লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক
লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক (Luis Village Resort and Park) রিসোর্টটি জামালপুর শহরের প্রাণকেন্দ্র বেলাটিয়া এলাকায় অবস্থিত একটি মনোমুগ্ধকর রিসোর্ট। প্রায় ১০ একর জমির ওপর ২০১৬ সালে পার্কটি গড়ে তোলা হয়। রাশিয়ার মস্কো প্রবাসী আতিকুর রহমান লুইস এর ভ্রমন পিয়াসি উচ্চমান সম্পন্ন রুচিবোধ …
এক নজরে
বিবরণ
লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক (Luis Village Resort and Park) রিসোর্টটি জামালপুর শহরের প্রাণকেন্দ্র বেলাটিয়া এলাকায় অবস্থিত একটি মনোমুগ্ধকর রিসোর্ট। প্রায় ১০ একর জমির ওপর ২০১৬ সালে পার্কটি গড়ে তোলা হয়। রাশিয়ার মস্কো প্রবাসী আতিকুর রহমান লুইস এর ভ্রমন পিয়াসি উচ্চমান সম্পন্ন রুচিবোধ ও পরিবেশ বান্ধব ধারণায় এটি গড়ে তোলা হয়েছে। এই পার্কটি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যতম আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালা পার্কটিকে আরও মনোরম ও আকর্ষণীয় করে তুলেছে। গ্রামীণ পরিবেশের মাঝে গড়ে ওঠা এই পার্কটিতে বিরাজ করে নির্মল এক সবুজাভ পরিবেশ।
লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক বিনোদন কেন্দ্রটি ইতোমধ্যেই জামালপুর ছাড়িয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ভ্রমন পিয়াসিদের নজর কেড়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য পার্কটি নানা রকম বিনোদনের ব্যবস্থা করে রেখেছে।
লুইস ভিলেজ পার্কে বিনোদনের জন্য বাম্পার কার, মেরী গো রাউন্ড, সুইং চেয়ার, মিনি ট্রেন, ফ্যামিলি ট্রেন, ওয়ান্ডার হুইল, জেড কোস্টার, কফি কাপসহ অত্যাধুনিক আরো ১৪টি রাইডের ব্যবস্থা। রয়েছে একটি পুকুর এবং ওয়াটার রাইডের ব্যবস্থা।
যেকোন পারিবারিক কিংবা ব্যবসায়িক নানা প্রোগ্রাম এখানে এসে স্বাচ্ছন্দ্যে পালন করতে পারেন। এছাড়া এখানে এলে জামালপুরের খ্যাতি সম্পন্ন হস্ত শিল্পের দোকান ও পেয়ে যাবেন। পার্কটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্রবেশ মূল্য মাত্র ১০০ টাকা।
সম্পূর্ণ সবুজ এক চত্বরে গড়ে তোলা এই পার্কটিতে উন্নত রেস্টুরেন্ট, রেস্ট হাউজ, কনভেনশন সেন্টার সহ ফাস্ট ফুড দোকান। এছাড়া জামালপুর শহরে খাওয়া দাওয়ার জন্য রয়েছে বেশ কিছু দেশিয় খাবার হোটেল ও কিছু চাইনিজ রেস্টুরেন্ট। এগুলোর মধ্যে মদিনা, নিরিবিলি হোটেল, আড্ডা ক্যাফে, হোটেল শ্যামল বাংলা, মেক্সিকান হট সাবওয়ে, এফএইচটি, তাজ ক্যাফে, জেএফসি রেস্টুরেন্টের মতো বেশ কিছু বাঙ্গালি, ফাস্টফুড ও চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে।
লুইস ভিলেজ রিসোর্ট এ্যান্ড পার্কে প্রবেশ মূল্য মাত্র একশত টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্যে খোলা থাকে।
ঢাকা থেকে সড়ক ও রেলপথে জামালপুর যাওয়া যায়। সড়ক পথের চেয়ে রেলপথটিই বেশি আরামদায়ক ও সুবিধাজনক। ঢাকার কমলাপুর রেলস্টেশন হতে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে জামালপুর যাওয়া যায়। আসন ভেদে ভাড়া সর্বোচ্চ ২৫০ টাকা।
এছাড়াও ঢাকার মহাখালী বাস স্টেশন হতে এনা, মহানগর ও রাজীব পরিবহণের বাস রয়েছে এই রুটে। ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা। জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বেলাটিয়া এলাকায় স্থাপিত লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক। রিক্সা বা অটোতে করে যেতে ১০-১৫ মিনিট সময় লাগে।
লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ জামালপুর রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক (Luis Village Resort and Park) রিসোর্টটি জামালপুর শহরের প্রাণকেন্দ্র বেলাটিয়া এলাকায় অবস্থিত একটি মনোমুগ্ধকর রিসোর্ট। প্রায় ১০ একর জমির ওপর ২০১৬ সালে পার্কটি গড়ে তোলা হয়। রাশিয়ার মস্কো প্রবাসী আতিকুর রহমান লুইস এর ভ্রমন পিয়াসি উচ্চমান সম্পন্ন রুচিবোধ ও পরিবেশ বান্ধব ধারণায় এটি গড়ে তোলা হয়েছে। এই পার্কটি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যতম আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালা পার্কটিকে আরও মনোরম ও আকর্ষণীয় করে তুলেছে। গ্রামীণ পরিবেশের মাঝে গড়ে ওঠা এই পার্কটিতে বিরাজ করে নির্মল এক সবুজাভ পরিবেশ।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।