বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
সমুদ্র সৈকতনোয়াখালী · Chattogram

মুছাপুর ক্লোজার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে এই মুছাপুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান। প্রকৃতির অপরূপ সৃষ্টি মুছাপুর ক্লোজার। এখানে সবুজ প্রকৃতি, বণ্যপ্রাণি, পাখির ঝাঁক, ফরেস্ট বাগান, ফেনী নদীর মাঝে ক্লোজার, ২৩ ভেন্ট রেগুলেটর, জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়াভিরাম এক সৌন্দর্যের জগৎ। সাগরে যখন …

এক নজরে

জেলা
নোয়াখালী
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
22.750, 91.310

বিবরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে এই মুছাপুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান। প্রকৃতির অপরূপ সৃষ্টি মুছাপুর ক্লোজার। এখানে সবুজ প্রকৃতি, বণ্যপ্রাণি, পাখির ঝাঁক, ফরেস্ট বাগান, ফেনী নদীর মাঝে ক্লোজার, ২৩ ভেন্ট রেগুলেটর, জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়াভিরাম এক সৌন্দর্যের জগৎ। সাগরে যখন জোয়ারের পানি উতলে উঠে তখন অনন্য এক সৌন্দর্য বিকশিত হয় মুছাপুর ক্লোজরের ছোট ফেনী নদীতে। তটরেখায় আছড়ে পড়ে ছোট-বড় ঢেউ। প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩ কিলোমিটার প্রস্থের সমুদ্র সৈকতের যেকোনো জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ রয়েছে।

বিচ্ছিন্ন এই মুছাপুর ক্লোজারের (Musapur Closer) প্রাণ কেন্দ্র থেকে ট্রলার যোগে দক্ষিণে যাওয়ার সময় দেখা যায় বনবিভাগের ফরেস্ট বাগানটি দাঁড়িয়ে আছে। বাড়তি এক প্রাকৃতিক সৌন্দর্যের শোভাবর্ধন করে এটি। চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকমের বনজ গাছ নিয়ে। এখানে আসলে বিভিন্ন প্রজাতির পাখির কোলাহল, বিশাল সমুদ্র সৈকত, সূর্যে্যদয় ও সূর্যাস্তসহ নানান সৌন্দর্যের দৃশ্য উপভোগ করা যায়। পর্যটক ও প্রকৃতি প্রেমীরা ট্রলারে কিংবা স্পীডবোটে করে এই চরে ঘুরতে যান।

ঢাকা ও নোয়াখালীর (Noakhali) মধ্যে চলাচল করা কয়েকটি বাস সম্পর্কে তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলোঃ

১। একুশে পরিবহন – মিরপুর থেকে ভোর ৬টায়, জিগাতলা থেকে সকাল ৬:৩০ মিনিটে, সায়েদাবাদ থেকে সকাল ৭টা এবং ৭:৩০ মিনিটে ছেড়ে যায়। ভাড়াঃ ২০০/-টাকা। যোগাযোগঃ ০১৬৭৮০৪৭৩৮২ ২। বিলাস পরিবহন – সকাল ৭:১৫ মিনিট থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর বাস ছেড়ে যায়। ভাড়াঃ ২০০/- টাকা। যোগাযোগঃ ০১৭১২৬৯৩৮৩৬ (সায়েদাবাদ কাউণ্টার) ৩। শাহী পরিবহন – সায়েদাবাদ থেকে সকাল ৬:৪০ মিনিটে এবং সকাল ৭:৪০ মিনিটে এবং জিগাতলা থেকে সকাল ৫:৪০ মিনিটে ছেড়ে যায়। যোগাযোগঃ ০১৯১৩৬২৮০৩৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুর হাট থেকে বাংলা বাজার, অতপর দক্ষিনে চৌধুরী বাজার পার ২ কিলোমিটার রাস্তা হয়ে চার রাস্তার মোড় দিয়ে পূর্ব দিকে জনতা বাজার এর পর দক্ষিণে ১.৫ কিলোমিটার রাস্তার অতিক্রম করে একটু পূর্বে গেলেই মুছাপুর ক্লোজার।

নোয়াখালীতে ভালো থাকার জায়গা হলো – সার্কিট হাউস, রয়েল হোটেল, টাউন হল, হোটেল রাফসান, পুরাতন বাসষ্ট্যান্ডের হোটেল লিটন, হসপিটাল রোডে অবস্থিত নোয়াখালী গেষ্ট হাউস। ভাড়া অনেক কম। একটা মজার ব্যপার হলো এখানে প্রায় প্রতিটা হোটেলের নিচেই ভালো খাবার হোটেল আছে।

১। পুবালি হোটেল, প্রধান সড়ক, (পৌরকল্যাণ হাই স্কুল), মাইজদিকোর্ট, নোয়াখালী। যোগাযোগঃ ০৩২১-৬১২৫৭ ২। হোটেল আল মোরশেদ, প্রধান সড়ক (জামে মসজিদের মোড়), মাইজদি কোর্ট, নোয়াখালী। যোগাযোগঃ ০৩২১-৬২১৭৩ ৩। হোটেল রাফসান, প্রধান সড়ক, মাইজদিকোর্ট, নোয়াখালী। যোগাযোগঃ ০৩২১-৬১৩৯৫

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

মুছাপুর ক্লোজার ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: নোয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

মুছাপুর ক্লোজার-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ নোয়াখালী রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে এই মুছাপুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান। প্রকৃতির অপরূপ সৃষ্টি মুছাপুর ক্লোজার। এখানে সবুজ প্রকৃতি, বণ্যপ্রাণি, পাখির ঝাঁক, ফরেস্ট বাগান, ফেনী নদীর মাঝে ক্লোজার, ২৩ ভেন্ট রেগুলেটর, জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়াভিরাম এক সৌন্দর্যের জগৎ। সাগরে যখন জোয়ারের পানি উতলে উঠে তখন অনন্য এক সৌন্দর্য বিকশিত হয় মুছাপুর ক্লোজরের ছোট ফেনী নদীতে। তটরেখায় আছড়ে পড়ে ছোট-বড় ঢেউ। প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩ কিলোমিটার প্রস্থের সমুদ্র সৈকতের যেকোনো জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ রয়েছে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র