বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
ধর্মীয়ঝিনাইদহ · Khulna

জোড়বাংলা মসজিদ

জোড়বাংলা মসজিদ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারোবাজার মৌজায় অবস্থিত। জোড়বাংলা নামকরণ সম্পর্কে সঠিক কোন তথ্য নেই, তবে প্রচলিত মতে ঐ স্থানে এক জোড়া কুড়ে ঘর ছিল। সে কারনেই নামকরণ করা হয় জোড়বাংলা। আবার কারো কারো মতে এখানে জোড়া দিঘি ছিল। যার কারনে জোড়বাংলা নামকরণ হয়েছে। সম্ভবত ৮০০ হিজরিতে আলাউদ্দিন হুসাইন শাহের পুত্র …

এক নজরে

জেলা
ঝিনাইদহ
বিভাগ
Khulna
স্থানাঙ্ক
23.540, 89.180

বিবরণ

জোড়বাংলা মসজিদ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারোবাজার মৌজায় অবস্থিত। জোড়বাংলা নামকরণ সম্পর্কে সঠিক কোন তথ্য নেই, তবে প্রচলিত মতে ঐ স্থানে এক জোড়া কুড়ে ঘর ছিল। সে কারনেই নামকরণ করা হয় জোড়বাংলা। আবার কারো কারো মতে এখানে জোড়া দিঘি ছিল। যার কারনে জোড়বাংলা নামকরণ হয়েছে। সম্ভবত ৮০০ হিজরিতে আলাউদ্দিন হুসাইন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ ইবনে নুসাই মসজিদটি প্রতিষ্ঠা করেন। ১৯৯২-৯৩ সালে প্রত্নতত্ব বিভাগ কর্তৃক খননের ফলে আবিস্কৃত হয়েছে এক গম্বুজ বিশিষ্ট এ মসজিদটি। এর পাশে কয়েকটি কবর আছে। জোড় বাংলা মসজিদ (Jor Bangla Mosque) এর উত্তরের পুকুরটি অন্ধপুকুর নামে পরিচিত। সুলতান মাহমুদ শাহের শাসনামলে মুসল্লীদের ওজু ও পানীয় জলের প্রয়োজনে সম্ভবত এ পুকুর খনন করা হয়েছিল।

ছোট ছোট সুন্দর পাতলা ইটে গাঁথা এ মসজিদটি ১০/১১ ফুট উচুঁ প্লাটফর্মের উপর প্রতিষ্ঠিত। এর প্রবেশ পথ থেকে দীঘি পর্যন্ত ইটের তৈরী বিশাল সিঁড়ি নেমে গেছে। পশ্চিম দেয়ালে অর্ধবৃত্তাকারে পোড়ামাটির নক্সা ও অলংকরণে ৩টি মেহেরাব আছে। চুন বালির প্লাস্টারের কাজও লক্ষ্য করা যায়। মেহেরাবের দুই পাশেই ছোট পিলার আছে। কেন্দ্রীয় মেহরাবটি ফুল ও লতাপাতা অংকিত ইটের তৈরী। স্থাপত্য শিল্পের সৌন্দর্য ও কারুকার্যময় এ দৃষ্টিনন্দন মসজিদটি মুসলিম সভ্যতা ও উৎকর্ষের নিদর্শন। ভিতর থেকে উত্তর ও দক্ষিণ দেওয়ালের প্রত্যেকটিতে দুটি করে মসজিদের দেওয়ালে চারটি ছোট কুলঙ্গি আছে। মসজিদের পূর্ব পাশে তিনটি সুচালো খিলান যুক্ত প্রবেশ পথ আছে। মসজিদের চার কোণে আটকোণ বিশিষ্ট চারটি কারুকাজ খঁচিত টাওয়ার আছে। বহুভাঁজ বিশিষ্ট খিলানযুক্ত মিহরাবগুলো ফুলেল এবং জ্যামিতিক নকশা দ্বারা চমৎকারভাবে সুসজ্জিত।

ঝিনাইদহ থেকে বাস অথবা সিএনজি দ্বারা এই মসজিদটিতে যাওয়া যায়। এছাড়াও নিজস্ব মাইক্রোবাস, প্রাইভেটকার নিয়েও ঘুরে আসতে পারেন এই মসজিদ।

ঝিনাইদহে পর্যটকদের থাকার জন্য তেমন কোন সুব্যবস্থা নেই। এখানে থাকার জন্য যে সব হোটেল আছে সেগুলোর সেবার মান আপনার জন্যে অতোটা মানসম্পন্ন মনে নাও হতে পারে।

১। ঝিনাইদহ সার্কিট হাউস জেলা প্রশাসন, ঝিনাইদহ। ঝিনাইদহ শহরের পশ্চিমে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ১১৮ নং মহিষাকুন্ডু মৌজায় অবস্থিত। ফোনঃ ০১৭৩৩০৭৪৬০৬ ২। ব্রাক রেস্ট হাউস ব্রাক, এনজিও, ঝিনাইদহ। ব্রাক রেস্ট হাউস, ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬২৮৮০ ৩। এইড রেস্ট হাউস এইড, এনজিও, ঝিনাইদহ। এইড রেস্ট হাউস, ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬১১৮৯/৬১১৮৮ ৪। সৃজনী রেস্ট হাউস সৃজনী, এনজিও, ঝিনাইদহ সৃজনী রেস্ট হাউস, ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬২৪৯৭ ৫। হোটেল জামান, ঝিনাইদহ সদর (পোষ্ট অফিসের মোড়) মোবাঃ ০১৭১১-১৫২৯৫৪, ০১৭১১-১৫২৯৫৪

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

জোড়বাংলা মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

জোড়বাংলা মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ঝিনাইদহ রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঝিনাইদহ থেকে বাস অথবা সিএনজি দ্বারা এই মসজিদটিতে যাওয়া যায়। এছাড়াও নিজস্ব মাইক্রোবাস, প্রাইভেটকার নিয়েও ঘুরে আসতে পারেন এই মসজিদ।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র