বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ

তৈলাফাং ঝর্ণা

তৈলাফাং ঝর্ণাটি (Toilafang Jhorna) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা সীমানার মধ্যবর্তী একটি গ্রামের কাতালমনি পাড়ায় অবস্থিত। ৫০ ফুট উঁচু ও ২০ ফুটের অধিক এই ঝর্ণার বিস্তৃতি। তৈলাফাং ঝর্ণাটি যেহেতু একদম গ্রামীণ প্রত্যন্ত এলাকায় সেহেতু এখানে ভালো মানের দোকানপাট পাবেন না। একটিমাত্র দোকান আছে। চা, বিস্কুট খেতে পারবেন। তবে খাবার, সুপেয় পানিসহ অন্যান্য যা লাগে তা …

এক নজরে

জেলা
খাগড়াছড়ি
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
23.260, 92.100

বিবরণ ও প্রামাণ্য ইতিহাস

তৈলাফাং ঝর্ণাটি (Toilafang Jhorna) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা সীমানার মধ্যবর্তী একটি গ্রামের কাতালমনি পাড়ায় অবস্থিত। ৫০ ফুট উঁচু ও ২০ ফুটের অধিক এই ঝর্ণার বিস্তৃতি।

তৈলাফাং ঝর্ণাটি যেহেতু একদম গ্রামীণ প্রত্যন্ত এলাকায় সেহেতু এখানে ভালো মানের দোকানপাট পাবেন না। একটিমাত্র দোকান আছে। চা, বিস্কুট খেতে পারবেন। তবে খাবার, সুপেয় পানিসহ অন্যান্য যা লাগে তা শহর থেকে নিয়ে আসাই ভালো। উঁচু পাহাড় থেকে ঝর্ণায় নামার প্রধান ভরসা নিজের হাত ও পা। গাছ, লতাপাতায় অবলম্বন করে সাবধানে নামতে হয়। বৃষ্টিমুখর দিনে বা আগে-পরে গেলে রৌদ্রজ্বল দিনে যাওয়া ভালো। বৃষ্টিতে ভিজা মাটি পিচ্ছিল, নরম হয়ে যায় তাই শক্ত দড়ি নিয়ে নামতে পারলে ভালো।

তৈলাফাং ঝর্ণার পাশেই ছোট-বড় আরও ২টি ঝিরি-ঝর্ণা রয়েছে। তৈলাফাং ঝর্ণার ঠিক বিপরীতে একটু উপরের রাস্তা পেরিয়ে পাথুরে জঙ্গলের শেষে দেখা মিলবে ছোট-বড় ঝর্ণা দুটির। তৈলাফাং হতে দূরত্ব ৫০ মিটারের মতো। ঝিরির দুই পাশেই উঁচু পাথুরে মতো পাহাড়। আছে বড় বড় পাথরখণ্ড, গাছ। পাথুরে দেয়াল বেয়ে নামছে স্রোতধারা।

তৈলাফাং ঝর্ণায় যাওয়ার একাধিক পথ রয়েছে। খাগড়াছড়ি জেলা হতে পানছড়ি উপজেলার মরাটিলা এলাকা পার হয়ে গেলে দূরত্ব কম। পথের শেষদিকে ভয়ংকর দুটি পাহাড় জয় করতে হবে। খাগড়াছড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্র, পিকআপ, মোটরসাইকেলে সড়কযোগে যাওয়া যায়। পানছড়ি বাজার হতে তবলছড়ি যাওয়ার পথে, মরাটিলার পর প্রিন্সিপালের বাগান থেকে একটু সামনে কাতালমনি পাড়া-ভাইবোনছড়া সংযোগ সড়কে নেমে যেতে হবে। এখান থেকে কাতালমনি পাড়ার দূরত্ব প্রায় ৬/৭ কিলোমিটার। মেঠোপথ। বৃষ্টি হলে হেঁটে যেতে হবে। শুকনো আবহাওয়ায় মোটরসাইকেল যোগে ৪ কিলোমিটারের বেশি পাড়ি দেয়া যায়।

পিচঢালা সড়ক থেকে হেঁটে ঝর্ণায় পৌঁছাতে ঘণ্টা দুই সময় লাগতে পারে। সংযোগ সড়ক থেকে কাঁচা মেঠোপথ ধরে বৌদ্ধবিহার এলাকায় গিয়ে যে-কাউকে জিজ্ঞেস করলে ঝর্ণায় নামার পথ দেখিয়ে দিবে। এই নামার পথটিই সবচেয়ে ভয়ংকর। সামান্যতম অমনোযোগী হলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।

ঝর্ণা লাগোয়া এই পাহাড়ের উপর একটি ধর্মীয় প্রতিষ্ঠান বা বৌদ্ধ বিহার আছে। তাই ঝর্ণা এলাকায় উচ্চ আওয়াজ, হৈ হুল্লোড় করা থেকে বিরত থেকে সুন্দর পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করতে হবে। স্থানীয় জনসাধারণের জীবনধারার প্রতি শ্রদ্ধা বজায় রেখে ভ্রমণ উপভোগ করুন। সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

তৈলাফাং ঝর্ণা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা পাহাড়ি জিপ রিজার্ভ করতে চান?

তৈলাফাং ঝর্ণা-এর জন্য ভেরিফাইড চালক ও ৪x৪ চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ খাগড়াছড়ি রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

তৈলাফাং ঝর্ণায় যাওয়ার একাধিক পথ রয়েছে। খাগড়াছড়ি জেলা হতে পানছড়ি উপজেলার মরাটিলা এলাকা পার হয়ে গেলে দূরত্ব কম। পথের শেষদিকে ভয়ংকর দুটি পাহাড় জয় করতে হবে। খাগড়াছড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্র, পিকআপ, মোটরসাইকেলে সড়কযোগে যাওয়া যায়। পানছড়ি বাজার হতে তবলছড়ি যাওয়ার পথে, মরাটিলার পর প্রিন্সিপালের বাগান থেকে একটু সামনে কাতালমনি পাড়া-ভাইবোনছড়া সংযোগ সড়কে নেমে যেতে হবে। এখান থেকে কাতালমনি পাড়ার দূরত্ব প্রায় ৬/৭ কিলোমিটার। মেঠোপথ। বৃষ্টি হলে হেঁটে যেতে হবে। শুকনো আবহাওয়ায় মোটরসাইকেল যোগে ৪ কিলোমিটারের বেশি পাড়ি দেয়া যায়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র