সরিষা ক্ষেত, ঝিটকা
ঢাকার পাশ্ববর্তী জেলা মানিকগঞ্জের ঝিটকায় (Jhitka) দিগন্ত বিস্তৃত মাঠজুড়ে থাকে সরিষা ক্ষেত। দুই পাশে বিস্তৃত হলুদ ক্ষেতের মাঝে ঠায় দাঁড়িয়ে থাকে সারি সারি খেজুর গাছ। বর্তমান সময়ে সরিষা ক্ষেতগুলোর কোন কোন জায়গায় মধুচাষিরা বসেন মধু সংগ্রহের জন্য। মাঘের ভরা শীতেও দূর থেকে হলুদ আভার আহ্বান। কুয়াশায় ধূসর প্রান্তর, তাও চারদিকে হলুদের সমাহার। মনে হয় যেন …
এক নজরে
বিবরণ
ঢাকার পাশ্ববর্তী জেলা মানিকগঞ্জের ঝিটকায় (Jhitka) দিগন্ত বিস্তৃত মাঠজুড়ে থাকে সরিষা ক্ষেত। দুই পাশে বিস্তৃত হলুদ ক্ষেতের মাঝে ঠায় দাঁড়িয়ে থাকে সারি সারি খেজুর গাছ। বর্তমান সময়ে সরিষা ক্ষেতগুলোর কোন কোন জায়গায় মধুচাষিরা বসেন মধু সংগ্রহের জন্য। মাঘের ভরা শীতেও দূর থেকে হলুদ আভার আহ্বান। কুয়াশায় ধূসর প্রান্তর, তাও চারদিকে হলুদের সমাহার। মনে হয় যেন রূপকথার রাজকুমারীর গায়ে হলুদ। সবাই কনেকে হলুদ দিতে উপস্থিত। উপস্থিত থাকে প্রজাপতি, মৌমাছি, হলুদিয়া-নীলরঙা পাখি, পোকামাকড় থেকে শুরু করে রাজ্যের প্রজারা। সবাই যেন হুমড়ে পড়ে হলুদের ওপর। তা ছাড়া খুব সকালে ঝিটকা পৌঁছুতে পারলে বাড়তি পাওনা হবে গাছ থেকেই সদ্য সংগ্রহ করা খেজুরের রস। এসব জায়গায় সূর্য ওঠার আগেই গাছিরা রস নামিয়ে ফেলেন।
ডিসেম্বর-জানুয়ারিতে সরিষা ক্ষেত এ ফুলের দেখা মিলে বেশী এবং এই সরিষা ক্ষেত ভ্রমণের সবচেয়ে ভালো সময় খুব সকাল কিংবা বিকাল।
ঢাকার গুলিস্তান থেকে শুভযাত্রা ও বিআরটিসি পরিবহন, পুরান ঢাকার বাবু বাজার থেকে যানযাবিল ও শুকতারা, গাবতলী থেকে যাত্রীসেবা, পদ্মা লাইন, নবীনবরণ, ভিলেজ লাইন ও জনসেবা পরিবহনে প্রথমে মানিকগঞ্জ যেতে হবে। ভাড়া ৫০-৬০ টাকা। বি আর টি সি তে ভাড়া পড়বে ৯০ টাকা আর শুভযাত্রায় ৮০ টাকা। সেখান থেকে আবার লোকাল বাসে চড়ে ঝিটকা, সারাদিনই এ বাস পাওয়া যায়। ভাড়া ৩০ টাকা। এ জায়গায় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া ভালো। যাদের সে ব্যবস্থা নেই তারা ভাড়ায় মাইক্রোবাস কিংবা অন্য কোনো গাড়ি নিয়ে যেতে পারেন। নিজস্ব গাড়ি নিয়ে গেলে ঢাকা-আরিচা সড়কে মানিকগঞ্জ অতিক্রম করে তরা সেতু পেরিয়ে কিছুদূর সামনে গেলে বাঁ দিকের সড়কটি চলে গেছে ঝিটকায়।
আপনার ছবি তোলার জন্য অন্যের ফসলের ক্ষেত নষ্ট করবেন না।
সরিষা ক্ষেত, ঝিটকা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
সরিষা ক্ষেত, ঝিটকা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ মানিকগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকার গুলিস্তান থেকে শুভযাত্রা ও বিআরটিসি পরিবহন, পুরান ঢাকার বাবু বাজার থেকে যানযাবিল ও শুকতারা, গাবতলী থেকে যাত্রীসেবা, পদ্মা লাইন, নবীনবরণ, ভিলেজ লাইন ও জনসেবা পরিবহনে প্রথমে মানিকগঞ্জ যেতে হবে। ভাড়া ৫০-৬০ টাকা। বি আর টি সি তে ভাড়া পড়বে ৯০ টাকা আর শুভযাত্রায় ৮০ টাকা। সেখান থেকে আবার লোকাল বাসে চড়ে ঝিটকা, সারাদিনই এ বাস পাওয়া যায়। ভাড়া ৩০ টাকা। এ জায়গায় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া ভালো। যাদের সে ব্যবস্থা নেই তারা ভাড়ায় মাইক্রোবাস কিংবা অন্য কোনো গাড়ি নিয়ে যেতে পারেন। নিজস্ব গাড়ি নিয়ে গেলে ঢাকা-আরিচা সড়কে মানিকগঞ্জ অতিক্রম করে তরা সেতু পেরিয়ে কিছুদূর সামনে গেলে বাঁ দিকের সড়কটি চলে গেছে ঝিটকায়।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।