বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
হ্রদ ও জলাশয়খুলনা · Khulna

ভূতিয়ার পদ্মবিল, তেরখাদা

ভূতিয়ার পদ্মবিল (Bhutia Padma Beel) খুলনা জেলার তেরখাদা উপজেলায় অবস্থিত। কর্মব্যস্ত এক ঘেঁয়েমী যান্ত্রিক জীবনে জ্বালা জুড়াতে একবার হলেও ঘুরে আসতে পারেন আবহ বাংলার অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি ভূতিয়ার পদ্মবিল থেকে। তবে মনে রাখবেন, বিল দেখতে যাওয়ার শ্রেষ্ঠ সময় সকাল ৬-৬:৩০ টা। বেলা বাড়ার সাথে সাথে ফুল বুজে যেতে থাকে। যাওয়ার উপায় খুলনা …

এক নজরে

জেলা
খুলনা
বিভাগ
Khulna
স্থানাঙ্ক
22.810, 89.560

বিবরণ

ভূতিয়ার পদ্মবিল (Bhutia Padma Beel) খুলনা জেলার তেরখাদা উপজেলায় অবস্থিত। কর্মব্যস্ত এক ঘেঁয়েমী যান্ত্রিক জীবনে জ্বালা জুড়াতে একবার হলেও ঘুরে আসতে পারেন আবহ বাংলার অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি ভূতিয়ার পদ্মবিল থেকে। তবে মনে রাখবেন, বিল দেখতে যাওয়ার শ্রেষ্ঠ সময় সকাল ৬-৬:৩০ টা। বেলা বাড়ার সাথে সাথে ফুল বুজে যেতে থাকে।

খুলনা জেলখানা ঘাট পার হয়ে যেতে হবে ১৮ কিঃমিঃ দূরে তেরখাদা বাজারে। বাস বা টেম্পূতে সেখানে যাওয়া যায়। তেরখাদা বাজারে নেমে যে কাউকে পদ্মবিলের কথা বললেই জায়গাটি দেখিয়ে দেবে। পদ্মবিলে ঘুরে বেড়ানোর জন্য ওখানে অনেক নৌকা ভাড়া পাওয়া যায়। ওরা আপনাকে পুরাটা ঘুরিয়ে দেখাবে। ভাড়া ২০০ টাকার মতো নিতে পারে। তবে নৌকাগুলো কিন্তু ছোটছোট, ২/৩ জনের বেশি ওঠা যায় না।

যদি কম খরচে যেতে চান, তাহলে খুলনা শহর থেকে জেলখানাঘাট পার হয়ে সেনেরবাজার থেকে তেরখাদাগামী বাসে উঠতে হবে। তেরখাদার দুই-তিন স্টপেজ আগেই হাড়িখালী নামক একটা জায়গায় নামতে হবে। সেখানে থেকে ইজিবাইক নিয়ে চরকুশলা গ্রামে। পিচঢালা পথ। চর কুশলা মোড়ে গিয়ে স্থানীয়দের সাহায্য নিয়ে ডিংগি ভাড়া করে নিয়ে পদ্ম বিলে যেতে হবে।

অথবা গাড়ি থাকলে সরাসরি যেতে পারেন, রুট সেইম। গাড়ি স্থানীয় কারো বাসায় রিকুয়েস্ট করলে রাখতে দিবে। মনে রাখবেন, খুলনা থেকে চরকুশলা যেতে দেড় ঘন্টা লাগে। তাই সেই ভাবে সময় হিসেব করে বের হবেন।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

ভূতিয়ার পদ্মবিল, তেরখাদা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, কল্যাণপুর, আব্দুল্লাহপুর

আনুমানিক ভাড়া: নন-এসি ৬৫০–৭০০ টাকা, এসি ১,১০০–১,৫০০ টাকা (পদ্মা সেতু হয়ে দ্রুত)

সময়: আনুমানিক ৩.৫–৪.৫ ঘণ্টা (পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে)

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, সায়েদাবাদ ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: খুলনা সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শিববাড়ি মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

ভূতিয়ার পদ্মবিল, তেরখাদা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর বাস কাউন্টার
  • ধোলাইপাড় মোড়

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

গ্রীন লাইন পরিবহনসোহাগ পরিবহনহানিফ এন্টারপ্রাইজটুঙ্গিপাড়া এক্সপ্রেসদেশ ট্রাভেলসঈগল পরিবহন
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ খুলনা রেলওয়ে স্টেশন

ট্রেনসমূহ: সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস

টিকিট: eticket.railway.gov.bd অথবা রেলস্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

খুলনা জেলখানা ঘাট পার হয়ে যেতে হবে ১৮ কিঃমিঃ দূরে তেরখাদা বাজারে। বাস বা টেম্পূতে সেখানে যাওয়া যায়। তেরখাদা বাজারে নেমে যে কাউকে পদ্মবিলের কথা বললেই জায়গাটি দেখিয়ে দেবে। পদ্মবিলে ঘুরে বেড়ানোর জন্য ওখানে অনেক নৌকা ভাড়া পাওয়া যায়। ওরা আপনাকে পুরাটা ঘুরিয়ে দেখাবে। ভাড়া ২০০ টাকার মতো নিতে পারে। তবে নৌকাগুলো কিন্তু ছোটছোট, ২/৩ জনের বেশি ওঠা যায় না।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র