মিঠামইন হাওর
মিঠামইন হাওর (Mithamain Haor) কিশোরগঞ্জে অবস্থিত হাওর গুলোর মধ্যে অন্যতম একটি হাওর। বর্ষাকালে এই হাওর পর্যটকদের আকর্ষন করলেও সম্প্রতি চালু হওয়া অল ওয়েদার সড়কের (All Weather Road) কল্যাণে মিঠামইন হাওর এখন পর্যটকদের কাছে হট ফেবারিট একটা জায়গা। নিকলি, অষ্টগ্রাম, ইটনা হাওরের হাওরের পাশাপাশি এখানকার আরেকটি দৃষ্টিনন্দন …
এক নজরে
বিবরণ
মিঠামইন হাওর (Mithamain Haor) কিশোরগঞ্জে অবস্থিত হাওর গুলোর মধ্যে অন্যতম একটি হাওর। বর্ষাকালে এই হাওর পর্যটকদের আকর্ষন করলেও সম্প্রতি চালু হওয়া অল ওয়েদার সড়কের (All Weather Road) কল্যাণে মিঠামইন হাওর এখন পর্যটকদের কাছে হট ফেবারিট একটা জায়গা। নিকলি, অষ্টগ্রাম, ইটনা হাওরের হাওরের পাশাপাশি এখানকার আরেকটি দৃষ্টিনন্দন হাওর হচ্ছে এই মিঠাইন হাওর যা মিঠামইন উপজেলায় অবস্থিত। দিগন্তবিস্তৃত হাওরের জলরাশি যেকোনো প্রকৃতিপ্রেমীর মনে আনন্দের ঢেউ তুলবে। মিঠামইন হাওরের উত্তরে ইটনা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা , পূর্বে বানিয়াচং ও অষ্টগ্রাম, পশ্চিমে করিমগঞ্জ ও নিকলী উপজেলা।
হাওরবেষ্টিত এ জনপদে থইথই পানি থাকে পাঁচ থেকে ছয় মাস। পানি নেমে যাওয়ার পর সবুজ পালকে ভরে উঠে পুরো হাওর। সারা বছর হাওরের সৌন্দর্য অটুট থাকলেও মূলত বর্ষাকালই ভ্রমণপিপাসুদের মূল আকর্ষণ। হাওরে দেশের প্রকৃতিপ্রেমিকদের ভিড় হয় বর্ষায়।
কিশোরগঞ্জের হাওর গুলো এখন তুমুল জনপ্রিয় সেখানের নিকলী হাওর আর মিঠামইনের জলের বুক চিরে চলে যাওয়া মসৃণ সড়কের জন্যে যার নামকরন করা হয়েছে All Weather Road নামে। ২০১৯ অর্থবছরে ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামে প্রায় ৪৭ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। এতে ব্যয় হয় এক হাজার ২৬৮ কোটি টাকা। যেন উত্তাল জলের ওপর দিয়ে কালো মসৃণ কার্পেট বিছিয়ে দিয়েছে কেউ। সড়কটি কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামকে এক করেছে। সারা বছরজুড়েই এখন এই রাস্তায় চলাচল করা যাচ্ছে। রাস্তাটি হাওরের চেহারাই বদলে দিয়েছে। এটিই এখন পর্যটকদের মূল আকর্ষণ।
মিঠামইন হাওর ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর। যদিও শুকনা মৌসুমের হাওরের সৌন্দর্য্য অন্য রকমের সুন্দর।
চামড়া বন্দর থেকে বড় ট্রলারে করে দেড় ঘন্টা এর মতো সময় লাগবে মিঠামইন হাওরে (যা মিঠাইন হাওর নামেও পরিচিত) যেতে। যাবার পথের পুরো দৃশ্যটা চমৎকার। মিঠামইন পৌছে থাকার ব্যবস্থা করে অটো নিয়ে ঘুরে দেখতে পারেন রাস্ট্রপতির বাড়ি। তারপর অলওয়েদার সড়ক ধরে ঘুরতে পারেন।মিঠামইন থেকে একদিকে অষ্টগ্রাম আর অন্যদিকে চলে গেছে ইটনা। রাস্তার দুপাশের দৃশ্য মাথা ঘুরিয়ে দেবার জন্য যথেস্ট। এর পরে যেতে পারেন ঈশা খাঁ এর বাড়ি।
