বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
লেখকের পাতায় ফিরুন
কবিতা

ইসলাম ও কমিউনিজ্‌ম্

গোলাম মোস্তফা-এর «ইসলাম ও কমিউনিজ্‌ম্» — বাংলা উইকিসংকলন থেকে সংগৃহীত সম্পূর্ণ পাঠযোগ্য রচনা।

✨ উন্মুক্ত পাঠাগার (পাবলিক ডোমেইন)|বাংলা উইকিসংকলন (bn.wikisource.org), Public Domain / CC BY-SA

এই সাহিত্যকর্মটি কপিরাইট মুক্ত ও পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। পাঠক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ কবিতা বা রচনাটি এখান থেকে পূর্ণাঙ্গভাবে পাঠ ও অনুলিপি করতে পারবেন।

উৎস লিঙ্ক
আকার:
দূরত্ব:
হরফ:
মোড:
ইসলাম ও কমিউনিজ্‌ম্‌ গোলাম মোস্তফা মুসলিম বেঙ্গল লাইব্রেরী ১, শ্যামাচরণ দে ষ্ট্রীট, কলিকাতা —ব্রাঞ্চ— ১৫, ইসলামপুর, ঢাকা প্রকাশিকা :— বেগম মাহফুজা খাতুন প্রথম সংস্করণ জানুয়ারী, ১৯৪৬ মূল্য—দেড় টাকা ভূমিকা আমি অর্থনীতি বা রাজনীতির ছাত্র নই। ইউরোপে যতগুলি ism-এর সৃষ্টি হইয়াছে (যথা: Capitalism, Socialism, Nazism, Facism ইত্যাদি) সে সব লইয়া আমি মাথা ঘামাই না। ও-পথ আমার নয়। আশ্চর্য্যের বিষয়, তবু কিন্তু আমাকে কমিউনিজ্‌ম্ সম্বন্ধে বই লিখিতে হইল! মুসলিম তরুণদের অনেকেই আজকাল কমিউনিজ্‌মের প্রতি বেশ খানিকটা ঝুঁকিয়া পড়িয়াছে বলিয়া মনে হয়। ইসলামী আদর্শকে পরিত্যাগ করিয়া তাহারা কমিউনিজ্‌মের রূপে ভুলিয়াছে। কমিউনিজ্‌মই হইল তাহাদের কাছে আদর্শ সমাজ ও রাষ্ট্র-ব্যবস্থা। যেন দুনিয়ায় এমন সুন্দর ব্যবস্থা আর কোথাও ছিলনা, নাই, বা হইবে না! ইসলামের বিধান অপেক্ষা কমিউনিজ্‌মের বিধানই যে শ্রেষ্ঠতর এবং বর্তমান যুগসমস্যার সমাধানে এই ব্যবস্থাই যে সর্ব্বাপেক্ষা উত্তম, ইহাই তাহাদের ধারণা। এই ভ্রান্ত ধারণা দূর করিবার জন্যই আমার এই প্রয়াস। একজন আনাড়ী লোকের কাছ হইতে পাঠক কিন্তু এ-বিষয়ে বড় কিছু আশা করিতে পারেন না। উপযুক্ত লোকের হাত হইতে এই বই বাহির হওয়াই উচিত ছিল। কিন্তু কেহই যখন আসরে নামিলেন না, তখন অগত্যা আমাকেই নামিতে হইল। কমিউনিজ্‌ম সম্বন্ধে এযাবত বহু পুস্তক-পুস্তিকা প্রকাশিত হইয়াছে। কিন্তু ইসলামের দিক দিয়া এ-বিষয়ে কেহই তেমন কোন আলোকপাত করেন নাই। আমি সেই চেষ্টা করিয়াছি। কতদূর কৃতকার্য্য হইলাম, পাঠকই তাহার বিচার করিবেন। ভুল-ত্রুটী হয় ত অনেকই ঘটিয়াছে; কিন্তু বিজ্ঞ পাঠক তাহা গ্রহণ করিবেন না, কারণ, পূর্ব্বেই বলিয়াছি, একাজের উপযুক্ত আমি নই। বিনীত—গ্রন্থকার প্রমাণ-পঞ্জী ‘ইসলাম ও কমিউনিজ্‌ম্‌’ লিখিবার জন্য নিম্নলিখিত পুস্তকগুলিরা সাহায্য লওয়া হইয়াছে: ১। Capital —by Karl Marx. ২। Dialectical Materialism —by Marx & Engels ৩। Historical Materialism —by Marx & Engels ৪। Programme of the Communist International ৫। Life & Teachings of Karl Marx —by Engels, Lenin & Stalin ৬। The Penguin Political Dictionary ৭। Marixsm: Is it Science? —by Max Eastman ৮। Manifesto of the Communist Party —by Marx & Engels ৯। Pan-Islamism and Bolshevism —by M. H. Kidwai ১০। Soviet Strength-Hewlett Johnson ১১। A Text-book of Marxist Philosophy ১২। Soviet Russia —by Sidney & B. Webb ১৩। The Dawn over Samarkand —by Kunitz ১৪। Socialism in Evolution —by G. D. H. Cole ১৫। Marxism & the Question of Nationalities —by J. Stalin ১৬। What is Marxism?—by M. N. Roy ১৭। Socialism: Utopian and Scientific —by F. Engels ১৮। The Intelligent Woman’s Guide to Socialism etc. —by Bernard Shaw ১৯। পাকিস্তান ও জাতীয় ঐক্য—by G. Adhikary ২০। সোভিয়েট ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ইতিহাস —by Hiren Mukherji ২১। Communism —by Prof. Laski ২২। U. S. S. R.—by Sen & Reip ২৩। Socialism Reconsidered —by M. R. Masani সূচীপত্র ইসলাম ও কমিউনিজ্‌ম্ কমিউনিজ্‌ম্ কী? কমিউনিজ্‌মের ইতিহাস কমিউনিস্ট্ এশতেহার রাশিয়ায় কমিউনিজ্‌ম্ সোভিয়েট রাশিয়ার পরিচয় সোভিয়েট রাশিয়ার বৈশিষ্ট্য কমিউনিজ্‌মের স্বাভাবিকতা কমিউনিজ্‌মের দার্শনিকতা ইসলামের আলোকে কমিউনিজ্‌ম্ ইসলামের সহিত কমিউনিজ্‌মের পার্থক্য কমিউনিজ্‌ম্ না ইসলামিজ্‌ম্? কমিউনিজমের ভবিষ্যৎ উপসংহার এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল বাংলাদেশ এবং বাংলাদেশ কপিরাইট আইন, ২০০০ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ, ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে। Public domainPublic domainfalsefalse
— গোলাম মোস্তফাবাংলাদেশ আর্কাইভ সাহিত্য সংকলন

মূল ডিজিটাল সংরক্ষণাগার ও সংস্করণ

উইকিসংকলন বা প্রামাণ্য ডিজিটাল লাইব্রেরিতে এই গ্রন্থের মূল ঐতিহাসিক পাতা সংরক্ষিত রয়েছে।

উইকিসংকলনে দেখুন