চাটমোহর শাহী মসজিদ
চাটমোহর মসজিদ (Chatmohar Shahi Mosque) বাংলাদেশের একটি সুপ্রাচীন মসজিদ। পাবনা জেলার চাটমোহর উপজেলা হতে এটি প্রায় ২০০ গজ দূরে অবস্থিত। পূর্বে চাটমোহর ছিল পাবনার একটি অন্যতম বাণিজ্যকেন্দ্র। তখনকার সময়ে এখানে মোঘল ও পাঠানদের অবাধ বিচরণ ছিল। ১৫৮১ খ্রিষ্টাব্দে সম্রাট আকবরের সেনাপতি মাসুম খাঁ কাবলি এখানে একটি মসজিদ নির্মাণ করেন। এটিই আজকের চাটমোহর …
এক নজরে
বিবরণ
চাটমোহর মসজিদ (Chatmohar Shahi Mosque) বাংলাদেশের একটি সুপ্রাচীন মসজিদ। পাবনা জেলার চাটমোহর উপজেলা হতে এটি প্রায় ২০০ গজ দূরে অবস্থিত। পূর্বে চাটমোহর ছিল পাবনার একটি অন্যতম বাণিজ্যকেন্দ্র। তখনকার সময়ে এখানে মোঘল ও পাঠানদের অবাধ বিচরণ ছিল। ১৫৮১ খ্রিষ্টাব্দে সম্রাট আকবরের সেনাপতি মাসুম খাঁ কাবলি এখানে একটি মসজিদ নির্মাণ করেন। এটিই আজকের চাটমোহর শাহী মসজিদ। তবে নানা বইয়ের পাতায় এটিকে মাসুম কাবলির মসজিদ বলেই উল্লেখ করা হয়ে থাকে।
এই মসজিদে তুঘরা লিপিতে উৎকীর্ণ একটি ফারসি শিলালিপি ছিল। তবে বর্তমানে এই শিলালিপিটি রাজশাহী বরেন্দ্র জাদুঘরে রক্ষিত আছে। লাল জাফরী ইটে নির্মিত এই মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট। জাফরী ইট বলা হয় কারণ এই ইটগুলো বর্তমান সময়ের ইটের মত মোটা হত না এই ইটগুলো চিকন চিকন হয় বলেই জাফরী বলা হয়। মসজিদের দেওয়াল প্রায় ৬ ফুট ৯ ইঞ্চি চওড়া। মসজিদের ভেতর ৩টি কাতার দাঁড়াতে পারে। এর ভেতরে কালিমা তাইয়েবা লিখিত একটি কালো পাথর রয়েছে। বর্তমানে মসজিদটি একটি সংরক্ষিত ইমারত।
ঢাকা থেকে বাদল, শ্যামলী, দুলকী, মহানগর ইত্যাদি বাস পাবনায় যায়। সেগুলোর যেকোনো একটিতে চড়ে পাবনা শহরে পৌঁছে যাবেন। পাবনা শহর থেকে যেকোনো লোকাল বাহনে চড়ে চাটমোহর চলে যাবেন। সেখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে দেখিয়ে দেবে চাটমোহর শাহী মসজিদ।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
চাটমোহর শাহী মসজিদ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
চাটমোহর শাহী মসজিদ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ পাবনা রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকা থেকে বাদল, শ্যামলী, দুলকী, মহানগর ইত্যাদি বাস পাবনায় যায়। সেগুলোর যেকোনো একটিতে চড়ে পাবনা শহরে পৌঁছে যাবেন। পাবনা শহর থেকে যেকোনো লোকাল বাহনে চড়ে চাটমোহর চলে যাবেন। সেখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে দেখিয়ে দেবে চাটমোহর শাহী মসজিদ।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।