এম জে হলিডে রিসোর্ট
ঢাকার কোলাহল থেকে মুক্তি পেতে, প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চাইলে মুন্সিগঞ্জের এম জে হলিডে রিসোর্ট (M. J. Holiday Resort) হতে পারে আপনার আদর্শ গন্তব্য। ইছামতী নদীর তীরে অবস্থিত এই রিসোর্টটি প্রায় এক ঘন্টার মনোরম ভ্রমণের পর পৌঁছে দেবে এক অনন্য প্রাকৃতিক পরিবেশে। রিসোর্টের গেট পার হলেই লাল পদ্মের …
এক নজরে
বিবরণ
ঢাকার কোলাহল থেকে মুক্তি পেতে, প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চাইলে মুন্সিগঞ্জের এম জে হলিডে রিসোর্ট (M. J. Holiday Resort) হতে পারে আপনার আদর্শ গন্তব্য। ইছামতী নদীর তীরে অবস্থিত এই রিসোর্টটি প্রায় এক ঘন্টার মনোরম ভ্রমণের পর পৌঁছে দেবে এক অনন্য প্রাকৃতিক পরিবেশে।
রিসোর্টের গেট পার হলেই লাল পদ্মের সৌন্দর্য আপনাকে স্বাগত জানাবে। জল টলমলে পুকুর, পদ্ম পাতার মনোরম দৃশ্য আর শান বাঁধানো ঘাট মনকে প্রশান্ত করে তুলবে। বিকেলের নরম আলোয় একান্ত মুহূর্ত উপভোগ করার পর রাতের অন্ধকারে পুকুর থেকে ভেসে আসা শীতল বাতাস মনকে জুড়িয়ে দেবে। চারু নকশায় শিল্পিত রিসোর্ট ভবনটি দু’চোখ জুড়ানোর মতো। চমৎকার ইন্টেরিয়রের কফি শপে কফি আড্ডা দেওয়ার সুযোগ রয়েছে। সকালের হালকা নাস্তার ব্যবস্থাও রয়েছে এখানে। প্রতি তলায় বিশাল রুম, রুচিশীল আসবাবপত্রে সুসজ্জিত থাকার ব্যবস্থা রয়েছে। কনফারেন্স কিংবা মিটিং আয়োজনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
ভবনের সামনে চমৎকার ডিজাইনের একটি সুইমিং পুল রয়েছে। পুলের পাড়ে বিশ্রামের জন্য স্লিপিং চেয়ারে বসে উপভোগ করতে পারেন সুইমিং পুলের মনোরম দৃশ্য। এর অপর দিকে রয়েছে আর একটি বাংলো, যা অবকাশ যাপনের আর একটি সুব্যবস্থা প্রদান করে। দেশি-বিদেশী কবুতরের কলতান পরিবেশকে করে তোলে আরও মনোরম। রিসোর্টে থাকা-খাওয়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থাও রয়েছে। সব মিলিয়ে অবকাশ যাপন এবং পিকনিকের জন্য চমৎকার সব আয়োজন নিয়ে এম জে হলিডে রিসোর্ট অপেক্ষা করছে আপনার জন্য।
এম জে হলিডে রিসোর্ট আপনার মনকে দেবে প্রশান্তির স্পর্শ, প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর এক অনন্য অভিজ্ঞতা।
মুন্সীগঞ্জ জেলা শহরের নিকটবর্তী সিরাজদিখানের ইছাপুরায় অবস্থিত এম জে হলিডে রিসোর্ট, পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে অবকাশ যাপনের জন্য একটি উত্তম গন্তব্য। সুইমিং পুল, পার্ক, খেলার মাঠ সহ নানাবিধ বিনোদন সুবিধা এখানে বিদ্যমান। কর্পোরেট পিকনিক, বিবাহ অভ্যর্থনা, জন্মদিনের পার্টি সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য এটি একটি আদর্শ স্থান। এছাড়া এদের এখানের খাবার অত্যন্ত সুস্বাদু।
এম জে হলিডে রিসোর্ট তিনটি আকর্ষণীয় ডে আউট বা ডে লং প্যাকেজ অফার করে:
নোট - বাইরের খাবার ও পানীয় আনা নিষেধ। যোগাযোগ তথ্য এবং অন্যান্য বিবরণ জন্য রিসোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
এম জে হলিডে রিসোর্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: মুন্সিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
এম জে হলিডে রিসোর্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ মুন্সিগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
রিসোর্টের গেট পার হলেই লাল পদ্মের সৌন্দর্য আপনাকে স্বাগত জানাবে। জল টলমলে পুকুর, পদ্ম পাতার মনোরম দৃশ্য আর শান বাঁধানো ঘাট মনকে প্রশান্ত করে তুলবে। বিকেলের নরম আলোয় একান্ত মুহূর্ত উপভোগ করার পর রাতের অন্ধকারে পুকুর থেকে ভেসে আসা শীতল বাতাস মনকে জুড়িয়ে দেবে। চারু নকশায় শিল্পিত রিসোর্ট ভবনটি দু’চোখ জুড়ানোর মতো। চমৎকার ইন্টেরিয়রের কফি শপে কফি আড্ডা দেওয়ার সুযোগ রয়েছে। সকালের হালকা নাস্তার ব্যবস্থাও রয়েছে এখানে। প্রতি তলায় বিশাল রুম, রুচিশীল আসবাবপত্রে সুসজ্জিত থাকার ব্যবস্থা রয়েছে। কনফারেন্স কিংবা মিটিং আয়োজনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।