বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

পদ্মহেম ধাম

পদ্মহেম ধাম ( Padmahema Dham ) যা স্থানীয় ভাবে বাউল বাড়ি নামেই পরিচিত। অল্প সময়ে ঢাকার কাছেই কোথাও থেকে ঘুরে আস্তে চাইলে কিংবা ক্যাম্পিং করতে চাইলে চলে যেতে পারেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুর চর গ্রামের লালনের আখড়া পদ্মহেম ধাম থেকে। …

এক নজরে

জেলা
মুন্সিগঞ্জ
বিভাগ
Dhaka
স্থানাঙ্ক
23.540, 90.530

বিবরণ

পদ্মহেম ধাম ( Padmahema Dham ) যা স্থানীয় ভাবে বাউল বাড়ি নামেই পরিচিত। অল্প সময়ে ঢাকার কাছেই কোথাও থেকে ঘুরে আস্তে চাইলে কিংবা ক্যাম্পিং করতে চাইলে চলে যেতে পারেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুর চর গ্রামের লালনের আখড়া পদ্মহেম ধাম থেকে। লালন আখড়া শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে মুন্সীগঞ্জে লালন পদার্পণ করলেন কবে? এখানে সাঈজী না আসলেও এসেছে সাঈজীর দর্শন। তার ভালোবাসায় মানব ধর্ম প্রচারে "প্রথম আলো" পত্রিকার প্রখ্যাত ফটো সাংবাদিক কবির হোসেন ভাই গড়ে তুলেছেন লালন প্রেমের এই আখড়া, যেখানে প্রতিবছর হয় সাধুসঙ্গ। এছাড়া যেকোনো সময় যেকোনো পরিব্রাজক নিতে পারে আশ্রয়, কাটাতে পারে ধীরে বয়ে চলা ইছামতীর তীরে দুটি বেলা।

জায়গাটি গাছে ঘেরা সুনিবিড়, পাখপাখালির কলকাকলীতে ভরা। পাশেই রয়েছে খোলা মাঠ, তার পাশে বয়ে চলছে শান্তস্বভাবের মায়াবী ইছামতী নদী। নদীতে বেশীরভাগ সময়েই দেখা যায় নৌকায় ভেসে ভেসে সংসার করা বেদেদের দল। হয়তো মানবপ্রেমের দর্শন এখানেই বলেই কেউ না কেউ ভালোবাসায় আশ্রয় নেয়।

স্থাপনার ক্ষেত্রে আছে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের দোতলা ঘরে বৈঠকখানা, লালনগীতি বিদ্যালয়। আছে বটতলা আর আছে প্রানে অন্যরকম একটা আবহ সৃষ্টি করা মায়াভরা একটা ছায়া সুনিবিড় পরিবেশ।

পদ্মহেম ধামে সবচেয়ে উপভোগ্য সূর্যোদয় আর সূর্যাস্তের সময়টা। ইছামতী ঠিক এখানে এসেই তিনদিকে তিনটি বাক নিয়েছে যার ফলে একটি চমৎকার মোহনার সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে খুব সহজেই পদ্মহেম ধাম যাওয়া যায়। ঢাকার গুলিস্তান থেকে টংগীবাড়ি বা সোনারং গামী বাসে উঠে সিরাজদীখান বাজারের গোয়ালবাড়ি নামক জায়গায় নামতে হবে। ভাড়া নিবে ৪০-৪৫ টাকা। এবার এখান থেকে অটোতে করে বালুর চর গ্রামের বাউল বাড়ি যেতে হবে যা ৩-৪ কিলোমিটার দূরে। অটো রিজার্ভে ভাড়া পড়বে ১২০-১৫০ টাকা। স্থানীয়রা একে বাউল বাড়ি/লালনের আখড়া/ লালন আশ্রম নামেও চিনে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

পদ্মহেম ধাম ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: মুন্সিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

পদ্মহেম ধাম-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ মুন্সিগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

পদ্মহেম ধাম ( Padmahema Dham ) যা স্থানীয় ভাবে বাউল বাড়ি নামেই পরিচিত। অল্প সময়ে ঢাকার কাছেই কোথাও থেকে ঘুরে আস্তে চাইলে কিংবা ক্যাম্পিং করতে চাইলে চলে যেতে পারেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুর চর গ্রামের লালনের আখড়া পদ্মহেম ধাম থেকে। লালন আখড়া শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে মুন্সীগঞ্জে লালন পদার্পণ করলেন কবে? এখানে সাঈজী না আসলেও এসেছে সাঈজীর দর্শন। তার ভালোবাসায় মানব ধর্ম প্রচারে "প্রথম আলো" পত্রিকার প্রখ্যাত ফটো সাংবাদিক কবির হোসেন ভাই গড়ে তুলেছেন লালন প্রেমের এই আখড়া, যেখানে প্রতিবছর হয় সাধুসঙ্গ। এছাড়া যেকোনো সময় যেকোনো পরিব্রাজক নিতে পারে আশ্রয়, কাটাতে পারে ধীরে বয়ে চলা ইছামতীর তীরে দুটি বেলা।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র