বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

চর আলেকজান্ডার

নোয়াখালী এর সোনাপুর সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত আলেকজান্ডার চর। একসময় শুধু চর বলেই পরিচিত ছিল এটি। তবে যান্ত্রিক জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা মানুষগুলোর ভ্রমণ পিপাসা মেটাতে এটি এখন আপাদমস্তক পর্যটনকেন্দ্রই বলা চলে। চারদিকে সবুজ বিস্তৃত মাঠ। মানুষের কোলাহল নেই বললেই চলে। একটু সামনেই বেঁড়িবাঁধ। এই বাঁধের ওপর উঠলেই দেখা মিলবে মেঘনা …

এক নজরে

জেলা
লক্ষ্মীপুর
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.940, 90.830

বিবরণ

নোয়াখালী এর সোনাপুর সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত আলেকজান্ডার চর। একসময় শুধু চর বলেই পরিচিত ছিল এটি। তবে যান্ত্রিক জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা মানুষগুলোর ভ্রমণ পিপাসা মেটাতে এটি এখন আপাদমস্তক পর্যটনকেন্দ্রই বলা চলে। চারদিকে সবুজ বিস্তৃত মাঠ। মানুষের কোলাহল নেই বললেই চলে। একটু সামনেই বেঁড়িবাঁধ। এই বাঁধের ওপর উঠলেই দেখা মিলবে মেঘনা নদীর। ক্ষানিকসময় দাঁড়িয়ে থেকে আপনি চাইলেই নিতে পারেন মুক্তবাতাস। আর তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য। সত্যিই, এমন জায়গায় বেড়াতে গিয়ে কিছুটা হলেও প্রশান্তির ছোঁয়া খুঁজে পাবেন। আলেকজেন্ডার চর (Chor Alexander) এর চেয়ারম্যান ঘাট কোল ঘেষে তৈরি হওয়া নতুন এ বাঁধ দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন। কেউ বা যাচ্ছেন পরিবারের সদস্যদের নিয়ে। আবার কেউবা বন্ধুদের নিয়ে বেড়াতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য শুধু এই চেয়ারম্যান ঘাটটি ঘিরে নয়। একই সঙ্গে আসা যাওয়ার পথে আপনি পাবেন সূবর্ণ চর কিংবা নুরু পাটোয়ারীর চরের মতো প্রাকৃতিক সৌন্দর্য্যরে নয়া লীলাভূমিগুলো। এছাড়াও নোয়াখালীর দক্ষিণে গিয়ে দেখা যাবে হাতিয়ার টাঙ্কির চরও। যেখানে শুধু চারিদিকে সবুজ আর সবুজ মাঠ। কিছু দূর পর পর একটি করে চর বাসিন্দাদের ঘরবাড়ি। এসব দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারোরই।

বিকেল এর সময়টা ভাল লাগবে, সুর্যাস্ত দেখবেন আর ওখানে মহিষের দুধের দই পাওয়া যায়, ভোজন রশিকেরা চেখে দেখতে পারেন।

ঢাকা থেকে বাসে লক্ষীপুর। ঢাকার সায়েদাবাদ থেকে ইকোনো সার্ভিস, ঢাকা এক্সপ্রেস, জোনাকি, রয়েল কোচ ইত্যাদি বাস আছে। যদি কেউ এসি বাসে যেতে চান, তাহলে রোয়েল কোচ ভাল হবে। ভাড়া ৬০০ টাকা পড়বে, সাথে খাবার ফ্রি। যেতে সময় লাগবে ৫-৫.৩০ ঘন্টা। বাস থেকে লক্ষীপুর ঝুমুর সিনেমা হল নেমে ওখান থেকে লোকাল বাস আছে আলেকজেন্ডার ঘাট পর্যন্ত। ভাড়া পড়বে ৫০ টাকা।

চট্টগ্রাম থেকে রামগতির সরাসরি বাস সার্ভিস আছে। সরাসরি রামগতির বাসে আসলে আলেকজান্ডার লঞ্চ ঘাটে নামতে পারবেন। অথবা লক্ষীপুর (ঝুমুর সিনেমা হল) নেমে ওইখান থেকে লোকাল বাস আছে আলেকজান্ডার ঘাট।

ঢাকা থেকে নোয়াখালীর হিমাচল কিংবা একুশে এক্সপ্রেস বাসে চড়ে সরাসরি সোনাপুর যাবেন। সেখান থেকে সূবর্ণচর এক্সপ্রেস নামের একটি বাস রয়েছে। সেটিই আপনাকে পৌঁছে দেবে আলেকজেন্ডারের চেয়ারম্যানঘাট। এছাড়া আপনি চাইলে সিএনজি চালিত অটোরিক্সাও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে তিনশ টাকার মতো, লোকাল সিএনজিতে ৫০ টাকা ভাড়া নিবে। একইভাবে ঢাকা থেকে টাঙ্কির চর যেতেও পারেন। সোনাপুর থেকে বাসে চড়ে যাওয়া যায় সেখানে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

চর আলেকজান্ডার ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: লক্ষ্মীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

চর আলেকজান্ডার-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ লক্ষ্মীপুর রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

নোয়াখালী এর সোনাপুর সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত আলেকজান্ডার চর। একসময় শুধু চর বলেই পরিচিত ছিল এটি। তবে যান্ত্রিক জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা মানুষগুলোর ভ্রমণ পিপাসা মেটাতে এটি এখন আপাদমস্তক পর্যটনকেন্দ্রই বলা চলে। চারদিকে সবুজ বিস্তৃত মাঠ। মানুষের কোলাহল নেই বললেই চলে। একটু সামনেই বেঁড়িবাঁধ। এই বাঁধের ওপর উঠলেই দেখা মিলবে মেঘনা নদীর। ক্ষানিকসময় দাঁড়িয়ে থেকে আপনি চাইলেই নিতে পারেন মুক্তবাতাস। আর তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য। সত্যিই, এমন জায়গায় বেড়াতে গিয়ে কিছুটা হলেও প্রশান্তির ছোঁয়া খুঁজে পাবেন। আলেকজেন্ডার চর (Chor Alexander) এর চেয়ারম্যান ঘাট কোল ঘেষে তৈরি হওয়া নতুন এ বাঁধ দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন। কেউ বা যাচ্ছেন পরিবারের সদস্যদের নিয়ে। আবার কেউবা বন্ধুদের নিয়ে বেড়াতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য শুধু এই চেয়ারম্যান ঘাটটি ঘিরে নয়। একই সঙ্গে আসা যাওয়ার পথে আপনি পাবেন সূবর্ণ চর কিংবা নুরু পাটোয়ারীর চরের মতো প্রাকৃতিক সৌন্দর্য্যরে নয়া লীলাভূমিগুলো। এছাড়াও নোয়াখালীর দক্ষিণে গিয়ে দেখা যাবে হাতিয়ার টাঙ্কির চরও। যেখানে শুধু চারিদিকে সবুজ আর সবুজ মাঠ। কিছু দূর পর পর একটি করে চর বাসিন্দাদের ঘরবাড়ি। এসব দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারোরই।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র