বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

জয়নুল আবেদীন সংগ্রহশালা

শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। ব্রহ্মপুত্র নদের তীরে সাহেব কোয়ার্টার নলিনী রঞ্জন সরকারের বাড়িতে এ আর্ট গ্যালারীটি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদকে ঘিরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিউজিয়াম এলাকায় বাঁধ দিয়ে গড়ে …

এক নজরে

জেলা
ময়মনসিংহ
বিভাগ
Mymensingh
স্থানাঙ্ক
24.750, 90.400

বিবরণ

শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। ব্রহ্মপুত্র নদের তীরে সাহেব কোয়ার্টার নলিনী রঞ্জন সরকারের বাড়িতে এ আর্ট গ্যালারীটি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদকে ঘিরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিউজিয়াম এলাকায় বাঁধ দিয়ে গড়ে তোলা হয়েছে একটি পার্ক। প্রতিদিনই সকাল-সন্ধ্যা পর্যন্ত এ পার্কে ঘুরে বেড়ায় শহরবাসী ও দূর-দূরান্ত থেকে আসা লোকজন। এখানে এসে ব্রহ্মপুত্র নদের প্রবাহমান সুন্দর্যের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদীন এর আঁকা ছবি দেখা সম্ভব।

জয়নুল আবেদীন সংগ্রহশালায় প্রথমে ৭০ টি চিত্রকর্ম স্থান পেয়েছিল যার বেশিরভাগই ছিল তৈলচিত্র। সবচেয়ে উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে – বিভিন্ন দেশ ভ্রমনকালে শিল্পাচার্যের অঙ্কিত ছবি, গুণটানা, নদী পারাপারের অপেক্ষায় পিতা-পুত্র এবং দুর্ভিক্ষ। বর্তমানে এখানে মোট ৬৩ টি চিত্রকর্ম রয়েছে। এছাড়াও রয়েছে শিল্পাচার্যের ব্যবহৃত জিনিস এবং তার কিছু স্থিরচিত্র। স্থিরচিত্রগুলো ভবনের দোতলার বারান্দায় শোভা পায়।

এ ছাড়া ময়মনসিংহ জেলায় বেড়াতে এসে ময়মসিংহের মালাইকারী, গুড়ের সন্দেশ, কৃষি বিশ্ববিদ্যালয়ের খাঁটি দই, মুক্তাগাছার মন্ডা, হালুয়াঘাটের সালামের স্পন্স মিষ্টি, নান্দাইলের কাঁচা গোল্লা, ফুলবাড়িয়ার আখের গুড় ও লাল চিনি, গফরগাঁয়ের বেগুন, ভালুকায় সৌদি খেজুর, শীতকালে খেজুরের গুড় ও রস, গরমে কাঠাল, রাজলক্ষী দোকানের সাদা দই, স্পন্স মিষ্টি নিতে ভুলবেন না।

শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত, শুত্রবার দুপর আড়াইটা থেকে সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার বন্ধ থাকে। ১২ বছর পর্যন্ত শিশুদের জনপতি ২টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য জনপতি ৫ টাকা, সার্কভুক্ত দেশের বাহিরের নাগরিকদের জন্য জনপতি ৭৫ টাক ফি নেওয়া হয়।

গ্রীষ্মকালীন (এপ্রিল – সেপ্টেম্বর) শনি থেকে বুধবার: সকাল ১১:৩০ থেকে বিকেল ১৭:৩০ শুক্রবার: দুপুর ০৩:৩০ থেকে রাত ১৯:৩০

ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সময় লাগে তিন ঘণ্টার মত। বাসের ভাড়া পড়বে ১২০-১৩০ টাকার মধ্যে। ঢাকার মহাখালী থেকে অনেক বাস ছাড়ে ময়মনসিংহ এর উদ্দেশ্যে। এছাড়া কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ হয়ে বাস যাতায়াত করে।

রেলপথে রাজধানী ঢাকা থেকে প্রতিদিন সকাল থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৭টি মেইল ট্রেন ময়মনসিংহ আসে। এছাড়া প্রতিদিন ঢাকা থেকে ৩টি লোকাল ট্রেন ময়মনসিংহে আসে। ময়মনসিংহ নেমে অটো রিক্সা করে সোজা চলে যেতে পারেন সংগ্রহশালায় l

ময়মনসিংহ শহরের থাকার মতো উন্নতমানে হোটেল হচ্ছে হোটেল আমির ইন্টারন্যাশনাল , হোটেল আল হেরা, হোটেল মোস্তাফিজ, সিলভার ক্যাসেল, রিভার প্যালেস (৩৩৮ তালতলা ডোলাদিয়া, খাগডহর, ময়মনসিংহ। মোবাইল: ০১৭১০৮৫৭০৫৪)।

জয়নুল আবেদীন সংগ্রহশালা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

জয়নুল আবেদীন সংগ্রহশালা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ময়মনসিংহ রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। ব্রহ্মপুত্র নদের তীরে সাহেব কোয়ার্টার নলিনী রঞ্জন সরকারের বাড়িতে এ আর্ট গ্যালারীটি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদকে ঘিরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিউজিয়াম এলাকায় বাঁধ দিয়ে গড়ে তোলা হয়েছে একটি পার্ক। প্রতিদিনই সকাল-সন্ধ্যা পর্যন্ত এ পার্কে ঘুরে বেড়ায় শহরবাসী ও দূর-দূরান্ত থেকে আসা লোকজন। এখানে এসে ব্রহ্মপুত্র নদের প্রবাহমান সুন্দর্যের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদীন এর আঁকা ছবি দেখা সম্ভব।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র