বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
কবিসাহিত্যিকআধুনিক যুগ

আল মাহমুদ

কবি ও কথাসাহিত্যিক

আল মাহমুদ বাংলা কবিতায় গ্রামীণ জীবন ও ভাষার নতুন মাত্রা যোগ করেছেন।

এক নজরে

জন্ম
১১ জুলাই ১,৯৩৬
ব্রাহ্মণবাড়িয়া
মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২,০১৯
ঢাকা
বয়স
৮২ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯) ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। তিনি বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন।

তাঁর লোক লোকান্তর কাব্য ও কবিতা সংকলন ব্যাপক জনপ্রিয়। ২০১৯ সালে ঢাকায় তাঁর মৃত্যু হয়।

১৯৫০-এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে মাহমুদ একজন। লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৭৩), মায়াবী পর্দা দুলে ওঠো ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্যও খ্যতি অর্জন করেছিলেন।

রচনাবলি ও গ্রন্থপঞ্জি দেখুন

অর্জন ও ভূমিকা

  • লোক লোকান্তর কাব্য
  • একুশে ও স্বাধীনতা পদক

উৎসসমূহ