তাড়াশ ভবন
তাড়াশ ভবন (Tarash Bhaban) বাংলাদেশের পাবনা জেলা সদরের গোলাপপুর এর এ. হামিদ রোডে অবস্থিত একটি বিশেষ প্রত্নতাত্ত্বিক স্থাপনা। পাবনা শহরের নান্দনিক সৌন্দর্য আর স্থাপত্যের অনন্য অমর কীর্তি এ ভবনটি তাড়াশের রাজবাড়ী নামেও অনেকের কাছে সুপরিচিত। ১৮০০ শতাব্দীতে পাবনার সবচেয়ে বড় জমিদার বনমালী রায় বাহাদুর …
এক নজরে
বিবরণ
তাড়াশ ভবন (Tarash Bhaban) বাংলাদেশের পাবনা জেলা সদরের গোলাপপুর এর এ. হামিদ রোডে অবস্থিত একটি বিশেষ প্রত্নতাত্ত্বিক স্থাপনা। পাবনা শহরের নান্দনিক সৌন্দর্য আর স্থাপত্যের অনন্য অমর কীর্তি এ ভবনটি তাড়াশের রাজবাড়ী নামেও অনেকের কাছে সুপরিচিত। ১৮০০ শতাব্দীতে পাবনার সবচেয়ে বড় জমিদার বনমালী রায় বাহাদুর তাড়াশ ভবন স্থাপন করেন। তবে বনমালী রায়ের পূর্বপুরুষরা প্রথমে পাবনায় বসবাস করতেন না। এটি বনমালী রায় নিজের জমিদারির অবসর সময় যাপনের জন্য তৈরী করেছিলেন। তাড়াশ ভবন স্থাপনের কয়েক বছর পর জমিদার বনমালী রায় ও বনওয়ারীলাল রায় তাড়াশ ভবনের পাশেই বনমালী ইনস্টিটিউট, টাউন হল জগন্নাথদেবের মন্দির ইত্যাদি প্রতিষ্টা করেন।
তাড়াশ ভাবনটি দ্বিতলবিশিষ্ট এবং আয়তাকার প্রকৃতির একটি প্রাচীন গ্রীক ধাচের পূরাকীর্তি বা স্থাপত্যশিল্প। এই ভবনটির দোতালার কহ্মটি চারটি সুডৌল বৃত্তাকার স্তম্ভ সংযোগে গঠিত। ভবনটি দৈর্ঘ্যে ৩০.৪০ মিটার (১০০ফুট) এবং প্রস্থে ১৮.২৮ মিটার (৬০ ফুট)।ভবনটিতে চারটি কোরিনথিয়ান স্তম্ভের উপরে আকর্ষনীয় দ্বিতল গাড়িবারান্দা রয়েছে।
তাড়াশ ভবনের মূল এতিহ্য হল এর বিশালাকার প্রবেশ তোরণ যা রায় বাহাদুর গেট। প্রাসাদাকার এ ভবনটির সামনে প্রবেশ তোরণের দুপাশে দুটি করে মোট চারটি স্তম্ভ এবং মাঝে বিশালাকৃতির অর্ধবৃত্তাকার খিলানে প্রবেশ পথটি সৃষ্টি করা হয়েছে। কথিত রয়েছে, বনমালী রায়ের ২টি হাতি ছিল এবং হাতির প্রবেশ পথে যেন তোরণ বাধা না পায় সেজন্য প্রবেশ তোরণকে এতটা বৃহদাকারভাবে গঠন করা হয়।
১৯ শতকের শেষ দিকে তাড়াশ ভবনকে প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে আখ্যায়িত করা হয় এবং জায়গাটির দেখাশোনার দায়িত্ব বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের (আপাতত পাবনা পৌরসভা) উপরে।
বগুড়া জেলার চান্দাইকোনার কাছে 'কোদলা' গ্রামে বাসুদেব নামক কায়স্থ জমিদার ছিলেন যিনি তাড়াশ রাজবংশের পূর্বপুরুষ। জমিদার বাসুদেব নবাব মুর্শিদকুলি খানের রাজস্ব বিভাগে চাকরি করতেন। নবাব মুর্শিদকুলি খান তার সততা ও গুনে মুগ্ধ হয়ে তাকে 'রায় চৌধুরী' খেতাব দেন এবং এভাবেই গঠিত হয় তাড়াশ জমিদার বংশের জমিদারিত্ব। শোনা যায়, ১৯৪২ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন এই আতঙ্কে জমিদার পরিবার তাড়াশ ভবনে অবস্থান নিয়েছিলেন অনেকদিনের জন্য।
পাবনার বাইপাস টার্মিনাল হতে সরাসরি তাড়াশ ভবন যে কোন যানবাহনে যেতে পারবেন। রিক্সা কিংবা অটোতে উঠে সরাসরি তাড়াশ জমিদার বাড়ি বা তাড়াশ ভবন বললেই নিয়ে যাবে সেখানে। রিক্সায় যেতে সময় লাগে ১৫মিনিট ও ভাড়া ২৫-৩০ টাকা। অটোতে সময় লাগবে ৭-১০মিনিট ও ভাড়া ১৫ টাকা।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
তাড়াশ ভবন ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
তাড়াশ ভবন-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ পাবনা রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
তাড়াশ ভবন (Tarash Bhaban) বাংলাদেশের পাবনা জেলা সদরের গোলাপপুর এর এ. হামিদ রোডে অবস্থিত একটি বিশেষ প্রত্নতাত্ত্বিক স্থাপনা। পাবনা শহরের নান্দনিক সৌন্দর্য আর স্থাপত্যের অনন্য অমর কীর্তি এ ভবনটি তাড়াশের রাজবাড়ী নামেও অনেকের কাছে সুপরিচিত। ১৮০০ শতাব্দীতে পাবনার সবচেয়ে বড় জমিদার বনমালী রায় বাহাদুর তাড়াশ ভবন স্থাপন করেন। তবে বনমালী রায়ের পূর্বপুরুষরা প্রথমে পাবনায় বসবাস করতেন না। এটি বনমালী রায় নিজের জমিদারির অবসর সময় যাপনের জন্য তৈরী করেছিলেন। তাড়াশ ভবন স্থাপনের কয়েক বছর পর জমিদার বনমালী রায় ও বনওয়ারীলাল রায় তাড়াশ ভবনের পাশেই বনমালী ইনস্টিটিউট, টাউন হল জগন্নাথদেবের মন্দির ইত্যাদি প্রতিষ্টা করেন।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।