বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
অন্যান্যপাবনা · Rajshahi

গাজনার বিল

গাজনার বিল (Gajnar Bil) পাবনা জেলার সুজানগর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ন ও দর্শনীয় স্থান। এ বিলটি সুজানগর উপজেলার মাঝখানে অবস্থিত যা পাবনা শহর থেকে প্রায় ৩৫-৩৬ কিলোমিটার দুরে। সরু একটা পাকা রোড একে বেকে চলে গেছে বিলটাকে দুভাগ করে, রাস্তার দু পাশে যতদুর চোখ যায় বিস্তৃর্ণ পানি আর পানি। …

এক নজরে

জেলা
পাবনা
বিভাগ
Rajshahi
স্থানাঙ্ক
24.010, 89.250

বিবরণ

গাজনার বিল (Gajnar Bil) পাবনা জেলার সুজানগর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ন ও দর্শনীয় স্থান। এ বিলটি সুজানগর উপজেলার মাঝখানে অবস্থিত যা পাবনা শহর থেকে প্রায় ৩৫-৩৬ কিলোমিটার দুরে। সরু একটা পাকা রোড একে বেকে চলে গেছে বিলটাকে দুভাগ করে, রাস্তার দু পাশে যতদুর চোখ যায় বিস্তৃর্ণ পানি আর পানি। বর্ষায় রাস্তা ছুঁইছুঁই করছে পানির ঢেউ। বিলের মাঝ দিয়ে উরে চলেছে অজস্র নাম না জানা পাখি। জেলেরা মাছ ধরে চলেছে ছোট ছোট নৌকা নিয়ে। কখনো বা এক ঝাক বক উড়ে যায় আকাশ সাদা করে।

বিলের চার ধারে সকল বসতি অবস্থিত। এ এলাকার অর্থনীতি নিয়ন্ত্রিত হয় এই গাজনার বিলের মাধ্যমে। বিল গাজনা ছোট-বড় ১৬টি বিলের সমন্বয়ে গঠিত। এই বিলের আয়তন ০৭ একর। বিলটি বাদাই স্লুইজ গেটের মাধ্যমে পদ্মা নদীর সাথে সংযুক্ত রয়েছে। শুস্ক মৌসুমে বিলটি শুকিয়ে যায়। এ সময় এ বিলে ইরি ধান ও প্রচুর পেয়াজের চাষ হয়। সুজানগর থানার ১০টি ইউনিয়নই এ বিলের সাথে সংযুক্ত।

খুব সকালে যেতে পারলে বিলের তাজা মাছ কেনা যাবে, খেয়া নৌকা নিয়ে বিলের মাঝে ঘোরাঘুরি করা যাবে। পিওর প্রকৃতি প্রেমি হলে একটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারেন এই অপরুপ বিলের মাঝে। এই বর্ষাই উত্তম সময় বিল দর্শনের।

সুজানগর উপজেলা থেকে সড়কপথে সিএনজি যোগে প্রায় ৭ কি.মি. খয়রান ব্রিজের পূর্ব দিকে বিল গাজনায় যাওয়া যায়। অথবা ঢাকা-পাবনা রূটের যেকোন বাস এ ঢাকা থেকে পাবনা আসার সময় চব্বিশ মাইল নামক স্থানে নেমে ভ্যান ভাড়া করে দূর্গাপুর বটতলা / বোয়ালিয়া বটতলা বললেই নিয়ে যাবে। বটতলা থেকে নৌকা ভাড়া করে ঘোরা যায়। নৌকা ভাড়া ২৫০-৩০০ টাকা নিবে ঘন্টা। আর সারা দিন নিলে ১৫০০-২০০০ টাকা নিবে। তবে চেষ্টা একটু দামাদামি করলে নৌকা ভাড়া কমাতে পারবেন।

গাবতলী থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায় এমন অনেক বাস পাবেন। তাদের মধ্যে আছে Pabna Express, C-line, Sarkar Travel, Shamoly পরিবহন ইত্যাদি। ভাড়া: ৩০০ থেকে ৮০০ টাকা। নামতে হবে বিরাহিমপুর/২৪ মাইল বাজার। বাস থেকে নামার পর একটা ভ্যান গাড়ি নিবেন ভাড়া নিব প্রতিজন ১৫ টাকা। দিন গিয়ে দিন ঘুরে আসতে পরবেন। সকাল আর বিকেলর সময় বেশি ভাল লাগবে। আর কেউ ঢাকা ফিরে আসতে চাইলে কোন সমস্যা নেই রাত ১২টা পর্যন্ত অনেক বাস আছে।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

গাজনার বিল ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

গাজনার বিল-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ পাবনা রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

সুজানগর উপজেলা থেকে সড়কপথে সিএনজি যোগে প্রায় ৭ কি.মি. খয়রান ব্রিজের পূর্ব দিকে বিল গাজনায় যাওয়া যায়। অথবা ঢাকা-পাবনা রূটের যেকোন বাস এ ঢাকা থেকে পাবনা আসার সময় চব্বিশ মাইল নামক স্থানে নেমে ভ্যান ভাড়া করে দূর্গাপুর বটতলা / বোয়ালিয়া বটতলা বললেই নিয়ে যাবে। বটতলা থেকে নৌকা ভাড়া করে ঘোরা যায়। নৌকা ভাড়া ২৫০-৩০০ টাকা নিবে ঘন্টা। আর সারা দিন নিলে ১৫০০-২০০০ টাকা নিবে। তবে চেষ্টা একটু দামাদামি করলে নৌকা ভাড়া কমাতে পারবেন।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র