পাহাড়পুর জাদুঘর
দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় ও প্রাচীন বৌদ্ধ বিহার পাহাড়পুর (Paharpur Buddhist Vihara) যা নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সদর থেকে প্রায় ১০ কিমি উত্তরে অবস্থিত। সুবিখ্যাত পালরাজ ধর্মপাল সম্ভবত এই বিহারটি তৈরি করেছিলেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ষাটের দশকে এখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করে যা …
এক নজরে
বিবরণ
দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় ও প্রাচীন বৌদ্ধ বিহার পাহাড়পুর (Paharpur Buddhist Vihara) যা নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সদর থেকে প্রায় ১০ কিমি উত্তরে অবস্থিত। সুবিখ্যাত পালরাজ ধর্মপাল সম্ভবত এই বিহারটি তৈরি করেছিলেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ষাটের দশকে এখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করে যা পাহাড়পুর জাদুঘর (Paharpur Bihar Museum) নামে পরিচিত। ১৯৯৪ সালে পুরাতন জাদুঘরের পরিবর্তে একটি নতুন জাদুঘর ভবন তৈরি হয়। বিহার ও এর সংলগ্ন অঞ্চল হতে সংগৃহীত প্রত্ননিদর্শন উপস্হাপন করা হয়। এটি চার গ্যালারি বিশিষ্ট একটি জাদুঘর। এ জাদুঘরে উল্লেখযোগ্য কয়েকটি নিদর্শন হলো – একটি মাঝারি আকারের ব্রোঞ্চের তৈরি বৌদ্ধের আবক্ষ অংশ, পোড়ামাটির ফলক, অলংকৃত ইট, পাথরের মূর্তি, পোড়ামাটির তৈজসপত্র ইত্যাদি। পাহাড়পুর বৌদ্ধ বিহারের উত্তর বাহুর প্রবেশ পথের সামনে ১৯৮৪ সাল পর্যন্ত একটি পুকুর ছিল। ১৯৮৪-৮৫ সালের খননে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথম নির্মাণ যুগের পরবর্তী আমলে এ পুকুর খনন করা হয় এবং এসময় এ অংশের সিঁড়িটি ধ্বংস করে দেয়া হয়। পরবর্তীকালে পুকুরটি ভরাট করে দেয়া হয়। খনন কালে ১২৫ টি মাটির পাত্রে খলিফা হারুন আল রশিদের শাসনামলের রৌপ্য মুদ্রা পাওয়া গেয়েছিল, সেগুলো এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
বেলে পাথরের চামুন্ডা মূর্তি, লাল পাথরের দন্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুর খন্ডাংশ, কৃষ্ণ পাথরের দন্ডায়মান গণেশ, বেলে পাথরের কীর্তি মূর্তি, দুবলহাটির মহারাণীর তৈলচিত্র, হরগৌরীর ক্ষতিগ্রস্থ মূর্তি, কৃষ্ণ পাথরের লক্ষ্ণী নারায়নের ভগ্ন মূর্তি, কৃষ্ণ পাথরের উমা মূর্তি, বেলে পাথরের গৌরী মূর্তি, বেলে পাথরের বিষ্ণু মূর্তি, নন্দী মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণু মূর্তি, সূর্য মূর্তি।
দেশের যেকোন প্রান্ত হতে নওগাঁ শহরে এসে নওগাঁ বালুডাংগা বাস টার্মিনাল হতে সরাসরি বাসযোগে ঐতিহাসিক পাহাড়পুর জাদুঘর যাওয়া যায়। আনুমানিক দূরত্ব আনুমানিক ৩২ কিঃমিঃ এবং বাসভাড়া- ৩০- ৪০ টাকা। অথবা দেশের যেকোন প্রান্ত হতে জয়পুরহাট শহরে এসে বাস অথবা অটোরিক্সা নিয়ে পাহাড়পুর জাদুঘর চলে যেতে পারবেন। জয়পুরহাট হতে পাহাড়পুর জাদুঘর এর দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার।
ট্রেন যোগে জয়পুরহাটের জামালঞ্জ ষ্টেশনে নামলে এখান হতে পাহাড়পুর জাদুঘর যেতে চাইলে আপনাকে ভ্যান অথবা অটোরিক্সা নিতে হবে। জামালগঞ্জ হতে পাহাড়পুর জাদুঘর এর দূরত্ব মাত্র ৫ কিলোমিটার।
ট্রেনের সময়সূচি এখানে দেখে নিন (Bangladesh Railway/Train Time Schedule)
জনসাধারণের জন্য পাহাড়পুরে থাকার কোন ব্যবস্থা নেই। দিনে যেয়ে দিনেই ফিরে আসতে হবে অথবা উপজেলা সদর/জেলা সদরে থাকা যাবে। তবে ভিআইপিদের থাকার জন্য নিকটে রেস্টহাউস আছে। নওগাঁয় থাকার জন্যে কয়েকটি হোটেল হলো – হোটেল ফারিয়াল, হোটেল অবকাশ, হোটেল রাজ, হোটেল যমুনা, হোটেল প্লাবণ, মুক্তির মোড়ে হোটেল আগমনী, হোটেল সরণি ও মোটেল চিসতী।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
পাহাড়পুর জাদুঘর ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: নওগাঁ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
পাহাড়পুর জাদুঘর-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নওগাঁ রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
দেশের যেকোন প্রান্ত হতে নওগাঁ শহরে এসে নওগাঁ বালুডাংগা বাস টার্মিনাল হতে সরাসরি বাসযোগে ঐতিহাসিক পাহাড়পুর জাদুঘর যাওয়া যায়। আনুমানিক দূরত্ব আনুমানিক ৩২ কিঃমিঃ এবং বাসভাড়া- ৩০- ৪০ টাকা। অথবা দেশের যেকোন প্রান্ত হতে জয়পুরহাট শহরে এসে বাস অথবা অটোরিক্সা নিয়ে পাহাড়পুর জাদুঘর চলে যেতে পারবেন। জয়পুরহাট হতে পাহাড়পুর জাদুঘর এর দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।