শেখ সাদী জামে মসজিদ
শেখ সাদী জামে মসজিদ (Sheikh Sadi Jame Masjid) বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর গ্রামে অবস্থিত একটি প্রাচীন মসজিদ ও বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। শেখ সাদী জামে মসজিদে সংযুক্ত একটি ফরাসি শিলালিপি রয়েছে। উক্ত শিলালিপির তথ্য অনুযায়ী, মুঘল সম্রাট শাহজাহানের …
এক নজরে
বিবরণ
শেখ সাদী জামে মসজিদ (Sheikh Sadi Jame Masjid) বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর গ্রামে অবস্থিত একটি প্রাচীন মসজিদ ও বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। শেখ সাদী জামে মসজিদে সংযুক্ত একটি ফরাসি শিলালিপি রয়েছে। উক্ত শিলালিপির তথ্য অনুযায়ী, মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ১৬৫১ সালে জনৈক শাইখ সাদী মসজিদটি নির্মাণ করনে। শিলালিপি থেকে এটিও জানা যায় যে, সাদীর পিতার নাম শাইখ শিরু। শেখ সাদি জামে মসজিদ থেকে একটু দূরেই শেখ মাহমুদ শাহ মসজিদ । স্থানীয় সূত্রমতে জানা যায়, শেখ সাদি জামে মসজিদ করার ২০ বছর পরে শেখ মাহমুদ শাহ মসজিদটি নির্মিত হয়। শাহ মাহমুদ ও শেখ সাদি দুই ভাই এবং দুজনই ব্যবসায়ী ছিলেন।
শেখ সাদী মসজিদটিতে ষাটগম্বুজ মসজিদের মত কিছুটা কারুকার্য রয়েছে। মসজিদটি দেখতে বর্গকার যা উঁচু একখন্ড জমির উপর নির্মাণ করা হয়েছে। মসজিদটির গম্বুজ দেতে বর্গাকার ও প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২৫ ফুট। পুরো মসজিদটির দেয়ালে মোট ৫টি প্রবেশপথ রয়েছে যার মধ্যে পূর্বদেয়ালে ৩টি, উত্তর ও দক্ষিণ দেয়ালে ১টি করে। সবগুলো প্রবেশপথের আকার ধনুকের ন্যায়। প্রতিটি দেয়ালেই টেরাকোটার নকশা করা রয়েছে।
শেখ সাদী মসজিদটির আয়তন চতুর্দিকেই ৭.৬২ মিটার। এর পশ্চিম দেয়ালে ৩টি মিহরাব রয়েছে যার মধ্যে মাঝেরটি অপেক্ষাকৃত বড় আকৃতির। প্রবেশপথ ও পুরো ইমারতের উপর রয়েছে পোড়ামাটির আস্তর যাতে বিভিন্ন নকশাও বিদ্যমান রয়েছে।
ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে অনন্যা ও অনন্যা ক্ল্যাসিক নামে দুটি বাস সার্ভিস চালু আছে। প্রথমটি লোকাল, দ্বিতীয়টি সিটিং সার্ভিস। ঢাকা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার থানাঘাট মোড় পর্যন্ত অনন্যা ক্ল্যাসিকের ভাড়া জনপ্রতি ১৫০ টাকা। অনন্যার ভাড়া ১০০ টাকা। প্রতি ১৫ থেকে ২০ মিনিট পরপর গাড়ি ছাড়ে। পাকুন্দিয়ার থানার ঘাট মোড়ে নেমে যেকোন অটোরিক্সাকে বললে নিয়ে যাবে শেখ সাদী জামে মসজিদ।
এছাড়া যারা কিশোরগঞ্জ সদর থেকে যেতে চান, তাঁরা কিশোরগঞ্জের নগুয়া সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি বা অটোগাড়ি যোগে ৩০ টাকা ভাড়ায় পাকুন্দিয়া বাজার চলে যাবেন। এখানে সিএনজি পরিবর্তন করে নতুন সিএনজি বা অটোরিক্সা যোগে মসজিদে যেতে পারবেন। এখেত্রেও ভাড়া পড়বে ৩০ টাকা।
কিশোরগঞ্জ শহরে বিভিন্ন মান ও দামের আবাসিক হোটেল আছে। বিলাসবহুল হোটেলের মধ্যে রয়েছে ক্যাসেল সালাম ও উজান ভাটি। উজান ভাটির এসি কক্ষের প্রতি রাতে ডাবল বেডের ভাড়া ১ হাজার ২০০ টাকা। নন–এসির ভাড়া ৮০০ টাকা। এ ছাড়া গাঙচিল, রিভারভিউ, নিরালা, আল মোবারকসহ বিভিন্ন আবাসিক হোটেল আছে। এসব হোটেলের সিঙ্গেল বেডে রাত্রিযাপনের খরচ ন্যূনতম ২৫০ টাকা, ডাবল বেডে ৩৫০ টাকা।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
শেখ সাদী জামে মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: কিশোরগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
শেখ সাদী জামে মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ কিশোরগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে অনন্যা ও অনন্যা ক্ল্যাসিক নামে দুটি বাস সার্ভিস চালু আছে। প্রথমটি লোকাল, দ্বিতীয়টি সিটিং সার্ভিস। ঢাকা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার থানাঘাট মোড় পর্যন্ত অনন্যা ক্ল্যাসিকের ভাড়া জনপ্রতি ১৫০ টাকা। অনন্যার ভাড়া ১০০ টাকা। প্রতি ১৫ থেকে ২০ মিনিট পরপর গাড়ি ছাড়ে। পাকুন্দিয়ার থানার ঘাট মোড়ে নেমে যেকোন অটোরিক্সাকে বললে নিয়ে যাবে শেখ সাদী জামে মসজিদ।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।