কাইকারটেক হাট
সপ্তাহে প্রতি রবিবার এই হাটটি বসে বিধায় এই হাটকে রবিবারের হাটও বলা হয়ে থাকে। প্রায় ১০০ বছর ধরে নারায়ণগঞ্জের গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারন করে আসছে এই কাইকারটেক হাট। এই হাটের দেখা মিলবে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকায়। ব্রহ্মপুত্র নদের তীর ঘেষে মনোরম পরিবেশ আর প্রাচীন নির্দশন নিয়ে গড়ে উঠেছে কাইকারটেকের হাট। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, …
এক নজরে
বিবরণ
সপ্তাহে প্রতি রবিবার এই হাটটি বসে বিধায় এই হাটকে রবিবারের হাটও বলা হয়ে থাকে। প্রায় ১০০ বছর ধরে নারায়ণগঞ্জের গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারন করে আসছে এই কাইকারটেক হাট। এই হাটের দেখা মিলবে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকায়। ব্রহ্মপুত্র নদের তীর ঘেষে মনোরম পরিবেশ আর প্রাচীন নির্দশন নিয়ে গড়ে উঠেছে কাইকারটেকের হাট। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা সহ আশপাশের জেলার মানুষের কাছে এটি কাইকারটেক হাট নামেই পরিচিত। স্থানীয়দের মতে ঐতিহাসিক এই কাইকারটেক নৌকার হাটটি প্রায় দুই থেকে আড়াইশ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। হাটের প্রাচীন নির্দশন ও পাতা ঝড়া কড়ই গাছ গুলো যেন হাটের বয়সকালের নিবর সাক্ষি হয়ে দাড়িয়ে আছে।
সপ্তাহের প্রতি রবিবার এই হাট বসে। বছর জুড়ে হাট বসলেও বাংলা সনের আষাঢ় শ্রাবণ, ভাদ্র, আশ্বিণ এই চার মাসই হাটে নৌকার দেখা মিলে। বছরের মধ্যেই এই ৪ মাস কাইকারটেক হাটটি প্রাণ চাঞ্চল্য হয়ে উঠে। কম দামে ভাল মানের কোষা নৌকা বিক্রির জন্য প্রসিদ্ধ কাইকারটেক হাটে নৌকা কিনতে ভিড় জমায় নারায়ণগঞ্জের আশপাশ জেলার নৌকার শত শত ক্রেতা। নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র এখানে পাওয়া যায়। ব্রক্ষপুএ নদীর তীরে হাটটির চারোপাশের প্রাকৃতিক পরিবেশ অপরূপ। হাটের পাশেই রয়েছে কাইকেরটেক ব্রিজ। ব্রিজ থেকে যেদিকেই তাকাবেন বাংলার সবুজ এর কথা মনে পরে যাবেই। হাটের মজার মজার খাবার গুলোর স্বাদ আপনার মনে থাকবে বহু দিন। এই হাটে পুতা মিষ্টি নামের এক প্রকার ঐতিহ্যবাহী মিস্টি পাওয়া যায়, যার স্বাদ মুখে লেগে থাকার মত।
ঢাকা চিটাগাং মহাসড়কে মোগরাপাড়া নেমে কাইকারটেক হাট এর সিএনজি পাবেন। নারায়ণগঞ্জ শহর চাষাড়া হতে নবীগঞ্জ ঘাট পার হয়ে কাইকারটেক হাট। মুন্সিগঞ্জ হতে ট্রলার বোট ভাড়া করেও নদী পথে আসা যায় হাটটিতে।
ঢাকার আশে পাশে হবার কারনে আপনি দিনে যেয়ে দিনেই ফিরতে পারবেন, তাই ওখানে থাকার চিন্তা না করলেও হবে। এরপরও যদি আপনি নারায়নগঞ্জে রাত্রিযাপন করতে চান সেক্ষেত্রে আপনাকে নারায়নগঞ্জ সদরে এসে হোটেল নিতে হবে। এই লিঙ্কে কিছু নারায়নগঞ্জে থাকার হোটেলের ঠিকানা পাবেন।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
কাইকারটেক হাট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
কাইকারটেক হাট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নারায়ণগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকা চিটাগাং মহাসড়কে মোগরাপাড়া নেমে কাইকারটেক হাট এর সিএনজি পাবেন। নারায়ণগঞ্জ শহর চাষাড়া হতে নবীগঞ্জ ঘাট পার হয়ে কাইকারটেক হাট। মুন্সিগঞ্জ হতে ট্রলার বোট ভাড়া করেও নদী পথে আসা যায় হাটটিতে।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।