বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

হিন্দা কসবা শাহী মসজিদ

বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় অবস্থিত হিন্দা-কসবা শাহী জামে মসজিদ ইসলামী স্থাপত্য শিল্পের ছোয়া পাওয়া যায় এমন একটি অন্যতম মসজিদ। জয়পুরহাট শহর থেকে ১৫ কি.মি. দূরে ক্ষেতলালের হিন্দা গ্রামে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটিতে কাচ, চিনামাটির টুকরা ও মোজাইক করা দেয়ালে রয়েছে বিভিন্ন রকম নকশা যা মোগল স্থাপত্য শিল্পের অনুকরনে করা …

এক নজরে

জেলা
জয়পুরহাট
বিভাগ
Rajshahi
স্থানাঙ্ক
25.040, 89.130

বিবরণ

বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় অবস্থিত হিন্দা-কসবা শাহী জামে মসজিদ ইসলামী স্থাপত্য শিল্পের ছোয়া পাওয়া যায় এমন একটি অন্যতম মসজিদ। জয়পুরহাট শহর থেকে ১৫ কি.মি. দূরে ক্ষেতলালের হিন্দা গ্রামে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটিতে কাচ, চিনামাটির টুকরা ও মোজাইক করা দেয়ালে রয়েছে বিভিন্ন রকম নকশা যা মোগল স্থাপত্য শিল্পের অনুকরনে করা হয়েছে। এই মসজিদটির অপূর্ব নির্মাণ শৈলীর জন্য স্থানীয় এবং বাহির হতে আগত লোকজনের কাছে অত্যন্ত আকর্ষণীয়। হযরত আবদুল গফুর চিশতি (রঃ) ইহার নকশা এবং নির্মাণ করেন।

বাংলা ১৩৬৫ সালে বাগমারী পীর হিসাবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর চিশতীর (রঃ) নির্দেশে মাওলানা আব্দুল খালেক চিশতি আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। হযরত আব্দুল কাদের নিজেই এর নকশা তৈরি ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মসজিদের কক্ষের দৈর্ঘ্য ৪৯.৫০ ফুট ও প্রস্থ ২২.৫০ ফুট। ইসলামের ৫ টি স্তম্ভের কথা চিন্তা করে এর ৫ টি গম্বুজ তৈরি করা হয়েছে। মাঝের বড় ১টি ও চারপাশের ৪টি ছোট গম্বুজ রড ছাড়াই তৈরি হয়েছে। মসজিদের উত্তর পাশে ৪০ ফুট লম্বা মিনার রয়েছে।

পূর্ব পাশে রয়েছে হযরত শাহ্‌ সুলতান বখতির ৪জন শিষ্যের মাজার। দুটি মাজার হল শাহ্ কালামজী এবং শাহ্ এলেমজী এর মাজার। সূদুর ঘোড়াশাল থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে আসেন। তবে তাদের কবর দুটি সাধারন কবর থেকে অনেক লম্বা। মসজিদ এর আরেক প্রান্তে অবস্থিত আরেকটি মাজার এর আসল নাম কেউ না জানলেও আল্লাহ ভক্ত এই মানুষটিকে সিফাত পাগলা বলেই জানে।

ঢাকার কল্যাণপুর/উত্তরা থেকে শ্যামলী, হানিফ, কেয়া, এসআরসহ বেশ কিছু পরিবহনের বাসে জয়পুরহাট যাওয়া যায়। ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা।

এস আর ট্রাভেলস এর কাউন্টার সমূহঃ কল্যাণপুর বাস স্ট্যান্ড (কাউন্টার-১):০২-৮০১৩৭৯৩, ০২-৮০১৯৩১২, ০১৭১১-৩৯৪৮০১ আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডঃ ০১৭১১-৯৪৪০২৩ গাবতলি বাস টার্মিনালঃ ০২-৮০১১২২৬ বিজয় নগর, কাকরাইলঃ ০২-৯৩৫২১১৮ মহাখালি বাস টার্মিনালঃ ০২-৮৮৩৪৮৩৩, ০১৫৫২-৩১৫৮৩১

জয়পুরহাট বাস টার্মিনাল থেকে বাসে করে ক্ষেতলালের ইটাখোলায় যেতে হবে। ভাড়া পড়বে ১৫ টাকা। সেখান থেকে রিকশায় করে হিন্দা-কসবা শাহী জামে মসজিদ যাওয়া যায়। ভাড়া ১০ টাকা।

জয়পুরহাটে খুব বেশি উন্নতমানের হোটেল নেই। অল্প যে কয়েকটা হোটেল আছে তার মধ্যে নিম্মে বর্ণিত হোটেলগুলোতে উঠতে পারেনঃ ১। পৃথিবী হোটেল, থানা রোড, জয়পুরহাট। ২। হোটেল সৌরভ ইন্টারন্যাশনাল, থানা রোড, জয়পুরহাট।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

হিন্দা কসবা শাহী মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

হিন্দা কসবা শাহী মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ জয়পুরহাট রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকার কল্যাণপুর/উত্তরা থেকে শ্যামলী, হানিফ, কেয়া, এসআরসহ বেশ কিছু পরিবহনের বাসে জয়পুরহাট যাওয়া যায়। ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র