বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
অন্যান্যকুষ্টিয়া · Khulna

টেগর লজ

কুষ্টিয়া জেলার অন্যতম দর্শনীয় স্থান টেগর লজ (Tagore Lodge), যা কুষ্টিয়া সদরের মিলপাড়া এলাকার মোহিনী মিল ও বড় বাজারের পাশে কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত। এই স্থানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এবং সাহিত্যিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এখানে বসেই কবিগুরু অসংখ্য কবিতা রচনা করেছেন, যা পরবর্তীকালে “ক্ষণিকা” এবং “কথা …

এক নজরে

জেলা
কুষ্টিয়া
বিভাগ
Khulna
স্থানাঙ্ক
23.900, 89.120

বিবরণ

কুষ্টিয়া জেলার অন্যতম দর্শনীয় স্থান টেগর লজ (Tagore Lodge), যা কুষ্টিয়া সদরের মিলপাড়া এলাকার মোহিনী মিল ও বড় বাজারের পাশে কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত। এই স্থানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এবং সাহিত্যিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এখানে বসেই কবিগুরু অসংখ্য কবিতা রচনা করেছেন, যা পরবর্তীকালে “ক্ষণিকা” এবং “কথা ও কাহিনী” গ্রন্থে প্রকাশিত হয়েছে।

১৮৯৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবসায়িক কাজে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি এবং তার দুই ভাগ্নে সুরেন্দ্রনাথ ঠাকুর ও বলেন্দ্রনাথ ঠাকুরের সহায়তায় শিলাইদহে টেগর এন্ড কোম্পানি নামে একটি যৌথ মূলধনী ব্যবসা শুরু করেন। ভুষিমাল এবং পাটের ব্যবসার সুবিধার্থে সে বছরই কোম্পানিটি শিলাইদহ থেকে কুষ্টিয়ায় স্থানান্তরিত হয়।

কবির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য কুষ্টিয়া শহরের মিলপাড়ায় একটি দোতলা ভবন নির্মাণ করা হয়, যা বর্তমানে টেগর লজ নামে পরিচিত। তবে শিলাইদহের কুঠিবাড়ির মতো টেগর লজের পরিচিতি ততটা বিস্তৃত নয়। তবুও এর ঐতিহাসিক গুরুত্ব অনস্বীকার্য।

ভুষিমালের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আখমাড়াইয়ের কল এবং পাটের গাঁট তৈরির কল স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে স্বদেশি আন্দোলনের চেতনা থেকে টেগর লজকে কেন্দ্র করে একটি বড় তাঁতশালাও স্থাপন করেন। ব্যবসার প্রথম দিকে সফলতা এলেও পরে টেগর এন্ড কোম্পানি লোকসানের সম্মুখীন হয়।

কবিকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করেন তার দুই ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথ ও বলেন্দ্রনাথ। তবুও ব্যবসায়িক ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। পরবর্তীতে খুলনার ফুলতলার উদ্যমী যুবক যজ্ঞেশ্বরকে ব্যবসার দায়িত্ব দেওয়া হয়। যজ্ঞেশ্বরের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি কোনোমতে টিকে থাকলেও, এক সময় কবি নামমাত্র মূল্যে যজ্ঞেশ্বরের কাছে কোম্পানির সব যন্ত্রপাতি ও মালামাল বিক্রি করেন।

টেগর লজ নয় কাঠা জমির উপর নির্মিত। বাড়িটির প্রবেশ পথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। বাড়িটির নিচতলায় একটি বড় হলঘর এবং দোতলায় তিনটি ঘর রয়েছে। একটি ঘরে কবিগুরুর রচিত গ্রন্থমালা এবং আঁকা ১২টি চিত্রের অনুকৃতি প্রদর্শিত হয়।

দোতলায় উঠার জন্য পশ্চিম পাশের একটি প্যাঁচানো লোহার সিঁড়ি রয়েছে, যা বাড়িটির স্থাপত্যিক সৌন্দর্য বৃদ্ধি করেছে।

বর্তমানে টেগর লজ একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে রয়েছে। যদিও শিলাইদহ কুঠিবাড়ির মতো এটির পরিচিতি তুলনামূলক কম, তবে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষ্য বহন করে। স্থানীয় ও পর্যটকদের কাছে এটি কুষ্টিয়ার ইতিহাসের একটি অনন্য দৃষ্টান্ত।

টেগর লজ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: সিএনজি অটোরিকশা / ইজিবাইক / অটোরিকশা

ভাড়া: জনপ্রতি ৩০–৮০ টাকা (রিজার্ভ ২৫০–৫০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

টেগর লজ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ কুষ্টিয়া রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

কুষ্টিয়া জেলা শহর বা প্রধান বাসস্ট্যান্ড থেকে যেকোনো লোকাল বাহন বা সিএনজিযোগে সরাসরি টেগর লজ-এ সহজে পৌঁছানো যায়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র