বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

নীলসাগর

সমুদ্র না হলেও সমুদ্রের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়েছে নীলসাগর। নীলফামারীর ঐতিহ্য এই নীলসাগর। জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরত্বে এর অবস্থান। এর আয়তন ৫৩.৯ একর। অষ্টম শতাব্দীতে এটি খনন করা হয়েছিল বলে জানা যায়। বিরাট রাজা গবাদি পশুর পানি সরবরাহের জন্য এটি খনন …

এক নজরে

জেলা
নীলফামারী
বিভাগ
Rangpur
স্থানাঙ্ক
25.950, 88.850

বিবরণ

সমুদ্র না হলেও সমুদ্রের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়েছে নীলসাগর। নীলফামারীর ঐতিহ্য এই নীলসাগর। জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরত্বে এর অবস্থান। এর আয়তন ৫৩.৯ একর। অষ্টম শতাব্দীতে এটি খনন করা হয়েছিল বলে জানা যায়। বিরাট রাজা গবাদি পশুর পানি সরবরাহের জন্য এটি খনন করেন। ফলে এটি বিরাট দিঘি নামে পরিচিত হয়। কালক্রমে এটি বিরাট দিঘি থেকে বিরাণী দীঘি বিন্ন দিঘি এবং সর্বশেষে নীলফামারী জেলা প্রশাসনের সহায়তায় ১৯৮০ সালে জেলার নামানুসারে নামকরণ করা হয় নীলসাগর। এটি একটি বিরাটকায় দিঘি।

জেলা প্রশাসক আঃ জব্বার এর উদ্যোগে এখানে নির্মিত হয় ১টি হাউস, ১টি পাকা গেট, ১টি মসজিদ ও ১টি তোরণ এবং বৃক্ষ লাগিয়ে মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখানে আছে সাগর পাড়ের মতো বৃক্ষরাজি তরুলতা, সুউচ্চ পাড় বেষ্টিত বেতবন আর গুল্মলতা। এই দিঘির পানি খুবই স্বচ্ছ। ধারণা করা হয়, ৮০ থেকে ৯০ ফুট পানি সারা বছরই থাকে এখানে।

নীলসাগরের পাশে অতিরিক্ত আকর্ষণ হিসেবে দিঘির পূর্ব পাড়ে একটি মন্দির দেখবেন। পশ্চিম পাশে এক দরবেশের আস্তানা। প্রতিদিন এখানে দেহতত্ত্ব গানের আসর জমে উঠে। চৈত্র মাসের পূর্ণিমায় গেলে মেলা থেকে ঘুরে আসতে পারবেন।

ঢাকা থেকে সড়ক পথে নীলফামারীর দূরত্ব ৩৯৬ কিলোমিটার। ঢাকা থেকে বাসে এস আর বা আগমনী পরিবহনে যেতে পারেন। গাবতলী থেকে বাসে উঠবেন রংপুর ও সৈয়দপুর হয়ে নীলফামারীতে পৌছতে পারেন।

ট্রেনে গেলে ১২ ঘণ্টায় কমলাপুর থেকে রংপুর গিয়ে নামবেন। এখান থেকে নীলফামারীর বাস পাবেন।

এছাড়া বিমানে গেলে ইউনাইটেড-এয়ারওয়েজে ৩০/৪০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে নেমে এখানকার দর্শনীয় স্থানগুলো দেখে নীলফামারী যাবেন।

নীলফামারী শহরে থাকার জন্য আবাসিক হোটেল পাবেন। আপনার পছন্দমতো একটিতে উঠুন। এ্যাপোল, বনফুল(সৈয়দপুর রোড) অবকাশ (এবাদত প্লাজা) কিংবা নাভানা আবাসিক হোটেলে উঠতে পারেন।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

নীলসাগর ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

নীলসাগর-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নীলফামারী রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

ঢাকা থেকে সড়ক পথে নীলফামারীর দূরত্ব ৩৯৬ কিলোমিটার। ঢাকা থেকে বাসে এস আর বা আগমনী পরিবহনে যেতে পারেন। গাবতলী থেকে বাসে উঠবেন রংপুর ও সৈয়দপুর হয়ে নীলফামারীতে পৌছতে পারেন।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র