বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
সংগীতশিল্পীস্বাধীন বাংলাদেশ

অ্যান্ড্রু কিশোর

বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারজয়ী প্লেব্যাক শিল্পী

অ্যান্ড্রু কিশোর বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীতের কিংবদন্তি — রেকর্ড ১৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী।

এক নজরে

জন্ম
২৬ অক্টোবর ১,৯৫৫
রাজশাহী
মৃত্যু
৬ জুলাই ২,০২০
ঢাকা
বয়স
৬৪ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ - ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে'জন্য তিনি 'প্লেব্যাক সম্রাট' নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে "জীবনের গল্প আছে বাকি অল্প", "হায়রে মানুষ রঙ্গীন ফানুস", "ডাক দিয়াছেন দয়াল আমারে", "আমার সারা দেহ খেয়ো গো মাটি", "আমার বুকের মধ্যে খানে", "আমার বাবার মুখে প্রথম যেদিন", "ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা", "সবাই তো ভালোবাসা চায় ", "চাঁন্দের সাথে রাতের পিরিতি", "পদ্ম পাতার পানি নয়" ইত্যাদি।

প্রায় চার দশকে হাজারেরও বেশি চলচ্চিত্রে কণ্ঠ দেন। রেকর্ড ১৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে তিনি অনন্য স্থান পান।

২০২০ সালে তাঁর মৃত্যু গোটা দেশকে শোকাহত করে। "আমি বৃষ্টির কাছে রেখে গেলাম", "শুধু গান গেয়ে পরিচয়" তাঁর অমর গানগুলোর মধ্যে অন্যতম।

কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন (১৯৭৭) চলচ্চিত্রের "অচিনপুরের রাজকুমারী নেই"। তিনি বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের "হায়রে মানুষ রঙিন ফানুস" গানের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি সারেন্ডার (১৯৮৭), ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক (মরণোত্তর), ২০২৪ ভূষিত করে। এছাড়াও অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন এন্ড্রু কিশোর।

অর্জন ও ভূমিকা

  • রেকর্ড ১৯টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার
  • একুশে পদক
  • হাজারেরও বেশি চলচ্চিত্রে কণ্ঠ

উৎসসমূহ