বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
অন্যান্যফেনী · Chattogram

শর্শদি

ফেনীতে অবস্থিত ফখরুদ্দীন মুবারক শাহ এর দ্বিতীয় রাজধানী শর্শদি। বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দীন মুবারক শাহ। তিনি ১৩৩৮ থেকে ১৩৪৯ সাল বাংলার সুলতান ছিলেন। তাঁর রাজধানী ছিল সোনারগাঁও। বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম এর পর ত্রিপুরা ও আরাকান রাজ্য জয়ের পর এতদঞ্চলে দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দিলে তিনি ফেনী …

এক নজরে

জেলা
ফেনী
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
23.010, 91.390

বিবরণ

ফেনীতে অবস্থিত ফখরুদ্দীন মুবারক শাহ এর দ্বিতীয় রাজধানী শর্শদি। বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দীন মুবারক শাহ। তিনি ১৩৩৮ থেকে ১৩৪৯ সাল বাংলার সুলতান ছিলেন। তাঁর রাজধানী ছিল সোনারগাঁও। বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম এর পর ত্রিপুরা ও আরাকান রাজ্য জয়ের পর এতদঞ্চলে দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দিলে তিনি ফেনী জেলার শর্শদি (Sarishadi) রাজ্যের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন।

পূর্ববঙ্গের স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের দ্বিতীয় রাজধানী শর্শদির অনেক ঐতিহাসিক স্থাপনাই কালের বিবর্তনে হারিয়ে গেছে। ইতিহাসের সাক্ষী হিসেবে টিকে আছে একটি মসজিদ। মোঘল স্থাপত্যের নিদর্শন এই মসজিদে ফুটে উঠেছে উপমহাদেশের ইসলামিক স্থাপত্যের ঐতিহ্য! প্রায় ৪৫০ বছর আগের এই মসজিদটির গায়ে ইটের উপর খাঁজ কেটে কেটে তৈরি করা হয়েছে সুনিপুন নকশা। লতা পাতা অঙ্কন করা হয়েছে সুনিপুন হাতে। গম্বুজের নিচে রয়েছে শৈল্পিক আবহ। দারুন কারুকার্যময় এই মসজিদের উপরে ৩ টি গম্বুজ বেষ্টিত, মসজিদের ঢোকার সম্মুখে দেয়াল ও চুন সুরকির শৈল্পিক আবহে নির্মিত।পুরো মসজিদটি চুন, সুরকি আর ইটের তৈরি।

বর্তমান স্থাপনাগুলোয় সাধারণত ছয় ইঞ্চি পুরু ওয়াল দেয়া হয়। দুর্গের আদলে নির্মিত এই মসজিদের ওয়াল প্রায় পাঁচ ফুট পুরু। মসজিদটিতে এখন বাংলাদেশ প্রত্নতত্ন অধিদপ্তর ও জাদুঘরের অধিনে ন্যাস্ত একটি পুরাকির্তি সংরক্ষিত এলাকা। বাংলাদেশে ৪৭ টি প্রাচিন মসজিদকে প্রত্নতত্ন অধিদপ্তরের অধিনে নেয়া হয়েছে তার মধ্যে একটি এই মসজিদ। এখানে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

এর রক্ষণাবেক্ষণে একটি নোটিশ ছাড়া প্রত্নতত্ন অধিদপ্তরের আর কোন কর্মকান্ডের নিদর্শন পাওয়া যায় না। এমনকি মসজিদের নাম বা ইতিহাস নিয়ে কোন তথ্য কোথাও লিপিবদ্ধ নাই।

মসজিদটির সামনে দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চলে গেছে ফখরুদ্দিন মুবারক শাহ সড়ক। সড়কের পুর্ব দিকে রয়েছে ‘কল্লা শাহ্‌র’ মাজার নামে একটি প্রাচিন স্থাপনা। এটারও কোন নেমপ্লেট বা ইতিহাস লিখা নেই। মাজার থেকে একশ গজ দূরে রয়েছে বিশাল মহামানিক্যের দীঘি। ত্রিপুরার রাজা প্রতাপ মানিক্য এই দিঘিটি খনন করেন। প্রতাপ মানিক্যের বাবা ছিলেন মহারাজা ধর্মমানিক্য। যিনি খনন করেন কুমিল্লার ঐতিহাসিক ধর্মসাগর দীঘি ।

ধর্মমানিক্যের বাবা মহামানিক্যের হাতেই ত্রিপুরা রাজবংশের সূচনা হয়। প্রতাপ মানিক্য ঠাকুরদা মহামানিক্যের নামেই এই দিঘির নাম করন করেন। স্থানীয় প্রবীণরা ছাড়া এই দিঘির নাম খুব কম মানুষই জানে। লোকে চিনে শর্শদি দিঘি নামে। অপূর্ব এই দিঘিটি বাংলাদেশের সর্ব বৃহৎ দিঘিগুলোর মধ্যে একটি। স্থানীয় এক প্রবীণ জানান- এই দিঘিটি ২২ দ্রোন, ২৩ কানি জায়গার উপর প্রতিষ্ঠিত। ৪০ কানিতে এক দ্রোন আর ১২০ ডিসিমে (শতক) এক কানি। সেই হিসাবে দীঘিটি ১লাখ ৮ হাজার ৩৬০ শতক জায়গার উপর অবস্থিত। অনেকেই ফেনীর বিখ্যাত বিজয় সিংহ দীঘি দেখে থাকবেন। বিশাল এই দীঘিটি ৩৭ একর জায়গায় প্রতিষ্ঠিত আর মহামানিক্যের দীঘির আয়তন ১ হাজার ৮৪ একর। বর্তমানে যে দিঘিটি দেখা যায় এটি দিঘির চার ভাগের একভাগ। বাকি অংশ সরকারের উদাসীনতায় বেহাত হয়ে দুষ্ট চক্রের হাতে চলে গেছে। এই চার ভাগের এক ভাগকে আবার চারভাগ করে চারটি দীঘি করে কারা যেন লিজ নিয়ে মাছ চাষ করছে। দীঘির দক্ষিনে প্রায় দুই একর জায়গা ভরাট করে সাইড ওয়াল নির্মান করা হচ্ছে।

আমাদের ঐতিহ্য আর প্রাচীন নিদর্শন সংরক্ষণ ও অবিকৃত রাখার সার্থে অনতি বিলম্বে দিঘীটিকে দখলমুক্ত করা দরকার। অন্যাথায় প্রাচীন নিদর্শনটি কালের গর্ভে হারিয়ে যাবে।

দেশের যে কোন জায়গা থেকে প্রথমে ফেনীর মহীপাল যেতে পারেন। মহীপাল থেকে ৪ কিলো উত্তরে মোহাম্মদ আলী বাজার এবং সেখান থেকে একটু ভিতরেই শর্শদি। সিএনজি ভাড়া ২০ টাকা।

শর্শদি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ফেনী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

শর্শদি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ফেনী রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

দেশের যে কোন জায়গা থেকে প্রথমে ফেনীর মহীপাল যেতে পারেন। মহীপাল থেকে ৪ কিলো উত্তরে মোহাম্মদ আলী বাজার এবং সেখান থেকে একটু ভিতরেই শর্শদি। সিএনজি ভাড়া ২০ টাকা।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র