বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

ছালড়া শালবন

ছালড়া শালবন (Salora Forest) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার অন্তর্গত দুল্লা ইউনিয়নের ছালড়া গ্রামে অবস্থিত। প্রকৃতিপ্রেমীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই ছালড়া শালবন। ছালড়া গ্রামে রয়েছে— বেতগাছ ও বাঁশবন, যার ভেতরে জোয়ারের পানি জমে থাকে, আর সেখানকার বেত এবং বাঁশের …

এক নজরে

জেলা
ময়মনসিংহ
বিভাগ
Mymensingh
স্থানাঙ্ক
24.750, 90.400

বিবরণ

ছালড়া শালবন (Salora Forest) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার অন্তর্গত দুল্লা ইউনিয়নের ছালড়া গ্রামে অবস্থিত। প্রকৃতিপ্রেমীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই ছালড়া শালবন। ছালড়া গ্রামে রয়েছে— বেতগাছ ও বাঁশবন, যার ভেতরে জোয়ারের পানি জমে থাকে, আর সেখানকার বেত এবং বাঁশের কচিকাণ্ড অনেকটা সুন্দরবনের শ্বাসমূলের মতো দেখায়। সেই সঙ্গে রয়েছে শালবন। বিশাল কয়েকটি দৃষ্টিনন্দন দীঘি রয়েছে। শান্ত দীঘির জলের সৌন্দর্য উপভোগে অনেকেই ঘুরতে আসেন ছালড়া।

একদিনের ছোট্ট একটা ট্যুরের জন্য মন্দ নয় জায়গাটা। জঙ্গলের ভিতর সুনসান পাকা রাস্তা দিয়ে যখন হাটতে থাকবেন অনুভূতিটা সুন্দরবনের গহীনের নিস্তব্ধ পরিবেশ থেকে কোন অংশে কম মনে হবে না। সাথে বোনাস হিসেবে বনের ভিতর পাবেন বিস্তৃত এরিয়া জুরে বিশাল একটি লেক এবং তাতে নৌকা দিয়ে চড়ার একটি মনোরম অভিজ্ঞতা।

অনেকের কাছে আহামরি কিছু হয়ত মনে হবে না তবে ছোট পরিসরের একটি ভ্রমনে ভ্রমনপিয়াসুরা একেবারে হতাশ হবেন না এটা নিশ্চিত ভাবেই বলা যায়।

ঢাকা থেকে অনেক বাস ময়মনসিংহ এর উদ্দেশ্যে ছেড়ে যায়। এদের মধ্যে এনা পরিবহন অন্যতম, ভাড়া ২২০ টাকার কাছাকাছি। ময়মনসিংহ পৌছে টাউনহল মোড় থেকে সিএনজি দিয়ে সরাসরি মুক্তাগাছা চেচুয়া বাজার যেতে হবে। যেতে সময় লাগবে আনুমানিক ৪৫-৫০ মিনিট এবং জনপ্রতি ভাড়া পরবে ৮০-১০০ টাকা।

চেচুয়া বাজার থেকে ব্যাটারি চালিত ভ্যানগাড়ি দিয়ে সরাসরি ছালড়া বাজার হয়ে ছালড়া শালবন জঙ্গল পর্যন্ত যেতে পারবেন। এক্ষেত্রে সময় লাগবে ২৫-৩০ মিনিট, ভাড়া পরবে জনপ্রতি ২০ টাকা।

যেখানে নামায় দিবে সেখান থেকে বামে একটা কাঁচা রাস্তা আছে বনের ভিতরের লেকে যাওয়ার জন্য। ওদিক দিয়ে না যেয়ে সোজা পাকা রাস্তা ধরে জঙ্গলের ভিতর দিয়ে যেতে পারেন। কারন এই রাস্তাটাই এখানের মূল আকর্ষন। একটু সামনে এগুলে বায়ে জঙ্গলের ভেতর দিয়ে হাটার রাস্তা গেছে লেকে যাওয়ার। এবার এই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তা থেকে লেক দেখা যায় তাই চিনতে তেমন ভুল হবে না। তারপর লেকের ধার ঘেষে বাম পাশ দিয়ে হেটে যেতে থাকলে নৌকায় চড়ার ঘাটটি পেয়ে যাবেন।

ছোট কিরে ৩-৪ জনের গ্রুপ করে গেলে খুব ভালো হবে। একটা জিনিস মাথায় রাখবেন, স্পটে খাবার তেমন কিছুই পাবেন না। তাই চেচুয়া বা ছালড়া বাজার থেকে শুকনো খাবার কিছু সাথে নিয়ে যাবেন। যারা দূর থেকে আসবেন চেষ্টা করবেন ৪ টার ভিতর ওখান থেকে ব্যাক করার।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

ছালড়া শালবন ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

ছালড়া শালবন-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ময়মনসিংহ রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ছালড়া শালবন (Salora Forest) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার অন্তর্গত দুল্লা ইউনিয়নের ছালড়া গ্রামে অবস্থিত। প্রকৃতিপ্রেমীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই ছালড়া শালবন। ছালড়া গ্রামে রয়েছে— বেতগাছ ও বাঁশবন, যার ভেতরে জোয়ারের পানি জমে থাকে, আর সেখানকার বেত এবং বাঁশের কচিকাণ্ড অনেকটা সুন্দরবনের শ্বাসমূলের মতো দেখায়। সেই সঙ্গে রয়েছে শালবন। বিশাল কয়েকটি দৃষ্টিনন্দন দীঘি রয়েছে। শান্ত দীঘির জলের সৌন্দর্য উপভোগে অনেকেই ঘুরতে আসেন ছালড়া।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র