চিত্রা রিসোর্ট
চিত্রা রিসোর্ট (Chitra Resort) খুলনা বিভাগের নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে অবস্থিত দারুন একটি রিসোর্ট। বনভোজন, অবকাশ যাপন কিংবা পারিবারিক ভ্রমণের জন্য চিত্রা রিসোর্ট একটি উপযুক্ত জায়গা। প্রায় সাত বিঘা জায়গাজুড়ে এ রিসোর্টে রয়েছে কটেজ, বিভিন্ন ধরনের রাইড, বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাসহ চিত্রা নদীতে নৌ-ভ্রমণের ব্যবস্থা। পৃথিবির বিখ্যাত চিত্রশিল্পীদের আকা …
এক নজরে
বিবরণ
চিত্রা রিসোর্ট (Chitra Resort) খুলনা বিভাগের নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে অবস্থিত দারুন একটি রিসোর্ট। বনভোজন, অবকাশ যাপন কিংবা পারিবারিক ভ্রমণের জন্য চিত্রা রিসোর্ট একটি উপযুক্ত জায়গা। প্রায় সাত বিঘা জায়গাজুড়ে এ রিসোর্টে রয়েছে কটেজ, বিভিন্ন ধরনের রাইড, বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাসহ চিত্রা নদীতে নৌ-ভ্রমণের ব্যবস্থা।
পৃথিবির বিখ্যাত চিত্রশিল্পীদের আকা ছবি নিয়ে গঠিত একটি আর্ট গ্যালারী, নদীর তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, বাচ্চাদের খেলার জন্য শিশুপার্ক ও চিত্রানদীতে ভ্রমনের জন্য এমন আদর্শ স্থান খুব কমই আছে। রিসোর্ট থেকে দু পা ফেললেই চিত্রা নদীর থই থই জল। নদীতে বয়ে চলে ডিঙ্গি নোকা। ঘাটে বাঁধা চিত্রা রিসোর্টের নাও। সবমিলিয়ে পরিবেশটাতে প্রাচীন কোন জমিদার বাড়ীর সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে। নৌকা ভ্রমণ করে কাটিয়ে দিতে পারবেন পুরো বিকেল।
ঢাকা থেকে সরাসরি নড়াইলের বাস আছে। ঢাকা থেকে সড়কপথে বাসে করে প্রায় ৫ ঘণ্টায় আপনি নড়াইলে পৌছাতে পারবেন। ভাড়া পড়বে ৬৫০ থেকে ৭০০ টাকা। ঢাকা ছাড়াও খুলনা অথবা রাজশাহী থেকেও আপনি নড়াইল পৌছাতে পারবেন তবে সেক্ষেত্রে সময় বেশি লাগবে। বাসস্ট্যান্ড থেকে রিসোর্টের দূরত্ব আধা কিলোমিটারেরও কম। চাইলে হেঁটে আসতে পারবেন। নড়াইল শহর হতে রিক্সা, ভ্যান কিংবা গাড়ি নিয়ে খুব সহজেই চলে যাওয়া যায় চিত্রা নদীর পাড়ের এ রিসোর্টে।
ফেইসবুক পেইজ – https://www.facebook.com/ChitraResortNarail বুকিং এর জন্যে ফোন নাম্বার – 01978-57357
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
চিত্রা রিসোর্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
চিত্রা রিসোর্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নড়াইল রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
পৃথিবির বিখ্যাত চিত্রশিল্পীদের আকা ছবি নিয়ে গঠিত একটি আর্ট গ্যালারী, নদীর তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, বাচ্চাদের খেলার জন্য শিশুপার্ক ও চিত্রানদীতে ভ্রমনের জন্য এমন আদর্শ স্থান খুব কমই আছে। রিসোর্ট থেকে দু পা ফেললেই চিত্রা নদীর থই থই জল। নদীতে বয়ে চলে ডিঙ্গি নোকা। ঘাটে বাঁধা চিত্রা রিসোর্টের নাও। সবমিলিয়ে পরিবেশটাতে প্রাচীন কোন জমিদার বাড়ীর সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে। নৌকা ভ্রমণ করে কাটিয়ে দিতে পারবেন পুরো বিকেল।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।