বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
ঐতিহাসিকফেনী · Chattogram

প্রতাপপুর জমিদার বাড়ি

প্রতাপপুর জমিদার বাড়ি (Pratappur Zamindar Bari) চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। প্রায় ১৮৫০ কিংবা ১৮৬০ সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। স্থানীয়দের কাছে এটি প্রতাপপুর বড় বাড়ি হিসেবেও পরিচিত। এই এলাকার আশেপাশে যত জমিদার ছিল সবার শীর্ষে ছিল এই জমিদার। এই জমিদার …

এক নজরে

জেলা
ফেনী
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
23.010, 91.390

বিবরণ

প্রতাপপুর জমিদার বাড়ি (Pratappur Zamindar Bari) চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। প্রায় ১৮৫০ কিংবা ১৮৬০ সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। স্থানীয়দের কাছে এটি প্রতাপপুর বড় বাড়ি হিসেবেও পরিচিত। এই এলাকার আশেপাশে যত জমিদার ছিল সবার শীর্ষে ছিল এই জমিদার। এই জমিদার বংশধররা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরও ১৯৯৬ সাল পর্যন্ত এই জমিদার বাড়িটিতে ছিল।জমিদার বাড়ির বংশধরদের কিছু এখনো ঢাকা, চট্টগ্রাম এবং কিছু ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে আছেন। জমিদার বাড়ির সম্পত্তি এখনো জমিদার বাড়ির বংশধরদের মালিকানাধীন। জমিগুলো এলাকার মানুষের কাছে বর্গা দিয়ে রাখা হয়েছে। প্রায় ১৩ একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। বাড়িটিতে ১০টি ভবন ও ১৩টি পুকুর রয়েছে। এরমধ্যে ৫টি পুকুর পাকা ঘাট বাঁধানো। বাড়িটি সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে না থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে। চারিদিক লতাপাতায় ঢেকে গেছে। ভবনগুলোও ধসে পড়ছে।

ইতিহাস ঘেঁটে জানা যায়, প্রায় ১৮৫০সাল থেকে ১৮৬০ সালের ভেতরে রাজকৃষ্ণ সাহা ও রামনাথ কৃষ্ণ সাহা নামক দুজন জমিদার প্রতাপপুর জমিদার বাড়িটি প্রায় ১৩ একর জায়গা জুড়ে নির্মাণ করেন। এখানকার স্থানীয় লোকদের কাছে এই জমিদার বাড়িটি প্রতাপপুর বড়বাড়ি হিসেবেও বেশ পরিচিত। প্রতাপপুর জমিদার বাড়িটিতে ১০টি ভবন ও ১৩টি পুকুর রয়েছে। এরমধ্যে ৫টি পুকুরে পাকা ঘাট বাঁধানো। তৎকালীন সময়ে প্রতাপপুর এলাকার আশেপাশে যত জমিদার ছিল সবার চাইতে বিত্তবান ও প্রভাবশালী ছিল এই জমিদার। প্রতাপপুরের জমিদারদের বংশধররা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরও ১৯৯৬ সাল পর্যন্ত এই জমিদার বাড়িটিতে ছিল।পরে তারা অজ্ঞাত কারণে এখান থেকে চলে যায়। বর্তমানে এই জমিদার বাড়ির বংশধরদের কিছু ঢাকায়, চট্টগ্রামে এবং কিছু ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে থাকেন। প্রতাপপুর জমিদার বাড়ির বংশধররা এখান থেকে চলে গেলেও এই জমিদার বাড়ির সব সম্পত্তি এখনো জমিদার বাড়ির বংশধরদের মালিকানাধীন। তাদের জমি গুলো এলাকার মানুষের কাছে বর্গা দিয়ে রাখা হয়েছে। জমিদার বাড়ির বংশধররা এখানে বছরের মধ্যে দুইবার আসেন এবং বর্গার টাকা আদায় করে আবার চলে যান। বর্তমানে প্রতাপপুর জমিদার বাড়িটি সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের আওতাভুক্ত না থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে। চারিদিক লতাপাতায় ঢেকে গেছে।

ট্রেনে ফেনী রেল ষ্টেশনে নেমে টমটমে করে ২০ টাকা ভাড়া দিয়ে মহিপাল চলে আসুন। আর বাসে আসলে আপনার বাস থামাবেই মহিপাল। মহিপাল থেকে নোয়াখালি রুটের বাস অথবা সিএনজিতে এড়ে সেবারহাট নামবেন। বাসে ৪০ টাকার মতো নিবে। সেবারহাট নেমে যে কাউকে বড় বাড়ি বা রাজবাড়ি বললে রাস্তা দেখিয়ে দিবে। সেখান থেকে সি এনজি পাবেন, মাত্র ২০ টাকা ভাড়ায় একদম রাজবাড়ির কাচারি ঘরের সামনে। ফেরার পথে মহিপালে বিজয় সিংহ দিঘি এবং দিঘির পাশে গড়ে তোলা পার্ক থেকে ঘুরে আসতে পারেন।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

প্রতাপপুর জমিদার বাড়ি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ফেনী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

প্রতাপপুর জমিদার বাড়ি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ফেনী রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

প্রতাপপুর জমিদার বাড়ি (Pratappur Zamindar Bari) চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। প্রায় ১৮৫০ কিংবা ১৮৬০ সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। স্থানীয়দের কাছে এটি প্রতাপপুর বড় বাড়ি হিসেবেও পরিচিত। এই এলাকার আশেপাশে যত জমিদার ছিল সবার শীর্ষে ছিল এই জমিদার। এই জমিদার বংশধররা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরও ১৯৯৬ সাল পর্যন্ত এই জমিদার বাড়িটিতে ছিল।জমিদার বাড়ির বংশধরদের কিছু এখনো ঢাকা, চট্টগ্রাম এবং কিছু ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে আছেন। জমিদার বাড়ির সম্পত্তি এখনো জমিদার বাড়ির বংশধরদের মালিকানাধীন। জমিগুলো এলাকার মানুষের কাছে বর্গা দিয়ে রাখা হয়েছে। প্রায় ১৩ একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। বাড়িটিতে ১০টি ভবন ও ১৩টি পুকুর রয়েছে। এরমধ্যে ৫টি পুকুর পাকা ঘাট বাঁধানো। বাড়িটি সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে না থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে। চারিদিক লতাপাতায় ঢেকে গেছে। ভবনগুলোও ধসে পড়ছে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র