অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব যা অরুনিমা ইকো রিসোর্ট নামেও পরিচিত। নড়াইল জেলার নারাগাতির পানিপাড়া গ্রামে এটি অবস্থিত। ৫০ একর জমি নিয়ে এর অবস্থান। ২০১০ সালে দেশের সেরা রিসোর্ট গুলের মধ্যে প্রতিযোগিতায় অরুনিমা রিসোর্ট প্রথম হয়। এখানে সময় কাটানের জন্য আছে গলফ, টেনিস, টেবিল টেনিস, দাবা, লুডু, ব্যাডমিন্টন, বাস্কেট বল প্রভৃতি খেলার ব্যবস্থা। বিনোদনের জন্য রয়েছে কয়েক প্রকারের নৌকা, …
এক নজরে
বিবরণ
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব যা অরুনিমা ইকো রিসোর্ট নামেও পরিচিত। নড়াইল জেলার নারাগাতির পানিপাড়া গ্রামে এটি অবস্থিত। ৫০ একর জমি নিয়ে এর অবস্থান। ২০১০ সালে দেশের সেরা রিসোর্ট গুলের মধ্যে প্রতিযোগিতায় অরুনিমা রিসোর্ট প্রথম হয়। এখানে সময় কাটানের জন্য আছে গলফ, টেনিস, টেবিল টেনিস, দাবা, লুডু, ব্যাডমিন্টন, বাস্কেট বল প্রভৃতি খেলার ব্যবস্থা। বিনোদনের জন্য রয়েছে কয়েক প্রকারের নৌকা, ঘোড়ার গাড়ী প্রভৃতি। এছাড়াও পার্কের ভেতরে রয়েছে নিজস্ব ভ্যান ও রিক্সা। এই সব ভ্যান, রিক্সায় চড়েও অতিথিরা পার্কটি ঘুরে ঘুরে দেখতে পারবেন।
ছোট বড় মোট ১৯টি পুকুর আছে এখানে। একটি বড় লেক আছে। লেকের পাড়ে বসার জন্য রয়েছে বেঞ্চ ও গাছে ঝোলানো দোলনা। লেকের উপর রয়েছে ৪টি বাঁশের সেতু আছে। এই লেকের মাঝে রয়েছে একটি কৃত্তিম দ্বীপ যেখানে রয়েছে রেস্টুরেন্ট, কটেজ ও কনফারেন্স রুম। কনফারেন্স রুম গুলোতে এক সঙ্গে ২০০ হতে ৭০০ মানুষ বসতে পারে। বড় অনুষ্ঠান আযোজনের জন্য সকল সুযোগ সুবিধাই আছে এখানে।
রিসোর্টের ভেতরে পুকুর ও লেকের পানিতে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ আছে। ১০০ টাকার টিকিট কেটে এখানে অতিথিরা বড়শি দিয়ে মাছ ধরতে পারেন। বাচ্চাদের জন্যেও রয়েছে এ আনন্দের ব্যবস্থা। অল্প পানিতে নেমে মাছ ধরতে পারবে তারা। এর জন্য ৩০ টাকা মূল্যের টিকিট কাটতে হয়।
রাত্রিযাপনের জন্য সুন্দর ব্যবস্থা আছে এখানে। এস এম সুলতান হল, রয়েল কজেট, মধুমতি নবগঙ্গা কটেজ ও দ্বীপ কটেজ ইত্যাদি সুন্দর সুন্দর আবাসস্থল তৈরী করা হয়েছে অতিথিদের জন্য। এখানে এক রাত থাকতে হলে কি পরিমান খরচ করতে হবে আপনাকে সেটা এখান থেকে জেনে নিতে পারবেন ।
রিসোর্টে প্রবেশ করতে হলে ১০০ টাকা মূল্যের টিকিট প্রয়োজন হয়। যারা পিকনিক করতে যায় তাদের জন্য মাথাপিছু ৫০% ছাড় রয়েছে।
ফোনঃ +৮৮ ০১৭১৬৪৩১২১০, +৮৮ ০১৭১১৬৯৩৭৮৮, +৮৮০২৯৮৭১৫২৭ হটলাইনঃ +৮৮ ০৭১১৪২২২০৩ ওয়েবসাইটঃ http://arunimaresort.com ইমেইলঃ [email protected]
নড়াইল শহর থেকে আপনাকে যেতে হবে কালিয়া উপজেলায়। সেখান থেকে অরুনিমা রিসোর্টে। সেক্ষেত্রে আপনি নড়াইল থেকে যেকোন যানবাহন নিয়ে যেতে পারেন। অথবা আপনার নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারেন সেখানে।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নড়াইল রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব যা অরুনিমা ইকো রিসোর্ট নামেও পরিচিত। নড়াইল জেলার নারাগাতির পানিপাড়া গ্রামে এটি অবস্থিত। ৫০ একর জমি নিয়ে এর অবস্থান। ২০১০ সালে দেশের সেরা রিসোর্ট গুলের মধ্যে প্রতিযোগিতায় অরুনিমা রিসোর্ট প্রথম হয়। এখানে সময় কাটানের জন্য আছে গলফ, টেনিস, টেবিল টেনিস, দাবা, লুডু, ব্যাডমিন্টন, বাস্কেট বল প্রভৃতি খেলার ব্যবস্থা। বিনোদনের জন্য রয়েছে কয়েক প্রকারের নৌকা, ঘোড়ার গাড়ী প্রভৃতি। এছাড়াও পার্কের ভেতরে রয়েছে নিজস্ব ভ্যান ও রিক্সা। এই সব ভ্যান, রিক্সায় চড়েও অতিথিরা পার্কটি ঘুরে ঘুরে দেখতে পারবেন।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।