বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর (Bir Shreshtha Matiur Rahman Museum) ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব সীমানায় নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদে সাবেক রামনগর গ্রামে ২০০৮ সালের ৩১ মার্চ স্থাপিত হয়। মহান মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধের বীরসেনানী বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমানের অনবদ্য ভূমিকাকে …

এক নজরে

জেলা
নরসিংদী
বিভাগ
Dhaka
স্থানাঙ্ক
23.920, 90.750

বিবরণ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর (Bir Shreshtha Matiur Rahman Museum) ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব সীমানায় নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদে সাবেক রামনগর গ্রামে ২০০৮ সালের ৩১ মার্চ স্থাপিত হয়। মহান মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধের বীরসেনানী বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমানের অনবদ্য ভূমিকাকে স্বীকার করে ও তাঁর স্মৃতিকে ধরে রাখার প্রয়াসে এটি স্থাপিত হয়। সাত বীরশ্রেষ্ঠ ও তিন ভাষা শহীদের জন্মস্থানে জাদুঘর ও লাইব্রেরি নির্মাণ প্রকল্পের আওতায় ২০০৮ সালের ৩১ মার্চ উপঅধিনায়ক এ কে খন্দকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাঙ্গালীর গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা ও বীরত্বের সম্মান স্বরূপ সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান অন্যতম। ১৯৭১ সালের ২০ আগস্ট পাকিস্থানী বিমান ঘাটি থেকে প্রশিক্ষণ বিমান টি-৩৩ বিমান হাইজ্যাক করার পর ভারতে বিধ্বস্ত হলে লেফটেন্যান্ট মতিউর রহমান শহীদ হন। শহীদ হওয়া এই বীর মানুষটির প্রতি সম্মান প্রদর্শন পূর্বক নরসিংদী জেলার রায়পুর উপজেলায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘরের পাশে রয়েছে বীরশ্রেষ্টের স্বজনদের বাড়ি।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘরে প্রায় ২ হাজার ৮০০ বইটি রয়েছে। তবে এই জাদুঘরে বীরশ্রেষ্ঠের ব্যবহার্য কোন স্মৃতি চিহ্ন নেই।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাদুঘরটি দর্শনার্থিদের জন্যে খোলা থাকে।

ঢাকার গুলিস্তান অথবা মহাখালী থেকে ভৈরবের গাড়িতে চেপে নরিসিংদী নেমে পড়ুন। এখান থেকে সিএনজি নিয়ে রামনগর নদীর পাড়ে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে যেতে পারবেন।

নরসিংদীতে থাকার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি হোটেল, গেস্ট হাউজের রয়েছে।

নরসিংদীর রায়পুরায় যাওয়ার পথে আনন্দ পার্ক রেস্টুরেন্ট, পান্থশালা, সওদাগর হোটেল এন্ড রেস্টুরেন্ট,মুন্না রেস্টুরেন্ট, কালা মিয়া টি স্টল ও হোটেলের মতো বেশ কিছু হোটেল রয়েছে। নরসিংদী জেলার রসগোল্লা, লালমোহন, খিরমোহন ও শাহী জিলাপি বেশ জনপ্রিয়।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: নরসিংদী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নরসিংদী রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

বাঙ্গালীর গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা ও বীরত্বের সম্মান স্বরূপ সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান অন্যতম। ১৯৭১ সালের ২০ আগস্ট পাকিস্থানী বিমান ঘাটি থেকে প্রশিক্ষণ বিমান টি-৩৩ বিমান হাইজ্যাক করার পর ভারতে বিধ্বস্ত হলে লেফটেন্যান্ট মতিউর রহমান শহীদ হন। শহীদ হওয়া এই বীর মানুষটির প্রতি সম্মান প্রদর্শন পূর্বক নরসিংদী জেলার রায়পুর উপজেলায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘরের পাশে রয়েছে বীরশ্রেষ্টের স্বজনদের বাড়ি।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র