মুহুরী প্রজেক্ট
মুহুরী প্রজেক্ট (Muhuri Project) বা মুহুরী প্রকল্প হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প যা ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। দেশের সবচেয়ে বড় মৎস্য জোন হিসেবেও মুহুরী প্রকল্প পরিচিতি পেয়েছে। ফলে এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। …
এক নজরে
বিবরণ
মুহুরী প্রজেক্ট (Muhuri Project) বা মুহুরী প্রকল্প হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প যা ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। দেশের সবচেয়ে বড় মৎস্য জোন হিসেবেও মুহুরী প্রকল্প পরিচিতি পেয়েছে। ফলে এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ফেনী সদর হতে সোনাগাজী উপজেলা পর্যন্ত দূরত্ব ২০ কি.মি. এবং সোনাগাজী উপজেলা হতে এর দূরত্ব ২০কি.মি.। অর্থাৎ ফেনী সদর হতে মুহুরী প্রকল্পের দূরত্ব সর্বমোট ৪০ কিলোমিটার। এর কিছু অংশ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মধ্যেও পড়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০০৪ সালে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে চারটি ২২৫ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের প্রথম বায়ু শক্তি চালিত বিদ্যুৎ ইউনিট স্থাপনের করে। প্রকল্প এলাকার পাশ দিয়ে ফেনী নদী বঙ্গোপসাগরে মিশেছে। দক্ষিণে বিস্তীর্ন মাঠ এবং বন বিভাগের সবুজ বেষ্টনী।
ফেনী নদী, মুহুরী নদী এবং কালিদাস পাহালিয়া নদীর সম্মিলিত প্রবাহকে আড়ি বাঁধ নির্মাণের মাধ্যমে ৪০ ফোক্ট বিশিষ্ট একটি বৃহদাকার পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরী করে।
ফেনী লালপোল হতে মিল্লাত, ফারাবি ট্রান্সপোর্ট, জয় এবং প্রতিশ্রুতি পরিবহনের বাসে সোনাগাজী উপজেলা সদরে এসে সেখান থেকে সিএনজি ভাড়া করে মুহুরী প্রজেক্ট যেতে পারবেন। কিংবা সোনাগাজী উপজেলা সদর থেকে বাসে বাদামতলী এসে রিক্সা ভাড়া করে মুহুরী প্রজেক্ট পৌঁছাতে পারবেন। সিএনজি রিজার্ভ করলে নিবে ২০০টাকা।
যারা চট্টগ্রাম থেকে যেতে চান, তাঁরা চট্টগ্রাম থেকে মিরসরাই এর জোরারগঞ্জ নেমে ওখান থেকে সিএনজি রিজার্ভ করে যেতে পারেন।
মুহুরী প্রজেক্ট এ নৌকায় চড়ে ঘুরতে পারবেন, পুরো নৌকা রিজার্ভ করলে নিবে ৮০০-৯০০টাকা। তাছাড়া শেয়ার করে নৌকা চড়তে পারবেন- জন প্রতি ৫০ টাকা।
মুহুরী প্রজেক্টের কাছেই রয়েছে পানি উন্নয়ন বোর্ডের ডাক বাংলো। এছাড়া রাতে থাকতে পারবেন মুহুরি প্রজেক্ট থেকে ২০ কিলোমিটার দূরের সোনাগাজীতে অবস্থিত জেলা পরিষদ ডাক বাংলো এবং নাসির রেষ্টুরেন্ট এন্ড আবাসিক হোটেলে ( 01830167696 )। আর ফেনী শহরে থাকতে চাইলে যোগাযোগ করতে পারেন হোটেল মিড নাইট ( 0331-62223 , 01733585956 ) কিংবা হোটেল গাজী ইন্টরন্যাশনাল ( 0331-62415 , 01711-123545 , 01714-267305 ) এ।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
মুহুরী প্রজেক্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: ফেনী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
মুহুরী প্রজেক্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ফেনী রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ফেনী লালপোল হতে মিল্লাত, ফারাবি ট্রান্সপোর্ট, জয় এবং প্রতিশ্রুতি পরিবহনের বাসে সোনাগাজী উপজেলা সদরে এসে সেখান থেকে সিএনজি ভাড়া করে মুহুরী প্রজেক্ট যেতে পারবেন। কিংবা সোনাগাজী উপজেলা সদর থেকে বাসে বাদামতলী এসে রিক্সা ভাড়া করে মুহুরী প্রজেক্ট পৌঁছাতে পারবেন। সিএনজি রিজার্ভ করলে নিবে ২০০টাকা।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।