বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

রাবার বাগান, পরশুরাম

ফেনীর পরশুরাম এর জয়ন্তীনগর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে রাবার বাগান। পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর গ্রামে ২০১০ সালে হাজী মো. মোস্তফার মালিকানাধীন প্রায় ২৫ একর জায়গায় ৮ হাজার রাবার চারা রোপন করা হয়। পরিকল্পিতভাবে লাগানো সারি সারি রাবার গাছের এ বাগান দীর্ঘ ৮ বছর পরিচর্যার পর ২০১৮ সালের দিকে প্রথম …

এক নজরে

জেলা
ফেনী
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
23.010, 91.390

বিবরণ

ফেনীর পরশুরাম এর জয়ন্তীনগর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে রাবার বাগান। পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর গ্রামে ২০১০ সালে হাজী মো. মোস্তফার মালিকানাধীন প্রায় ২৫ একর জায়গায় ৮ হাজার রাবার চারা রোপন করা হয়। পরিকল্পিতভাবে লাগানো সারি সারি রাবার গাছের এ বাগান দীর্ঘ ৮ বছর পরিচর্যার পর ২০১৮ সালের দিকে প্রথম কষ আরোহণ করা হয়। সারি সারি রাবার গাছের বাগানে ঢুকলে মান হারাতে যায় সবুজের সমারোহে। যতই বাগানের ভিতরে ঢুকবেন ততই যেন বিশালতায় গ্রাস করে নিবে আপনাকে। সে এক অদ্ভুত সুন্দরতা। আনমনে হাটতে হাটতে কখন যে বেলা গড়িয়ে যাবে টের পাওয়া দায়।

ব্যক্তিগত বাগান তাই ঢুকতেই বাধা নিষেধ আছে। তবে অনুমতিক্রমে সবাই ভিতরে যেতে পারে, শর্ত একটাই বাগানের ভিতরে কোন দিয়াশলাই বা আগুন জ্বালানোর কোন উপাদান নিয়ে যাওয়া যাবে না। আর ধুমপান তো একদমই না। কারণ শুকনো পাতাসমেত পরিবেশটা এতই শুস্ক যে একটা স্ফুলিঙ্গই একাবারে সর্বনাশ ঘটানোর জন্য যথেষ্ট।

বাগানের ওপারেই আছে কাটা তারের বেড়া, মানে ভারতের সীমান্ত আর তার সাথেই আছে পরশুরাম রিজার্ভ ফরেস্ট। ফরেস্ট ট্রেকিং এর প্রস্তুতি থাকলে ঘুরে আসতে পারেন।

অক্টোবর-জানুয়ারি চার মাস রাবার উৎপাদনের ভর মৌসুম। শীতে কষ আহরণ বেশি হয়, বর্ষায় কমে যায়।

ফেনী থেকে সিএনজি কিংবা বাস দিয়ে পরশুরাম যাওয়া যায়।

– ফেনী সার্কিট হাউস (দর্শনীয় স্থান সংলগ্ন) – জেলা পরিষদ ডাক বাংলো (দর্শনীয় স্থান হতে ৩ কিলোমিটার দূরে মিজান রোডে অবস্থিত, রিক্সা বা সিএনজি অটো রিক্সা যোগে আসা -যাওয়া করা যায়)। – এলজিইডি রেস্ট হাউস (দর্শনীয় স্থান হতে ০৪ কিলোমিটার দূরে ফেনী কুমিল্লা রোডের পাশে অবস্থিত, রিক্সা বা সিএনজি অটো রিক্সা যোগে আসা- যাওয়া করা যায়)। – পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস (দর্শনীয় স্থান হতে ২ কিলোমিটার দূরে এস,এস,কে রোডের পাশে অবস্থিত, রিক্সা বা সিএনজি অটো রিক্সা যোগে আসা- যাওয়া করা যায়)। – পল্লী বিদ্যু সমিতির রেস্ট হাউস,মহিপাল মোড় হতে প্রায় ১.৫ কি:মি: দক্ষিণে হাইওয়ের পাশে অবস্থিত।(দর্শনীয় স্থান হতে ৪ কিলোমিটার দূরে ফেনী কুমিল্লা রোডের পাশে অবস্থিত, রিক্সা বা সিএনজি অটো রিক্সা যোগে আসা- যাওয়া করা যায়)। – হোটেল মিড নাইট,জহিরিয়া মসজিদ মার্কেট,এস,এস,কে রোড আলাপনিঃ ০৩৩১-৬২২২৩ / ০১৭৩৩-৫৮৫৯৫৬ (দর্শনীয় স্থান হতে ২ কিলোমিটার দূরে এস,এস,কে রোডের পাশে অবস্থিত, রিক্সা বা সিএনজি অটো রিক্সা যোগে আসা -যাওয়া করা যায়)। – হোটেল গাজী ইন্টরন্যাশনাল,এস,এস,কে রোড,ফেনী , আলাপনিঃ ০৩৩১-৬২৪১৫/ ০১৭১১-১২৩৪৫৪/ ০১৭১৪-২৬৭৩০৫ (দর্শনীয় স্থান হতে ২ কিলোমিটার দূরে এস,এস,কে রোডের পাশে অবস্থিত, রিক্সা বা সিএনজি অটো রিক্সা যোগে আসা-যাওয়া করা যায়)।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

রাবার বাগান, পরশুরাম ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ফেনী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

রাবার বাগান, পরশুরাম-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ফেনী রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ফেনী থেকে সিএনজি কিংবা বাস দিয়ে পরশুরাম যাওয়া যায়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র