ঈশা খাঁ বাংলার বারো ভুঁইয়া বা প্রতাপশালী বারোজন জমিদারদের প্রধান। ঈশা খাঁ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সেই সময়ের জমিদার কুইচ রাজাকে সিংহাসনচ্যুত করে বাংলো বাড়িটি র্নিমান করেন। কিশোরগঞ্জ থেকে ৬/৭ মাইল দূরে ঈশা খাঁর বাড়ী। এছাড়াও নিকলী হাওর , এগারোসিন্ধু, সত্যজিৎ রায়ের বাড়ী, দিল্লীর আখড়া, অষ্টগ্রাম ইত্যাদি দেখতে পারেন। হাওরের পুরো সৌন্দর্য উপভোগ করতে হলে দু–তিন দিন সময় নিয়ে বের হওয়াই উত্তম।
ঢাকার মহাখালী থেকে অনন্যা পরিবহনের বাস ছাড়ে ৫ মিনিট পরে পরে, ভাড়া ২০০ টাকা। যারা সায়েদাবাদ থেকে যেতে চান তাঁরা অনন্যা সুপার বাস পাবেন। সাড়ে তিন থেকে চার ঘণ্টায় কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড পৌছে যাওয়া যাবে। এরপর বাস স্ট্যান্ড থেকে ১০ টাকা দিয়ে ইজি বাইকে চলে যেতে পারবেন স্টেশন রোড। সেখান থেকে ৪০ টাকায় সি.এন.জি অটোতে চামড়া বন্দর, সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। এই চামড়া বন্দরকে কিশোরগঞ্জের ভাটি অঞ্চলের অন্যতম হাব বলা যায়। ইটনা, মিঠামইন, নেত্রকোনার খালিয়াজুরী ইত্যাদি অঞ্চলের নৌযানগুলো এই বন্দর থেকেই ছাড়ে।
চামড়া ঘাট থেকে ১ ঘন্টা পর পর বিকেল ৫ টা পর্যন্ত মিঠামইনের উদ্দেশ্যে ট্রলার ছাড়ে। ভাড়া ৫০ টাকা। বড় ট্রলারে করে ঘন্টা দেড়েক লাগবে মিঠামইন যেতে। আপনি চাইলে একটা ট্রলার ভাড়া করে বালুখালী, হাশেমপুর ব্রীজ এবং আশে পাশের হাওড়ে ঘোরা শেষ করে তারপর মিঠামইন যেতে পারেন। এছাড়া চাইলে চামড়া বন্দর থেকে ইটনায় গিয়ে ঘুরে এসে বিকেল বেলা নৌকা ভাড়া করে মিঠামইন ঘুরে আসতে পারেন।
মিঠামইন হাওর ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: কিশোরগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
মিঠামইন হাওর-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ কিশোরগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
চামড়া বন্দর থেকে বড় ট্রলারে করে দেড় ঘন্টা এর মতো সময় লাগবে মিঠামইন হাওরে (যা মিঠাইন হাওর নামেও পরিচিত) যেতে। যাবার পথের পুরো দৃশ্যটা চমৎকার। মিঠামইন পৌছে থাকার ব্যবস্থা করে অটো নিয়ে ঘুরে দেখতে পারেন রাস্ট্রপতির বাড়ি। তারপর অলওয়েদার সড়ক ধরে ঘুরতে পারেন।মিঠামইন থেকে একদিকে অষ্টগ্রাম আর অন্যদিকে চলে গেছে ইটনা। রাস্তার দুপাশের দৃশ্য মাথা ঘুরিয়ে দেবার জন্য যথেস্ট। এর পরে যেতে পারেন ঈশা খাঁ এর বাড়ি।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।