এছাড়া রয়েছে ওয়াটার ওয়ার্ল্ড।
এখানে প্রবেশ মূল্য তিনভাবে বিভক্ত। নন্দন পার্কে প্রবেশ মূল্য ৯০ টাকা। পার্কে প্রবেশ মূল্য ও ওয়াটার ওয়ার্ল্ডের সমস্ত রাইড ব্যবহার ফি ২৫০ টাকা। ওয়াটার ওয়ার্ল্ডের রাইড ব্যবহার বাদে ১২০ সেমির উপর উচ্চতা সম্পন্নদের পার্কে প্রবেশ ও সব রাইড ১৫০ টাকা। ১৫০ সেমির নিচে উচ্চতা সম্পন্নদের পার্কে প্রবেশ ও সব রাইড ২০০ টাকা এবং ৮০ সেমির নিচে যাদের উচ্চতা তাদের কোন ফি প্রদান করতে হয় না। এছাড়া পার্কের ভেতর প্রত্যেকটি রাইডের নিকট টিকেট কাউন্টার রয়েছে। কেউ ইচ্ছে করলে শুধু পার্কের প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করার পর ইচ্ছামত রাইডগুলোতে টিকেট কেটে উঠতে পারবে। রাইডগুলোর ফি ১০-৩০ টাকার মধ্যে সীমাবদ্ধ। বিস্তারিত জানতে পারবেন এখানে ।
রবিবার থেকে বৃহস্পতিবারে সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে। শুধুমাত্র শুক্রবার সকাল ১০ টা থেকে রাত ৮ ট পর্যন্ত খোলা থাকে।
ঢাকার মতিঝিল থেকে এখানে বাসযোগে পৌঁছতে সময় লাগে প্রায় দুই ঘন্টা। হানিফ, সুপার ও আজমেরী বাস সার্ভিস যোগে নন্দনে যাতায়াত করা যায়। আবাবিল পরিবহন মতিঝিল থেকে ছেড়ে গুলিস্তান, মগ বাজার, মহাখালি, বনানি, উত্তরা, আশুলিয়া ইপিজেড হয়ে যায়।
এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও এখানে আসা যায়। নন্দন পার্কের সামনে প্রায় ১,৫০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
নন্দন পার্ক লিমিটেডের কর্পোরেট অফিস ৯ এ, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-১২১২। ফোনঃ ৯৮৯০২৮৩, ৯৮৯০৯২১, ৯৮৯০৯৪৯। ওয়েব সাইটঃ www.nandanpark.com
নন্দন পার্ক ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: ঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
নন্দন পার্ক-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ঢাকা রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
এখানে প্রবেশ মূল্য তিনভাবে বিভক্ত। নন্দন পার্কে প্রবেশ মূল্য ৯০ টাকা। পার্কে প্রবেশ মূল্য ও ওয়াটার ওয়ার্ল্ডের সমস্ত রাইড ব্যবহার ফি ২৫০ টাকা। ওয়াটার ওয়ার্ল্ডের রাইড ব্যবহার বাদে ১২০ সেমির উপর উচ্চতা সম্পন্নদের পার্কে প্রবেশ ও সব রাইড ১৫০ টাকা। ১৫০ সেমির নিচে উচ্চতা সম্পন্নদের পার্কে প্রবেশ ও সব রাইড ২০০ টাকা এবং ৮০ সেমির নিচে যাদের উচ্চতা তাদের কোন ফি প্রদান করতে হয় না। এছাড়া পার্কের ভেতর প্রত্যেকটি রাইডের নিকট টিকেট কাউন্টার রয়েছে। কেউ ইচ্ছে করলে শুধু পার্কের প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করার পর ইচ্ছামত রাইডগুলোতে টিকেট কেটে উঠতে পারবে। রাইডগুলোর ফি ১০-৩০ টাকার মধ্যে সীমাবদ্ধ। বিস্তারিত জানতে পারবেন এখানে ।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।