ডানা পার্ক
নওগাঁ পৌরসভা এলাকার ভবানীপুর গ্রামে প্রায় ১০ বিঘা জমিতে ডানা পার্ক বিনোদন কেন্দ্র নির্মাণ করা হয়েছে। গ্রামের মধ্যে গড়ে তোলা নিরিবিলি পরিবেশে পার্কটি এখন বিনোদন প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। পার্কটিতে রয়েছে – দুইটি সুইমিং পুল, কমিউনিটি সেন্টার, পিকনিক কর্নার ও পিকনিকের ব্যবস্থা। …
এক নজরে
বিবরণ
নওগাঁ পৌরসভা এলাকার ভবানীপুর গ্রামে প্রায় ১০ বিঘা জমিতে ডানা পার্ক বিনোদন কেন্দ্র নির্মাণ করা হয়েছে। গ্রামের মধ্যে গড়ে তোলা নিরিবিলি পরিবেশে পার্কটি এখন বিনোদন প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। পার্কটিতে রয়েছে – দুইটি সুইমিং পুল, কমিউনিটি সেন্টার, পিকনিক কর্নার ও পিকনিকের ব্যবস্থা। বাচ্চাদের খেলার জন্য দোলনা, পিচ্ছিল, মইসহ বিভিন্ন রাইডস। আছে একটি পুকুর, সেখানে নৌকায় করে চড়ে ঘুরে বোড়ানো যায়। ভাস্কর্যের মধ্যে হাতি, হরিণ, বাঘ, ক্যাঙ্গারু, ঘোড়া, জিরাফ, বক, পরি ও জলপরি। দেয়ালে লিখনের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
ডানা পার্ক (Dana Park) এ খাবারের জন্য রয়েছে রেস্টুরেন্ট।
পার্কটিতে প্রবেশ মূল্য ২০ টাকা, বিভিন্ন রাইডস ১০ টাকা ও সুইমিং পুল ৫০ টাকা।
নওগাঁ সদর থেকে অটো কিংবা রিক্সা করে সহজেই আপনি ডানা পার্ক যেতে পারবেন।
থাকার জন্যে আপনাকে নওগাঁ শহরে চলে যেতে হবে। নওগাঁতে ফিরলে আপনি অনেক ভালো ভালো আবাসিক হোটেল পাবেন। তবে ভিআইপিদের থাকার জন্য নিকটে রেস্টহাউস আছে। নওগাঁয় থাকার জন্যে কয়েকটি হোটেল হলো – সান্তাহার রোডে হোটেল ফারিয়াল (০৭৪১-৬২৭৬৫), সান্তাহার রোডে হোটেল অবকাশ (০৭৪১-৬২৩৫৬), হোটেল রাজ (০৭৪১-৬২৪৯২), শহীদ কাজী নূরুন্নবী মার্কেটে হোটেল যমুনা (০৭৪১-৬২৬৭৪), হোটেল প্লাবণ, মুক্তির মোড়ে হোটেল আগমনী (০৭৪১-৬৩৩৫১), পুরাতন বাসস্ট্যান্ডে হোটেল সরণি (০৭৪১-৬১৬৮৫) ও মোটেল চিসতী।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
ডানা পার্ক ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: নওগাঁ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
ডানা পার্ক-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নওগাঁ রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
থাকার জন্যে আপনাকে নওগাঁ শহরে চলে যেতে হবে। নওগাঁতে ফিরলে আপনি অনেক ভালো ভালো আবাসিক হোটেল পাবেন। তবে ভিআইপিদের থাকার জন্য নিকটে রেস্টহাউস আছে। নওগাঁয় থাকার জন্যে কয়েকটি হোটেল হলো – সান্তাহার রোডে হোটেল ফারিয়াল (০৭৪১-৬২৭৬৫), সান্তাহার রোডে হোটেল অবকাশ (০৭৪১-৬২৩৫৬), হোটেল রাজ (০৭৪১-৬২৪৯২), শহীদ কাজী নূরুন্নবী মার্কেটে হোটেল যমুনা (০৭৪১-৬২৬৭৪), হোটেল প্লাবণ, মুক্তির মোড়ে হোটেল আগমনী (০৭৪১-৬৩৩৫১), পুরাতন বাসস্ট্যান্ডে হোটেল সরণি (০৭৪১-৬১৬৮৫) ও মোটেল চিসতী।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।