বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
বাঁধ, সেতু ও দর্শনীয় স্থাপনানারায়ণগঞ্জ · Dhaka

বিশনন্দী ঘাট

বিশনন্দী ঘাট (Bishnandi Ferry Ghat) বর্তমান সময়ের জনপ্রিয় স্থান গুলোর মধ্যে একটি। মিনি কক্সবাজার নামে পরিচিতি পাওয়া বিশনন্দী ঘাট এর অবস্থান বেশি দুরে নয়, ঢাকার খুব কাছেই। ঢাকা থেকে এই ঘাটের দুরত্ব মাত্র ৪৩ কিলোমিটার। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিশনন্দী ঘাট এর অবস্থান। একদিকে মেঘনা নদীর বিশাল জলরাশি আর অপরদিকে তীরের বিস্তীর্ণ …

এক নজরে

জেলা
নারায়ণগঞ্জ
বিভাগ
Dhaka
স্থানাঙ্ক
23.620, 90.500

বিবরণ

বিশনন্দী ঘাট (Bishnandi Ferry Ghat) বর্তমান সময়ের জনপ্রিয় স্থান গুলোর মধ্যে একটি। মিনি কক্সবাজার নামে পরিচিতি পাওয়া বিশনন্দী ঘাট এর অবস্থান বেশি দুরে নয়, ঢাকার খুব কাছেই। ঢাকা থেকে এই ঘাটের দুরত্ব মাত্র ৪৩ কিলোমিটার। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিশনন্দী ঘাট এর অবস্থান। একদিকে মেঘনা নদীর বিশাল জলরাশি আর অপরদিকে তীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বালুময় প্রান্তর। আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের অর্ন্তগত এই ফেরিঘাট এলাকাটিই বিগত কয়েক বছরে মিনি কক্সবাজার হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বিভিন্ন ছুটির দিনগুলোতে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে এখানে ভীড় করে থাকে।

বিশনন্দী ঘাটে গেলে দেখা যায় একদিকে বিশাল জলরাশি বুকে নিয়ে বয়ে চলেছে খরস্রোতে মেঘনা নদী এবং তাঁর অন্যপাশে রয়েছে বিস্তীর্ন সমতল ভূমি। পাড়ের রাশি রাশি বালু কনা সারাক্ষন ভ্রমণ পিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকছে। দুপুরের দিকে ফেরীঘাট এলাকায় ভিড় কম থাকলেও বেলা পরার সাথে সাথে ভিড় বাড়তে থাকে। বিশনন্দী ঘাট থেকে নেমে নদী ধরে আগালেই অনেক জলচর পাখির দেখা মিলবে। নদীতে দেখা যায় পালতোলা নৌকা। নদীর মাছ ধরার নৌকা গুলোর মাছ ধরার দৃশ্য তো আরও অপরূপ। নদীর পারে কৃষি জমি। কোথাও কোথাও নদী আর ধানক্ষেত যেন জড়াজড়ি করে আছে। বেলা কমে আসার সাথে সাথে নদীর পানিতে ফুটে ওঠে গোধূলির রং। পর্যটকদের আগ্রহের কারনে বিশনন্দী ফেরিঘাটে এখন বেশ কয়েকটি দোকান হয়েছে। চাইলে ঘোরাঘুরির ফাঁকে হালকা কিছু খেয়েও নিতে পারবেন।

এখানে ফেরি ছাড়াও ইচ্ছা করলে নৌকা ভাড়া করে ঘুরতে যাওয়া যায়। এছাড়া ঘাটে স্পিডবোটও রয়েছে। মাঝেমধ্যে মাছ নিয়ে হাজির হয় জেলে নৌকারা। চাইলে টাটকা মাছ কিনেও ফিরতে পারেন নীড়ে। এখানের চিরচেনা মানিকপুর গ্রামটিই ক্রমে ক্রমে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিতি লাভ করছে।

শহরের যান্ত্রিকতা থেকে নিজেকে ছুটি দিতে চাইলে ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন বিশনন্দি ফেরি ঘাট থেকে। পরিবার নিয়ে ডে ট্রিপের জন্যে মন্দ হবে না।

ঢাকার জিরো পয়েন্ট থেকে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটের দুরত্ব প্রায় ৪৩ কিলোমিটার। খুব কাছে হওয়ার দরুন ঢাকা থেকে দিনে দিনেই ঘুরে আসা যায়। আর ঢাকা থেকে যোগাযোগ ব্যবস্থাও আছে অনেক ধরনের। নিচে সম্ভাব্য কিছু রুটের বিস্তারুইত তুলে ধরা হলো –

রুট – ১ঃ সায়েদাবাদ থেকে অভিলাস পরিবহনে সরাসরি মানিকপুর পৌঁছানো যায়। তারপর রিক্সা করে বিশনন্দী ফেরিঘাটে পৌছানো যাবে।

রুট – ২ঃ এছাড়া নারায়ণগঞ্জ থেকে সড়কপথে কাচঁপুর ব্রীজ হয়ে মদনপুর চৌরাস্তা হয়ে ঢাকা-নরসিংদী রোডে সিএনজিযোগে সরাসরি বিশনন্দী ফেরিঘাটে পৌছা যায়।

রুট – ৩ঃ এছাড়া ঢাকা থেকে নরসিংদীর বাসে ভুলতা গাউছিয়া নেমে সিএনজি করে আড়াই হাজার বিশনন্দী ফেরিঘাট।

বিশনন্দী ঘাট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

বিশনন্দী ঘাট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নারায়ণগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

বিশনন্দী ঘাট (Bishnandi Ferry Ghat) বর্তমান সময়ের জনপ্রিয় স্থান গুলোর মধ্যে একটি। মিনি কক্সবাজার নামে পরিচিতি পাওয়া বিশনন্দী ঘাট এর অবস্থান বেশি দুরে নয়, ঢাকার খুব কাছেই। ঢাকা থেকে এই ঘাটের দুরত্ব মাত্র ৪৩ কিলোমিটার। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিশনন্দী ঘাট এর অবস্থান। একদিকে মেঘনা নদীর বিশাল জলরাশি আর অপরদিকে তীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বালুময় প্রান্তর। আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের অর্ন্তগত এই ফেরিঘাট এলাকাটিই বিগত কয়েক বছরে মিনি কক্সবাজার হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বিভিন্ন ছুটির দিনগুলোতে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে এখানে ভীড় করে থাকে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র