গোরার মসজিদ
গোরার মসজিদটি (Gorar Masjid) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে বারোবাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর গ্রামে অবস্থিত। এই বারোবাজার এলাকাটি ঐতিহাসিকভাবে খুবই সমৃদ্ধ। এখানে অনেকগুলো প্রাচীন মসজিদ রয়েছে। গোরার মসজিদ তাদেরই একটি। গোরাই নামে একজন সুফী এ অঞ্চলে …
এক নজরে
বিবরণ
গোরার মসজিদটি (Gorar Masjid) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে বারোবাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর গ্রামে অবস্থিত। এই বারোবাজার এলাকাটি ঐতিহাসিকভাবে খুবই সমৃদ্ধ। এখানে অনেকগুলো প্রাচীন মসজিদ রয়েছে। গোরার মসজিদ তাদেরই একটি। গোরাই নামে একজন সুফী এ অঞ্চলে বসবাস করতেন। তার নামানুসারে এই মসজিদকে গোরাই মসজিদ হিসেবে ডাকা হয়। মসজিদের পাশেই তার কবর রয়েছে। প্রত্নতত্ত্ববিদগণের মতে, মসজিদটি হোসেন শাহ বা তার পুত্র নসরত শাহ এর শাসনামলে তৈরি করা হয়েছে। মসজিদটিতে একটি বড় ও তিনটি ছোট গম্বুজ রয়েছে। ১৯৮৩ সালে বারোবাজারে খনন কাজ শুরু হলে আরও বেশ কয়েকটি মসজিদের সাথে এই মসজিদটিও আবিষ্কৃত হয়।
গোরার মসজিদের পূর্বদিকে আছে পুকুর ও ওজু করার সুব্যবস্থা। মসজিদে পাঁচ ফুট প্রশস্ত দেওয়াল আছে। বারান্দাসহ মসজিদটি বর্গাকৃতির। মূল প্রার্থনা কক্ষের চার কোনায় অষ্টভুজাকৃতির চারটি কুরুজ সংযুক্ত আছে। বারান্দার দুই পাশে পৃথক আকৃতির আরও দুটি বুরুজ সংযুক্ত আছে। মূল প্রার্থনা কক্ষের পূর্বদিকে কৌণিক খিলানযুক্ত তিনটি প্রবেশপথ (মধ্যবর্তী প্রবেশপথটি বৃহৎ) এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে কৌণিক খিলানযুক্ত প্রবেশপথ আছে যা এখন জানালা হিসেবে ব্যবহার হচ্ছে। মসজিদের দেওয়ালে পোড়ামাটির পাতা-ফুলে শোভিত শিকল, ঘণ্টাসহ বিভিন্ন নকশা আছে। বাইরের দেওয়াল পুরোটাই পোড়ামাটির কারুকার্যে অলংকৃত, যা দর্শনার্থীদের অবাক করে।
দেশের যে কোনো স্থান থেকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শহরে পৌঁছতে হবে। ঝিনাইদহ শহর থেকে কালীগঞ্জ উপজেলা ২০ কিলোমিটার পথ। বাস বা সিএনজি যোগে কালীগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড নেমে সেখান থেকে ভ্যানে বা সিএনজি যোগে বারোবাজার ইউনিয়নে গোরার মসজিদ দেখতে যেতে পারেন। ঝিনাইদহ থেকে কালীগঞ্জ উপজেলায় ৪০-৪৫ মিনিটের মত সময় লাগে আর ভাড়া পড়বে ৪০-৫০ টাকার মতো।
নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এর কটেজে প্রয়োজনে রাত্রি যাপন করতে পারবেন। কালীগঞ্জ উপজেলা ডাকবাংলোতে থাকতে পারবেন তার জন্য আগে থেকে অনুমতি নিয়ে রাখতে হবে। এছাড়া ঝিনাইদহ শহরে বেশ কিছু হোটেল রয়েছে যেখানে রাত্রি যাপন করতে পারেন।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
গোরার মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
গোরার মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ঝিনাইদহ রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
গোরার মসজিদটি (Gorar Masjid) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে বারোবাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর গ্রামে অবস্থিত। এই বারোবাজার এলাকাটি ঐতিহাসিকভাবে খুবই সমৃদ্ধ। এখানে অনেকগুলো প্রাচীন মসজিদ রয়েছে। গোরার মসজিদ তাদেরই একটি। গোরাই নামে একজন সুফী এ অঞ্চলে বসবাস করতেন। তার নামানুসারে এই মসজিদকে গোরাই মসজিদ হিসেবে ডাকা হয়। মসজিদের পাশেই তার কবর রয়েছে। প্রত্নতত্ত্ববিদগণের মতে, মসজিদটি হোসেন শাহ বা তার পুত্র নসরত শাহ এর শাসনামলে তৈরি করা হয়েছে। মসজিদটিতে একটি বড় ও তিনটি ছোট গম্বুজ রয়েছে। ১৯৮৩ সালে বারোবাজারে খনন কাজ শুরু হলে আরও বেশ কয়েকটি মসজিদের সাথে এই মসজিদটিও আবিষ্কৃত হয়।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।