বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

আলীপুর মাছ বাজার, কুয়াকাটা

সবাই কুয়াকাটা যান বীচ, লাল কাঁকড়ার চর, ঝাউবন, শুটকি পল্লী সহ অন্যান্য জায়গা গুলো ঘুরেন কিন্তু খুব কম মানুষই পাওয়া যায় যারা আলীপুর (Alipur) যান। আবার অনেকে হয়ত যাওয়ার কথা ভাবেনও না কিন্তু হাতে সময় থাকলে আলীপুর মাছ বাজার (Fish Market) হতে ঘুরে আসতে পারেন। নাম শুনেই বুঝতে পারছেন মাছ দেখতে পাবেন …

এক নজরে

জেলা
পটুয়াখালী
বিভাগ
Barishal
স্থানাঙ্ক
21.854, 90.170

বিবরণ

সবাই কুয়াকাটা যান বীচ, লাল কাঁকড়ার চর, ঝাউবন, শুটকি পল্লী সহ অন্যান্য জায়গা গুলো ঘুরেন কিন্তু খুব কম মানুষই পাওয়া যায় যারা আলীপুর (Alipur) যান। আবার অনেকে হয়ত যাওয়ার কথা ভাবেনও না কিন্তু হাতে সময় থাকলে আলীপুর মাছ বাজার (Fish Market) হতে ঘুরে আসতে পারেন। নাম শুনেই বুঝতে পারছেন মাছ দেখতে পাবেন এবং প্রচুর পরিমানে দেখতে পাবেন। ছোটখাটো হাঙর হতে শুরু করে বিভিন্ন রকমের নাম না জানা মাছ দেখতে পাবেন। অনেক কম দামে কিনতেও পারবেন। মূলত এখানে সব মাছের আড়ৎ, সামুদ্রিক মাছের আড়ৎ। বিভিন্ন রকমের কাঁকড়া, রুপচাঁদা, করাল, ইলিশ মাছ সহ হরেক রকমের সামুদ্রিক মাছ বেশ কমেই কিনতে পারবেন। কিনে নিয়ে এসে সন্ধ্যায় বেশ জম্পেশ বারবিকিউ পার্টি দিতে পারবেন।

মাছ বাজার ঘোরা শেষ করে ব্রীজের দুই পাশে নৌকা ঘাটটা ঘুরে দেখবেন। গভীর সমুদ্রে যে সব সাম্পান নৌকা গুলা যায় তাদের ঘাট এইখানে। সব প্রস্তুতি সেরে ৩-১০দিনের জন্য নৌকাগুলো মৎস্য শিকারে বের হয়ে পড়ে। নৌকার লোকজন গুলো অনেক সহজ সরল। কথা বলে, আড্ডা দিয়ে মজা পাবেন। হাতে সময় থাকলে তাদের সাথে ৩-১০দিনের জন্য সমুদ্রে মাছ ধরতে চলে যেতে পারেন।

কুয়াকাটা হতে ব্যাটারিচালিত ভ্যানে ১০টাকা করে নিবে আলিপুর। সময় লাগবে ২০মিনিট। ভোরবেলা কুয়াকাটার স্পট গুলা ঘোরা শেষ করে তারপরই ঘুরে আসতে পারেন।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

আলীপুর মাছ বাজার, কুয়াকাটা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

আলীপুর মাছ বাজার, কুয়াকাটা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ পটুয়াখালী রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

মাছ বাজার ঘোরা শেষ করে ব্রীজের দুই পাশে নৌকা ঘাটটা ঘুরে দেখবেন। গভীর সমুদ্রে যে সব সাম্পান নৌকা গুলা যায় তাদের ঘাট এইখানে। সব প্রস্তুতি সেরে ৩-১০দিনের জন্য নৌকাগুলো মৎস্য শিকারে বের হয়ে পড়ে। নৌকার লোকজন গুলো অনেক সহজ সরল। কথা বলে, আড্ডা দিয়ে মজা পাবেন। হাতে সময় থাকলে তাদের সাথে ৩-১০দিনের জন্য সমুদ্রে মাছ ধরতে চলে যেতে পারেন।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র