হালতির বিল
হালতির বিল বা হালতি বিল নাটোর সদর থেকে ১০ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত বিল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাটোরের হালতির বিল। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল এটি। হালতির বিলের বৃহত্তম অংশ নলডাঙ্গা উপজেলার অন্তর্গত। এ বিলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। এটাকে এখন উত্তরবঙ্গের দ্বিতীয় কক্সবাজার ও …
এক নজরে
বিবরণ ও প্রামাণ্য ইতিহাস
হালতির বিল বা হালতি বিল নাটোর সদর থেকে ১০ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত বিল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাটোরের হালতির বিল। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল এটি। হালতির বিলের বৃহত্তম অংশ নলডাঙ্গা উপজেলার অন্তর্গত। এ বিলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। এটাকে এখন উত্তরবঙ্গের দ্বিতীয় কক্সবাজার ও বলা হয়। বর্ষাকালে যখন পাটুল-খাজুরা রাস্তাটি পানিতে নিমজ্জিত হয়ে যায়, তখন এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক এখানে আসে হালতির বিল এর এই অপরূপ সৌন্দর্য দেখতে।
বেড়ানোর জন্য হালতির বিলের (Halter Bil) আবহাওয়া সারা বছরই সুন্দর। বিলের ভিতরে দ্বীপের মত যে ছোট ছোট গ্রাম আছে, সেগুলো আরো মনোমুগ্ধকর। বিলের সামনের পাটুল-খাজুরা রাস্তায় যেতেই চোখে পড়বে বড় অক্ষরে লেখা সাইনবোর্ড 'পাটুল মিনি কক্সবাজার'। পথ ধরে দু'কদম গেলেই চোখে পড়বে উত্তাল জলরাশি।
ঢাকা থেকে নাটোর (Natore) চার ঘণ্টার পথ। গ্রিনলাইন ও হানিফ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসসহ শ্যামলী ও ন্যাশনাল ট্রাভেলসের বাস এ পথে নিয়মিত চলাচল করে। এ ছাড়া রাজশাহী গামী যে কোন বাসে অথবা ট্রেনে নাটোর যাওয়া যাবে। সময় লাগে ছয় ঘণ্টা। এরপর শহর থেকে সিএনজি করে হালতির বিল যেতে সময় লাগবে ৩০ মিনিট।
নাটোরে রাতে থাকার জন্য ভিআইপি হোটেলের কোনো বিকল্প নেই। কাছাকাছি মানের হোটেল আরপিতেও নির্দ্বিধায় রাত যাপন করতে পারেন। থাকতে পারেন হোটেল মিল্লাতেও। এছাড়া সাধারন মানের হোটেলের মধ্যে আরও আছে – হোটেল রুখসানা (কানাইখালিতে অবস্থিত), হোটেল উত্তরা ফকির হাটের।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
হালতির বিল ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
প্রাইভেট কার বা মাইক্রোবাস রিজার্ভ করতে চান?
হালতির বিল-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও নির্ভরযোগ্য গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নাটোর রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকা থেকে নাটোর (Natore) চার ঘণ্টার পথ। গ্রিনলাইন ও হানিফ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসসহ শ্যামলী ও ন্যাশনাল ট্রাভেলসের বাস এ পথে নিয়মিত চলাচল করে। এ ছাড়া রাজশাহী গামী যে কোন বাসে অথবা ট্রেনে নাটোর যাওয়া যাবে। সময় লাগে ছয় ঘণ্টা। এরপর শহর থেকে সিএনজি করে হালতির বিল যেতে সময় লাগবে ৩০ মিনিট।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।