বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
ঐতিহাসিকফেনী · Chattogram

শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট

ফেনী জেলার ট্রাংক রোড থেকে ৭ কিলোমিটার আগে ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর গ্রামে শমসের গাজীর বাঁশের কেল্লা (Shamser Gazir Bansher Kella Resort) রিসোর্টটির অবস্থান। নির্মান শৈলী ও বিনোদনের অন্যতম মাধ্যম এই রিসোর্ট এখন ভ্রমন পিয়াসীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটির ভেতরের এবং বাইরের …

এক নজরে

জেলা
ফেনী
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
23.010, 91.390

বিবরণ

ফেনী জেলার ট্রাংক রোড থেকে ৭ কিলোমিটার আগে ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর গ্রামে শমসের গাজীর বাঁশের কেল্লা (Shamser Gazir Bansher Kella Resort) রিসোর্টটির অবস্থান। নির্মান শৈলী ও বিনোদনের অন্যতম মাধ্যম এই রিসোর্ট এখন ভ্রমন পিয়াসীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটির ভেতরের এবং বাইরের সবকিছুর নির্মাণশেলীতে রয়েছে বাশেঁর ব্যবহার। এছাড়াও প্রায়ই এখানে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে থাকছে, পাশ্ববর্তী ত্রিপুরা রাজ্য থেকে আগত পাহাড়ীদের নৃত্য পরিবেশনা।

গ্রাম-বাংলার লোক সংস্কৃতির আরো অনেক উপকরণের সমন্বয়ে প্রায় ৫ একরের ওপর পুরো পর্যটনকেন্দ্রটি নির্মাণ করে এটি এক ধরনের চমকপ্রদ করে তোলার চেষ্টা করেছেন উদ্যোক্তা। বাঁশের রিসোর্টের বাইরে সুউচ্চ বাঁশের সারি। দেয়ালগুলোতে শুধুই বাঁশের দেয়ালি শিল্পকর্ম এবং প্রতিটি আসবাবপত্র বাঁশ দিয়ে তৈরি করা। রিসোর্টের বাইরেও রয়েছে নানান শৈল্পিক আয়োজন, বাইরের বাগানের পাশের খোলা আঙিনার ধারে বাঁশের মাচা করে খাগড়াছড়ি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী পাহাড়ি ঘর। সেখানে যে কোনো সাহিত্য আড্ডা কিংবা মুক্ত অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। পাহাড়ি ঘরটি মনোরম মঞ্চ সদৃশ। পাশে ছোট ছোট ফল গাছের বাগানের মাঝে মাঝে রয়েছে বসার ছোট ছোট বেঞ্চ, অপর পাশে লেকের পানিতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে হাতে ঘোরানো বৈঠা দেয়া আসন পাতা সুদৃশ্য নৌকা। কেল্লার প্রবেশপথে সবার চোখে পড়বে ‘ঐকতান’ নামের একটি ঢোলক, তবলা, হারমোনিয়াম ও একতারা সংবলিত ভাস্কর্য।

বাঙালি গ্রামীণ জনপদ ও উপজাতীয়দের আদলে রয়েছে একটি টুকিটাকি কেনাকাটা ও চা কফির স্টল। এখানে আছে বনভোজন আয়োজন করার ব্যবস্থা, আছে বারবিকিউ করা সুবিধাও। সাথে আছে বাঁশ দিয়ে তৈরি করা খাবার।

বাড়তি পাওনা হিসাবে বিকালে ফেনী মুহুরী নদীতে নৌকা ভ্রমন ও কৈয়ারা দিঘি দেখতে পরবেন।

অনাবাসিকদের জন্যে ভেতরে প্রবেশ ফি লাগবে মাত্র ২০ টাকা।

ফেনী শহর থেকে বাসে ছাগলনাইয়া যেয়ে রিক্সা বা লেগুনাতে সরাসরি শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে বারইয়ারহাট নামতে হবে। এরপর রামগড় রোড দিয়ে করেরহাট বাজার পেরিয়ে শুভপুর বাজারে গেলেই সোজা পূর্বদিকে একটি সরু সড়ক বেয়ে প্রায় ৩ কিলোমিটার সড়ক পার হলেই দেখা মিলবে এই বাঁশের কেল্লার। বারইয়ারহাট থেকে সিএনজি অটোরিকশাযোগে ভাড়া পড়বে ৪০-৫০ টাকা। আবার ফেনী শহর থেকে ছাগলনাইয়া হয়েও শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট এ যাওয়া যায়।

শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্টে আছে থাকার সুবিধা। এছাড়া আপনি চাইলে ফেনী (Feni) সদরেও থাকতে পারেন। নিচে কিছু থাকার জায়গার নাম দেয়া হলো –

শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ফেনী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

শমসের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ফেনী রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

অনাবাসিকদের জন্যে ভেতরে প্রবেশ ফি লাগবে মাত্র ২০ টাকা।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র