নাওডাঙ্গা জমিদার বাড়ি
নাওডাঙ্গা জমিদার বাড়ি (Naodanga Jomidar Bari) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত প্রায় দেড় শত বছরের পুরনো জমিদার বাড়ি। অবিভক্ত ভারতবর্ষে অনেক আগে নাওডাঙ্গা পরগনার জমিদার বাহাদুর প্রমদারঞ্জন বক্সী এটি নির্মাণ করেন। এটির দেখা শোনাসহ পূর্ণ পরিচালনার ভার ন্যস্ত ছিল শিবপ্রসাদ বক্সীর ওপর। তার ছিল তিন ছেলে। বীরেশ্বর প্রসাদ বক্সী, …
এক নজরে
বিবরণ
নাওডাঙ্গা জমিদার বাড়ি (Naodanga Jomidar Bari) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত প্রায় দেড় শত বছরের পুরনো জমিদার বাড়ি। অবিভক্ত ভারতবর্ষে অনেক আগে নাওডাঙ্গা পরগনার জমিদার বাহাদুর প্রমদারঞ্জন বক্সী এটি নির্মাণ করেন। এটির দেখা শোনাসহ পূর্ণ পরিচালনার ভার ন্যস্ত ছিল শিবপ্রসাদ বক্সীর ওপর। তার ছিল তিন ছেলে। বীরেশ্বর প্রসাদ বক্সী, বিশ্বেশ্বর প্রসাদ বক্সী ও বিপুলেশ্বর প্রসাদ বক্সী। এর মধ্যে বীরেশ্বর প্রসাদ বক্সীকে পরে জমিদারের দায়িত্বভার দেওয়া হয়। সে সময় একটি মাইনর স্কুল ও প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন তিনি। সেটি বর্তমানে নাওডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ও নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজে পরিণত হয়েছে।
তার ইচ্ছায় সে সময় ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য জন্মতিথি প্রতি দোলপূর্ণিমায় বাড়ির সামনে বিস্তীর্ণ ফাঁকা মাঠে দোলের মেলা বসত। সে সময় বিভিন্ন এলাকা থেকে দোল সওয়ারিরা বাহারি সাজে সজ্জিত হয়ে সিংহাসন নিয়ে এই দোল যাত্রার মেলায় অংশ নিতেন। আমোদ-ফুর্তিতে মেতে উঠত দোল যাত্রার মাঠ।
ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার জন্যে সরাসরি বাস সার্ভিস রয়েছে। বাস গুলোর মধ্যে অন্যতম একটি হলো হানিফ পরিবহন এবং আরেকটি হলো কুড়িগ্রাম (০১৯২৪-৪৬৯৪৩৭, ০১৯১৪-৮৫৬৮২৬) পরিবহন। কুড়িগ্রাম থেকে লোকাল বাসে ফুলবাড়ি উপজেলা সদরে পৌছে সেখান থেকে সহজেই অটোরিক্সা কিংবা সিএনজি নিয়ে নাওডাঙ্গা জমিদার বাড়ি দেখতে যেতে পারবেন।
কুড়িগ্রামে থাকার জন্য কিছু হোটেল ও গেস্টহাউজ এর ঠিকানা দেয়া হলোঃ
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
নাওডাঙ্গা জমিদার বাড়ি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
নাওডাঙ্গা জমিদার বাড়ি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ কুড়িগ্রাম রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার জন্যে সরাসরি বাস সার্ভিস রয়েছে। বাস গুলোর মধ্যে অন্যতম একটি হলো হানিফ পরিবহন এবং আরেকটি হলো কুড়িগ্রাম (০১৯২৪-৪৬৯৪৩৭, ০১৯১৪-৮৫৬৮২৬) পরিবহন। কুড়িগ্রাম থেকে লোকাল বাসে ফুলবাড়ি উপজেলা সদরে পৌছে সেখান থেকে সহজেই অটোরিক্সা কিংবা সিএনজি নিয়ে নাওডাঙ্গা জমিদার বাড়ি দেখতে যেতে পারবেন।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।