বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
হ্রদ ও জলাশয়নেত্রকোনা · Mymensingh

ডিঙ্গাপোতা হাওর

ডিঙ্গাপোতা হাওর (Dingapota Haor) দেশের বড় হাওর গুলোর মধ্যে একটি যা নেত্রকোনা জেলায় অবস্থিত। বর্ষাকালে ডিঙ্গাপোতা হাওরে জলরাশির ঢেউ আর দু’পাড় জুড়ে থাকা সোনালি ও সবুজ ধানের দৃশ্যে মন জুড়িয়ে যায় পর্যটকদের। শুষ্ক মৌসুমে যেখানে সবুজ দিগন্ত, বর্ষাকালে প্রতিটি হাওরে অথৈ জলের ধারা। প্রতিটি …

এক নজরে

জেলা
নেত্রকোনা
বিভাগ
Mymensingh
স্থানাঙ্ক
24.870, 90.720

বিবরণ

ডিঙ্গাপোতা হাওর (Dingapota Haor) দেশের বড় হাওর গুলোর মধ্যে একটি যা নেত্রকোনা জেলায় অবস্থিত। বর্ষাকালে ডিঙ্গাপোতা হাওরে জলরাশির ঢেউ আর দু’পাড় জুড়ে থাকা সোনালি ও সবুজ ধানের দৃশ্যে মন জুড়িয়ে যায় পর্যটকদের। শুষ্ক মৌসুমে যেখানে সবুজ দিগন্ত, বর্ষাকালে প্রতিটি হাওরে অথৈ জলের ধারা। প্রতিটি হাওর যেমনি নয়নাভিরাম তেমনি সৌন্দর্যমণ্ডিত।

আপনি চাইলে একদিন ডিঙ্গাপোতা হাওড় ভ্রমন করে পরের দিন টাঙ্গুয়ার হাওর ভ্রমন করতে পারেন। সে ক্ষেত্রে মোহনগঞ্জ ফিরে এসে পাথড় ঘাট থেকে ট্রলার ভাড়া করে সরাসরি টাঙ্গুয়ার হাওর চলে যেতে পারেন। তখন সুনামগঞ্জ থেকে ঢাকা ফেরাও সহজ হবে।

ঢাকা থেকে নেত্রকোনা এর মোহনগন্জ পর্যন্ত সরাসরি তেমন কোন ভাল বাস নেই তবে ট্রেনে যোগাযোগ ব্যবস্থা বেশ ভাল এবং আরামদায়ক। ঢাকা থেকে রাত ১১.৫০ এ কমলাপুর থেকে হাওড়ের এক্সপ্রেস আন্তনগর ট্রেনে চলে যেতে পারেন সরাসরি মোহনগঞ্জে। সকালে গিয়ে পৌছাবেন। স্টেশনের পাশেই নাস্তা করে অটো/লেগুনা অথবা ভাড়া বাইকে করে চলে যাবেন তেতুলিয়া ঘাট। তারপর সেখান থেকে ট্রলারে করে হাওড় ভ্রমন।

তেতুলিয়া ঘাটে ট্রলার সবসময় থাকে। অগ্রিম বুকিং দেওয়ার প্রয়োজন নেই।

মোহনগঞ্জে হোটেল হাওড় ইন এখন সবচেয়ে ভাল। তাছাড়া পান্না গেস্ট হাউজ এবং হোটেল শাপলাও থাকার জন্য নিরাপদ জায়গা। খাওয়ার জন্য মোহনগঞ্জ জেবি মার্কেটের পাশে আনন্দ হোটেল ভাল। যদি হাওড়ে দুপুরে খেতে চান সেক্ষেত্রে ট্রলারের মাঝিদের বললে তারা রান্না-বান্নার ব্যাবস্থা করতে পারবে।

ঢাকা থেকে মোহনগঞ্জ ট্রেনের ভাড়া শোভন চেয়ার ২২০ টাকা। মোহনগন্জ থেকে অটো/লেগুনা ভাড়া জন প্রতি ৩০ টাকা এবং সারাদিন ট্রলার ভ্রমন ট্রলারের সাইজ অনুযায়ী ৮০০ থেকে ৩০০০ টাকা।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

ডিঙ্গাপোতা হাওর ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: নেত্রকোনা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

ডিঙ্গাপোতা হাওর-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নেত্রকোনা রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

আপনি চাইলে একদিন ডিঙ্গাপোতা হাওড় ভ্রমন করে পরের দিন টাঙ্গুয়ার হাওর ভ্রমন করতে পারেন। সে ক্ষেত্রে মোহনগঞ্জ ফিরে এসে পাথড় ঘাট থেকে ট্রলার ভাড়া করে সরাসরি টাঙ্গুয়ার হাওর চলে যেতে পারেন। তখন সুনামগঞ্জ থেকে ঢাকা ফেরাও সহজ হবে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র