বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
অন্যান্যখুলনা · Khulna

রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, দক্ষিণডিহি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagor) পূণ্য স্মৃতি বিজড়িত স্থান দক্ষিণডিহি (Dakshin Dihi)। ফুল, ফল আর বিচিত্র গাছ গাছালিতে ঠাসাসৌম্য-শান্তগ্রাম দক্ষিণডিহি। খুলনা শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ফুলতলা উপজেলা। উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তর-পশ্চিমে গেলে দক্ষিণডিহি গ্রাম। গ্রামের ঠিক মধ্য খানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রবীন্দ্র-মৃণালিনীর স্মৃতিধন্য একটি দোতলা ভবন। এটাই রবীন্দ্রনাথ …

এক নজরে

জেলা
খুলনা
বিভাগ
Khulna
স্থানাঙ্ক
22.810, 89.560

বিবরণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagor) পূণ্য স্মৃতি বিজড়িত স্থান দক্ষিণডিহি (Dakshin Dihi)। ফুল, ফল আর বিচিত্র গাছ গাছালিতে ঠাসাসৌম্য-শান্তগ্রাম দক্ষিণডিহি। খুলনা শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ফুলতলা উপজেলা। উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তর-পশ্চিমে গেলে দক্ষিণডিহি গ্রাম। গ্রামের ঠিক মধ্য খানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রবীন্দ্র-মৃণালিনীর স্মৃতিধন্য একটি দোতলা ভবন। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। এখানে এলে দেখবেন, বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ ভাস্কর্য, কবিপত্নীর আবক্ষ ভাষ্কর্য, শ্বশুর বাড়ির দ্বিতল ভবন। এছাড়া রয়েছে সবুজ-শ্যামল ঘন বাগান, পান-বরজ ও নার্সারি।

কলকাতার জোড়া সাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণ ডিহির সম্পর্ক নিবিড়। রবীন্দ্রনাথ ঠাকুরের মাসারদা সুন্দরী দেবী জন্ম গ্রহণ করে ছিলেন এই দক্ষিণডিহি গ্রামে। রবীন্দ্রনাথের কাকি ত্রিপুরা সুন্দরী দেবী এই গ্রামেরই মেয়ে। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী দক্ষিণ ডিহিরই মেয়ে। ২২ বছর বয়সে কবির বিবাহ হয় দক্ষিনডিহি গ্রামের বেনীমাধব রায় চৌধুরীর মেয়ে ভবতারিনী ওরফে মৃণালিনী দেবীর সাথে। যৌবনে কবি কয়েক বার তাঁর মায়ের সঙ্গে দক্ষিণডিহি গ্রামের মামা বাড়িতে এসেছিলেন। ২৫শে বৈশাখ ও ২২শে শ্রাবণে এখানে নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী ও কবিপ্রয়াণ দিবস পালন করা হয়।

প্রবেশ ফি শিক্ষার্থীদের জন্য কম, সাধারণ মানুষের জন্য একরকম আর বিদেশিদের অনেকটা বেশি। খোলা থাকে মঙ্গল থেকে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা। সোমবার দুপুর ১টা ৩০ থেকে ৫টা। রোববার বন্ধ।

২৫শে বৈশাখ ও ২২শে শ্রাবণে এখানে নানা আয়োজনে রবীন্দ্রজয়ন্তী ও কবিপ্রয়াণ দিবস পালন করা হয়।

ঢাকা থেকে সোহাগ, ঈগল, হানিফ ও গ্রিনলাইন ইত্যাদি পরিবহনে খুলনা গিয়ে সেখান থেকে বাসে ফুলতলা উপজেলায় যেতে হবে। তারপর সেখান থেকে অটোরিক্সা কিংবা স্থানীয় বাহনে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি যাওয়া যায়।

রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসে আপনি খুলনা শহরে থাকতে পারবেন। খুলনায় থাকার জন্য আবাসিক ও অনাবাসিক অনেক হোটেল রয়েছে। তার মধ্যে অন্যতম ক্যাসল সালাম, হোটেল রয়েল, ওয়েস্টার্ন ইন, হোটেল মিলেনিয়াম এবং হোটেল হলিডে ইন্টারন্যাশনালে রাত যাপন করতে পারবেন। খুলনাতে থাকার জন্যে ভালো মানের কিছু হোটেলের ফোন নাম্বারঃ

১. হোটেল রয়েল ইন্টারন্যাশনালঃ ০১১৯০-৮৫৬০১৩, ০১৭১৮-৬৭৯৯০০ ২. হোটেল টাইগার গার্ডেনঃ ৮৮০৪১৭২১১০৮ ৩. হোটেল ক্যাসেল সালামঃ ০১৭১১-৩৯৭৬০৭, ৮৮০-৪১-৭২০১৬০, ৮৮০-৪১-৭৩০৭২৫

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, দক্ষিণডিহি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, কল্যাণপুর, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৬৫০–৭০০ টাকা, এসি ১,১০০–১,৫০০ টাকা (পদ্মা সেতু হয়ে দ্রুত)

সময়: আনুমানিক ৩.৫–৪.৫ ঘণ্টা (পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, সায়েদাবাদ ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: খুলনা সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শিববাড়ি মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, দক্ষিণডিহি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর বাস কাউন্টার
  • ধোলাইপাড় মোড়

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

গ্রীন লাইন পরিবহনসোহাগ পরিবহনহানিফ এন্টারপ্রাইজটুঙ্গিপাড়া এক্সপ্রেসদেশ ট্রাভেলসঈগল পরিবহন
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ খুলনা রেলওয়ে স্টেশন

ট্রেনসমূহ: সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস

টিকিট: eticket.railway.gov.bd অথবা রেলস্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকা থেকে সোহাগ, ঈগল, হানিফ ও গ্রিনলাইন ইত্যাদি পরিবহনে খুলনা গিয়ে সেখান থেকে বাসে ফুলতলা উপজেলায় যেতে হবে। তারপর সেখান থেকে অটোরিক্সা কিংবা স্থানীয় বাহনে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি যাওয়া যায়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র