বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
অন্যান্যঢাকা · Dhaka

সারিঘাট, কেরানীগঞ্জ

ঢাকার যাত্রাবাড়ী বা তার আশে পাশে যারা আছেন ঘুরে আসতে পারেন সারিঘাট (Sarighat) থেকে। ঢাকা শহরের যান্ত্রিক দিক থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্যে জায়গাখানা মন্দ নয়। সবুজে ঘেরা পরিবেশ আর সাথে নৌকা ভ্রমণ। এছাড়া শরতে দিগন্ত জোড়া কাশফুলের সমারোহ তো আছেই। মন …

এক নজরে

জেলা
ঢাকা
বিভাগ
Dhaka
স্থানাঙ্ক
23.810, 90.410

বিবরণ

ঢাকার যাত্রাবাড়ী বা তার আশে পাশে যারা আছেন ঘুরে আসতে পারেন সারিঘাট (Sarighat) থেকে। ঢাকা শহরের যান্ত্রিক দিক থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্যে জায়গাখানা মন্দ নয়। সবুজে ঘেরা পরিবেশ আর সাথে নৌকা ভ্রমণ। এছাড়া শরতে দিগন্ত জোড়া কাশফুলের সমারোহ তো আছেই। মন চাইলেই হারিয়ে যেতে পারবেন কাশফুলের সমুদ্রে। এখানের সবুজ শান্ত নিরিবিলি পরিবেশ যে কারো ভালো লাগবে। হারিয়ে যাবেন গ্রাম বাংলার চির চেনা প্রকৃতির মাঝে। ঢাকা থেকে দিনে যেয়ে দিনেই ঘুরে আসতে পারবেন তাই ডে ট্রিপ কিংবা বন্ধু বান্দবদের নিয়ে আউটিং এর অন্যতম সেরা আকর্ষন এখন এটি।

এখানে নিরিবিলি সময় কাটাতে চাইলে জল ছবির গাঁও জায়গাটা দারুন! তাদের খাবার পরিবেশনটাও পরিবেশের সাথে মানানসই। মাটির সরা, মাটির কাপ। এখানে কায়াক ও ডিংগি নৌকার ব্যবস্থা আছে। ৩০ মিনিট কায়াকিং এ জনপ্রতি ৭৫ টাকা। আর নৌকাতে ১০/১৫ মিনিট ঘুরাবে, সেক্ষেত্রে যাত্রী সংখ্যা হিসেবে ভাড়া ১০০-১৫০ টাকা, অবশ্যই দরদাম করে নেবেন। বিকেলের আগে এই ভাড়া, বিকেলে মানুষ বেশি থাকলে নৌকা ভাড়া বেশি চায়।

জল ছবির গাঁও – Jol Chabir Gaon কায়াকিং রেইট – জনপ্রতি ৭৫ টাকা/৩০ মিনিট যোগাযোগঃ 01679026020

সারিঘাট এ বেড়ানো আর কায়াকিং শেষ করে চলে যেতে পারেন খুব কাছেই কাজিরগাঁও তে চাপটি, নানা রকম ভর্তা আর পরশ ভাই এর বিখ্যাত চা খাওয়ার জন্য। তবে বিখ্যাত চাপটি খাওয়ার জন্য দীর্ঘ সিরিয়াল দিয়ে অনেক সময় অপেক্ষা করা লাগতে পারে। সারিঘাট থেকে সিএনজি করে জনপ্রতি ২০ টাকা ভাড়া দিয়ে কাজিরগাঁও চাপটির দোকানে যাওয়া যাবে।

ঢাকার যে কোন জায়গা প্রথমে যাত্রাবাড়ী আসবেন। সেখান থেকে জুরাইন রেল গেইট আসবেন বাস বা লেগুনাতে ভাড়া ৮ টাকা। জুরাইন রেল গেইট থেকে পোস্তগলা ব্রিজের ঐপারে যাবেন ভাড়া ১০ টাকা। নামার পর পোস্তাগলা ব্রিজের গোড়াতেই অটো রিস্কা অথবা সিএনজি পাবেন সারিঘাট যাবেন ভাড়া ১০ টাকা জনপ্রতি।

যাত্রাবাড়ী থেকে জুরাইন ১০ টাকা ভাড়া। জুরাইন থেকে ১০০ টাকা রিজার্ভে সারিঘাট। নৌকা ভ্রমণ ১০০-১৫০ টাকা ।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

সারিঘাট, কেরানীগঞ্জ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

সারিঘাট, কেরানীগঞ্জ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ঢাকা রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকার যাত্রাবাড়ী বা তার আশে পাশে যারা আছেন ঘুরে আসতে পারেন সারিঘাট (Sarighat) থেকে। ঢাকা শহরের যান্ত্রিক দিক থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্যে জায়গাখানা মন্দ নয়। সবুজে ঘেরা পরিবেশ আর সাথে নৌকা ভ্রমণ। এছাড়া শরতে দিগন্ত জোড়া কাশফুলের সমারোহ তো আছেই। মন চাইলেই হারিয়ে যেতে পারবেন কাশফুলের সমুদ্রে। এখানের সবুজ শান্ত নিরিবিলি পরিবেশ যে কারো ভালো লাগবে। হারিয়ে যাবেন গ্রাম বাংলার চির চেনা প্রকৃতির মাঝে। ঢাকা থেকে দিনে যেয়ে দিনেই ঘুরে আসতে পারবেন তাই ডে ট্রিপ কিংবা বন্ধু বান্দবদের নিয়ে আউটিং এর অন্যতম সেরা আকর্ষন এখন এটি।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র