বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

সিন্দুকছড়ি – মহালছড়ি সড়ক

খাগড়াছড়ি জেলার মহালছড়ি – সিন্দুকছড়ি (Sindukchhari) – জালিয়াপাড়া সড়ক ভ্রমন পিপাসুদের জন্য একটি নতুন আকর্ষনীয় স্থান। মহালছড়ি (Mohalchari) – সিন্দুকছড়ির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি রাস্তা গুলোর একটা। বাইকারদের জন্য একই সাথে আকর্ষনীয় এবং রোমাঞ্চকর একটি রাস্তা, বিশেষ করে যারা এমন মসৃণ আঁকাবাঁকা রাস্তায় লিন হয়ে কর্নারিং করতে পছন্দ করেন। …

এক নজরে

জেলা
খাগড়াছড়ি
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.950, 92.030

বিবরণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি – সিন্দুকছড়ি (Sindukchhari) – জালিয়াপাড়া সড়ক ভ্রমন পিপাসুদের জন্য একটি নতুন আকর্ষনীয় স্থান। মহালছড়ি (Mohalchari) – সিন্দুকছড়ির আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি রাস্তা গুলোর একটা। বাইকারদের জন্য একই সাথে আকর্ষনীয় এবং রোমাঞ্চকর একটি রাস্তা, বিশেষ করে যারা এমন মসৃণ আঁকাবাঁকা রাস্তায় লিন হয়ে কর্নারিং করতে পছন্দ করেন। তবে স্কিল না থাকলে কর্নারিং না করাই মঙ্গলজনক, কারণ একটু এদিক-সেদিক হলেই সোজা খাঁদে গিয়ে পড়বেন । একবার এই রাস্তায় ভ্রমণ করলে বারবার ভ্রমণ করার ইচ্ছা জাগবে এটা নিশ্চিত করে বলাই যায়। রামগড়ের জালিয়াপাড়া সিন্দুকছড়ি হয়ে এই সড়কটি শেষ হয়েছে মহালছড়িতে। পর্যটকদের কাছে এই সড়ক সিন্দুকছড়ি সড়ক নামেই পরিচিত।

সিন্দুকছড়ি ভ্রমণে খাগড়াছড়ির প্রবেশমুখেই স্বাগত জানায় অপরূপ সুন্দর চা বাগান। আঁকাবাঁকা সড়কের সৌন্দর্য উপভোগ করা শুরু করবেন জালিয়াপাড়া বাজারের পর থেকেই। পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে রোমাঞ্চকর অনুভূতি জাগবে। যেমন রাস্তা তেমনি চার পাশের প্রাকৃতিক পরিবেশ, দখিনা বাতাসের খেলা। এই সড়কের পাশে গড়ে ওঠা ১৫০০ ফুট উচু স্থানে উদ্যোক্তা হ্লাসিমং চৌধুরীর ড্রাগন ফ্রুট, আম সহ বিভিন্ন প্রজাতির ফলাদির কয়েক একরের বিশাল বাগান। এটি খাগড়াছড়ি জেলার দেখার মতো একটি বাগান। বাগানে রয়েছে শতাধিক প্রজাতির ফল-ফলাদির গাছ।

অনেক সময় ধুমনি ঘাটের ভিতর এলাকার বাদল ঘাটের নিকটে এবং তার আশে পাশের এলাকায় বন্য হাতির পাল দেখা যায়।

ঢাকা থেকে সায়েদাবাদ, যাত্রাবাড়ি, আব্দুল্লাহপুর অথবা গাবতলী বাসষ্ট্যান্ড থেকে শ্যামলী, হানিফ অথবা শান্তি পরিবহনসহ খাগড়াছড়িগামী বাস পেয়ে যাবেন। নন-এসি বাসে জনপ্রতি ভাড়া পড়বে ৫২০ টাকা এবং এসি বাস ১০০০-১২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। খাগড়াছড়িগামী বাসে রামগড় অতিক্রম করার পর হাফছড়ি ইউনিয়ন পরিষদ মোড়ে নেমে যাবেন। সেখান থেকে সিএনজি ভাড়া করে যেতে পারবেন সিন্দুকছড়ি সড়ক ভ্রমণ করতে।

খাগড়াছড়িতে পর্যটন মোটেল সহ বিভিন্ন মানের থাকার হোটেল আছে।

খাগড়াছড়ি গেলে আদিবাসী খাবারের স্বাদ নিতে ভুলবেন নয়া। শহরের পানখাইয়াপাড়া, মহাজনপাড়া এলাকায় বেশকিছু আদিবাসী খাবারের রেস্টুরেন্ট রয়েছে। যারা পাহাড়ে এসে পাহাড়ি খাবার খেতে চান তাদের ঠিকানা ওই রেস্টুরেন্টগুলো।

যেহেতু নতুন সড়ক তাই ব্যক্তিগত গাড়ি, বাইক অথবা খাগড়াছড়ি থেকে জিপ গাড়ি ভাড়া করে যাওয়া উচিত। না হলে অযথা বাড়তি ভাড়া গুণতে হবে। সিন্দুকছড়ি অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় একাকী না গিয়ে দলবেঁধে ভ্রমণ করা উচিত।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

সিন্দুকছড়ি – মহালছড়ি সড়ক ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

সিন্দুকছড়ি – মহালছড়ি সড়ক-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ খাগড়াছড়ি রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

অনেক সময় ধুমনি ঘাটের ভিতর এলাকার বাদল ঘাটের নিকটে এবং তার আশে পাশের এলাকায় বন্য হাতির পাল দেখা যায়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র