বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
অন্যান্যনরসিংদী · Dhaka

সোনাইমুড়ি টেক

সোনাইমুড়ি টেক (Sonaimuri Tek) নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া বাজারের পাশে অবস্থিত যা ঢাকা থেকে ৬১ কিলীমিটার দূরে অবস্থিত। সোনাইমুড়ি টেক বেশির ভাগই পড়েছে শিবপুর উপজেলায় আর বাকিটা বেলাবো জনপদে। লাল মাটির পাহাড়ি টিলা এবং পাহাড়ের উপর সমতল ভূমিতে বসতবাড়ী সমৃদ্ধ …

এক নজরে

জেলা
নরসিংদী
বিভাগ
Dhaka
স্থানাঙ্ক
23.920, 90.750

বিবরণ

সোনাইমুড়ি টেক (Sonaimuri Tek) নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া বাজারের পাশে অবস্থিত যা ঢাকা থেকে ৬১ কিলীমিটার দূরে অবস্থিত। সোনাইমুড়ি টেক বেশির ভাগই পড়েছে শিবপুর উপজেলায় আর বাকিটা বেলাবো জনপদে। লাল মাটির পাহাড়ি টিলা এবং পাহাড়ের উপর সমতল ভূমিতে বসতবাড়ী সমৃদ্ধ সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোনাইমুড়ি টেক বা সোনাইমুড়ি বিনোদন পার্ক। ফাগুনের আগুনঝরা গরমেও এখানে হিম হিম ঠাণ্ডা মিলবে। নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য, চারদিকে সবুজের সমারোহ, চেনা-অজানা পাখির কল-কাকলি দেহ-মনে এনে দেয় অনাবিল প্রশান্তি। শিশুদের জন্যও রয়েছে পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা।

এখানে রয়েছে একাধিক লাল মাটির টিলা। টিলার বুকচিরে ঢাকা-সিলেট মহাসড়ক অতিক্রম করেছে। লাল মাটির টিলার উপর থেকে এলাকার মনমূগ্ধকর পাহাড়ি ও সমতলের সৌন্দর্য উপভোগ করার মতো। এখানে নাটক ও সিনেমার সুটিং হয়ে থাকে। এখানে রয়েছে পিকনিক ষ্পট ও পার্ক।

সিলেট, কিশোরগঞ্জ কিংবা ভৈরবের বাসে উঠে বলতে হবে কুন্দারপাড়া নামবো। ভাড়া সর্বোচ্চ ২০০ টাকা। কুন্দারপাড়া নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে পার্কটা কোথায়, তারাই দেখিয়ে দিবে যাওয়ার রাস্তা।

কুন্দারপাড়া যেখানে বাস আপনাকে নামিয়ে দিবে সেখানেই খেয়ে নিতে পারবেন। খাবারের খরচ এখানে অনেক কম।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

সোনাইমুড়ি টেক ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: নরসিংদী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

সোনাইমুড়ি টেক-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নরসিংদী রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

সিলেট, কিশোরগঞ্জ কিংবা ভৈরবের বাসে উঠে বলতে হবে কুন্দারপাড়া নামবো। ভাড়া সর্বোচ্চ ২০০ টাকা। কুন্দারপাড়া নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে পার্কটা কোথায়, তারাই দেখিয়ে দিবে যাওয়ার রাস্তা।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র