বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

লিচু বাগান

দিনাজপুর, লিচুর জন্যে দেশব্যাপী পরিচিত এই জেলাটি। এই জেলার ১৩ উপজেলাতেই লিচু চাষ হয়। লিচুর সিজনে প্রতিটি লিচু গাছে শোভা পায় থোকায় থোকায় মুকুল। প্রতি বছরই ক্রমান্বয়ে বেড়ে চলেছে লিচু চাষের জমির পরিমাণ। এখন সারা দেশে কম বেশি লিচু চাষ হলেও দিনাজপুরের লিচুর কদর আলাদা। দিনাজপুরের …

এক নজরে

জেলা
দিনাজপুর
বিভাগ
Rangpur
স্থানাঙ্ক
25.630, 88.630

বিবরণ

দিনাজপুর, লিচুর জন্যে দেশব্যাপী পরিচিত এই জেলাটি। এই জেলার ১৩ উপজেলাতেই লিচু চাষ হয়। লিচুর সিজনে প্রতিটি লিচু গাছে শোভা পায় থোকায় থোকায় মুকুল। প্রতি বছরই ক্রমান্বয়ে বেড়ে চলেছে লিচু চাষের জমির পরিমাণ। এখন সারা দেশে কম বেশি লিচু চাষ হলেও দিনাজপুরের লিচুর কদর আলাদা। দিনাজপুরের লিচুর মধ্যে চায়না থ্রি, বেদেনা, বোম্বাই ও মাদ্রাজি, কাঁঠালী উল্লেখয্যেগ্য।

গ্রীষ্মের মধুমাস হিসেবে পরিচিত জ্যৈষ্ঠ মাসে দিনাজপুরের সুস্বাদু ও দেশব্যাপী খ্যাত লিচু গাছগুলোতে ঝুলে থাকে থোকায় থোকায় লিচু। জ্যৈষ্ঠ মাসের শুরুতেই বেদেনা ও বোম্বাই জাতের লিচুতে রং আসতে শুরু করে। জ্যৈষ্ঠ মাসের ১০ থেকে ২০ দিনের মধ্যেই বাজারে লিচু উঠতে শুরু করে।

দিনাজপুর জেলায় ছোট-বড় নিয়ে ৩১২৮ টির বেশি লিচুর বাগান রয়েছে। এসব বাগানে প্রায় ২ লাখ ২০ হাজার গাছ রয়েছে।

দিনাজপুরে প্রধান লিচুর বাজার পৌরসভা নিউমার্কেট। সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে ছোট-বড় মিলে প্রায় ৬০টি মোকামে চলে লিচুর বেচাকেনা। গত বছরের মাদ্রাজি জাতের লিচু বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা, বোম্বাই জাতের লিচু ৩০০ থেকে ৩২৫ টাকা, বেদেনা ৬০০ থেকে ৭০০ টাকা ও চায়না থ্রি ৭০০ থেকে ৮০০ টাকা দরে।

দিনাজপুর যাওয়ার জন্যে রয়েছে ট্রেন ও বাসের ব্যবস্থা। ট্রেনে গেলে আরামদায়ক এবং নিরাপদভাবে ১০ ঘণ্টায় দিনাজপুর পৌঁছে যাবেন। মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল ১০টায় একতা এক্সপ্রেস, বুধবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস যায় দিনাজপুর। দিনাজপুর থেকে বুধবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস এবং সোমবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে।

বাসে যেতে চাইলে ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে নাবিল পরিবহনের এসি বাসে যেতে পারেন দিনাজপুর। এছাড়া এ পথে নাবিল পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এস আর ট্রাভেলস, কেয়া পরিবহন, এসএ পরিবহন, শ্যামলী পরিবহনের নন এসি বাসও চলাচল করে। নাবিল পরিবহনের এসি বাসের ভাড়া ১ হাজার টাকা। এছাড়া নাবিল পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এস আর ট্রাভেলস, কেয়া পরিবহন, শ্যামলী পরিবহন ইত্যাদি ননএসি বাসের ভাড়া ৫শ’ থেকে ৬শ’ টাকা।

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলাতে আছে প্রায় ১২০০ লিচু বাগান। এছাড়া জেলা সদরের মাশিমপুর লিচুর জন্য অনন্য এক জায়গা। এ এলাকার লিচু গাছগুলো বয়সেও পুরনো। দিনাজপুর শহর থেকে রামসাগরের দিকে চলে যাওয়া সড়কটি ধরে সামনের দিকে কিছুক্ষণ চলার পরেই মাশিমপুর। এই রাস্তার দুইপাশে প্রচুর লিচু গাছ। মাশিমপুর এলাকার বাড়ির অঙিনা এবং আশপাশেই লিচুগাছ বেশি।

এ ছাড়া দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তনগরেও রয়েছে প্রচুর লিচু বাগান। কান্তজীর মন্দির এবং নয়াবাদ মসজিদ যাবার পথে এই বাগানগুলো দেখতে পাবেন। শহর থেকে অটো ভাড়া করে মাসিমপুরের এবং কান্তনগরের নয়াবাদ গ্রামের লিচু বাগান ঘুরে দেখতে পারবেন।

লিচু বাগান ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

লিচু বাগান-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ দিনাজপুর রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

দিনাজপুর যাওয়ার জন্যে রয়েছে ট্রেন ও বাসের ব্যবস্থা। ট্রেনে গেলে আরামদায়ক এবং নিরাপদভাবে ১০ ঘণ্টায় দিনাজপুর পৌঁছে যাবেন। মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল ১০টায় একতা এক্সপ্রেস, বুধবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস যায় দিনাজপুর। দিনাজপুর থেকে বুধবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস এবং সোমবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র