বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

সদাসদী জমিদার বাড়ি

সদাসদী জমিদার বাড়ি (Sodasodi Zamindar Palace) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী গ্রামে অবস্থিত প্রাচীন একটি বাড়ি। আড়াইহাজার উপজেলা থেকে প্রায় ৭/৮ কিলোমিটার পূবে প্রায় ৬০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত সদাসদী জমিদার বাড়িটি যার মূল নাম গোপালদী জমিদার বাড়ি (Gopaldi Jomidar Bari) যেটি ১৩২৩ বঙ্গাব্দে গড়ে …

এক নজরে

জেলা
নারায়ণগঞ্জ
বিভাগ
Dhaka
স্থানাঙ্ক
23.620, 90.500

বিবরণ

সদাসদী জমিদার বাড়ি (Sodasodi Zamindar Palace) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী গ্রামে অবস্থিত প্রাচীন একটি বাড়ি। আড়াইহাজার উপজেলা থেকে প্রায় ৭/৮ কিলোমিটার পূবে প্রায় ৬০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত সদাসদী জমিদার বাড়িটি যার মূল নাম গোপালদী জমিদার বাড়ি (Gopaldi Jomidar Bari) যেটি ১৩২৩ বঙ্গাব্দে গড়ে তোলা হয়েছিলো বলে জানা গেছে।

ইতিহাস থেকে জানা যায়, একসময় গোপালদীতে তিনজন জমিদার ছিলেন – সর্দার, তেলি ও ভূঁঞা। শ্রী প্রসন্ন কুমার সর্দার ছিলেন অত্র এলাকার সবচেয়ে বড় জমিদার। সর্দার বাড়ির বিশাল দ্বিতল দালানের ভেতরের শৈল্পিক কারুকাজ দেখে মুগ্ধ হবেন যে কেউ। যদিও কালের আঁচড়ে অনেক কারুকাজ নষ্ট হয়ে গেছে। বাড়িটির নেই সেই আগের সৌন্দর্য। তবে একটু সংস্কার করলেই আগের রূপ ফিরিয়ে আনা সম্ভব। দালানের সামনের দিকে সুদৃশ্য বারান্দা। বারান্দার প্রতিটি পিলার কারুকার্য খচিত। সামনে সুন্দর উঠান। সর্দার বাড়ির উত্তর দিকে পুকুর ঘাট। বিশাল পুকুরের চারদিকে শান বাঁধানো ঘাট। দক্ষিণ দিকে মূল দুটি ঘাট। একটি ঘাটে পুরুষ, অন্যটিতে মেয়েরা গোসল করতো। এখনো পুকুরঘাটের সিঁড়িগুলো অক্ষত অবস্থায় রয়েছে।

সুবিশাল সদাসদী জমিদার বাড়িতে ১০১টি কক্ষ ছাড়াও বাড়ির চারদিকে কারুকার্য খচিত বিশাল ৪টি ভবন রয়েছে। জমিদার বাড়ির প্রতিটি কক্ষেই রয়েছে কারুকার্য খচিত দরজা জানালা। জমিদার বাড়ির সীমানায় শত শত বিরল প্রজাতির বৃক্ষ রয়েছে।

সদাসদীর আরেকটি জমিদারবাড়ি হলো ভুঁঞাদের। তাঁরা দুই ভাই — হরিচন্দ্র ভুঁঞা ও রামকানাই ভুঁঞা। তাঁদের জামাই ঋষিকাজ বাবুও ছিলেন জমিদার। এই বাড়ির সর্বশেষ জমিদার জগবন্ধু বাবু। তবে জমিদারি দেখাশোনা করতেন তাঁর স্ত্রী বিনোদিনী সাহা। তিন বাড়ির ভবনগুলোর সব কিছুই আজ ধ্বংসের দিকে। দেয়ালে দেয়ালে জন্মেছে পরগাছা। জড়িয়ে ধরেছে শেকড়বাকড়। কয়েক জায়গায় দেয়াল ভেঙে পড়েছে, খসে পড়েছে পলেস্তারা।

রুট ১ঃ সায়েদাবাদ থেকে অভিলাস পরিবহন বাস ছাড়ে। ভাড়া ৬৫ টাকা। এটা মদন পুর দিয়ে যাবে। অথবা গুলিস্তান থেকে দোয়েল /সদেশ পরিবহন এ মদনপুর ৪৫ টাকা নেমে আড়াইহাজার এর সি এন জি ৫০ টাকা।

রুট ২ঃ কলাবাগান থেকে মেঘলা পরিবহন বাস ছাড়ে। ভুলতা/গাউসিয়া। ভাড়া ৬৫ টাকা। গাউসিয়া নেমে একটু সামনে যেয়ে লোকাল সি এন জি তে আড়াইহাজার বাজার। ভাড়া ৩০ টাকা।

রুট ৩ঃ কুরিল ফ্লাইওভার এর ৩০০ ফিট ক্রসিং থেকে লোকাল ট্যাক্সিতে গাউসিয়া। ভাড়া ৮০ টাকা। গাউসিয়া নেমে একটু সামনে যেয়ে লোকাল সি এন জি তে আড়াইহাজার বাজার। ভাড়া ৩০ টাকা।

আড়াইহাজার বাজার থেকে লোকাল সি এন জি তে সোজা গোপালদী পৌরসভার সদাসদী রোডের জমিদার বাড়ি, ভাড়া ১৫ টাকা। স্থানীয়রা সদাসদী জমিদার বাড়িকে "ভূঁইয়া বাড়ী" নামেই বেশী চিনেন।

সদাসদী জমিদার বাড়ি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

সদাসদী জমিদার বাড়ি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নারায়ণগঞ্জ রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ইতিহাস থেকে জানা যায়, একসময় গোপালদীতে তিনজন জমিদার ছিলেন – সর্দার, তেলি ও ভূঁঞা। শ্রী প্রসন্ন কুমার সর্দার ছিলেন অত্র এলাকার সবচেয়ে বড় জমিদার। সর্দার বাড়ির বিশাল দ্বিতল দালানের ভেতরের শৈল্পিক কারুকাজ দেখে মুগ্ধ হবেন যে কেউ। যদিও কালের আঁচড়ে অনেক কারুকাজ নষ্ট হয়ে গেছে। বাড়িটির নেই সেই আগের সৌন্দর্য। তবে একটু সংস্কার করলেই আগের রূপ ফিরিয়ে আনা সম্ভব। দালানের সামনের দিকে সুদৃশ্য বারান্দা। বারান্দার প্রতিটি পিলার কারুকার্য খচিত। সামনে সুন্দর উঠান। সর্দার বাড়ির উত্তর দিকে পুকুর ঘাট। বিশাল পুকুরের চারদিকে শান বাঁধানো ঘাট। দক্ষিণ দিকে মূল দুটি ঘাট। একটি ঘাটে পুরুষ, অন্যটিতে মেয়েরা গোসল করতো। এখনো পুকুরঘাটের সিঁড়িগুলো অক্ষত অবস্থায় রয়েছে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র