বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
বীর মুক্তিযোদ্ধাশহীদ ও বুদ্ধিজীবীসামরিকআধুনিক যুগ – মুক্তিযুদ্ধ

মহিউদ্দিন জাহাঙ্গীর

বীরশ্রেষ্ঠ, ক্যাপ্টেন, বাংলাদেশ সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধা

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ও বীরশ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত করার সম্মুখ সমরে শত্রুবাঙ্কার ধ্বংস করার সময় তিনি শহীদ হন।

এক নজরে

জন্ম
৭ মার্চ ১,৯৪৯
রহিমগঞ্জ, বাবুগঞ্জ, বরিশাল
মৃত্যু
১৪ ডিসেম্বর ১,৯৭১
রেহাইচর, চাঁপাইনবাবগঞ্জ
বয়স
২২ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

মহিউদ্দিন জাহাঙ্গীর (৭ মার্চ ১৯৪৯ - ১৪ ডিসেম্বর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম। তিনি মুক্তিবাহিনীর ৭নং সেক্টরের একজন কর্মকর্তা ছিলেন। মহানন্দা নদীর তীরে শত্রুর প্রতিরক্ষা ভাঙ্গার প্রচেষ্টার সময় তিনি শহীদ হন। তার উদ্যোগে মুক্তিবাহিনী ঐ অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষতিসাধন করে। যার ফলাফলস্বরূপ মুক্তিবাহিনী প্রতিপক্ষকে পরাস্ত করে এবং ওই অঞ্চলকে শত্রুমুক্ত করে। তার সম্মানে ঢাকা সেনানিবাসের প্রধান ফটকের নাম "বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট" ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিপার্টমেন্টে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ল্যাব, চাঁপাইনবাবগঞ্জ সদরে, স্বরূপনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা অবস্থিত রাধাকান্তপুর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা অবস্থিত সোনামসজিদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১ এর নাম বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবন নামকরণ করা হয়। এটি ৬ তলা বিশিষ্ট মূল ভবনের একটি উপভবন।

১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানে কর্মরত অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং সেক্টর ৭-এ মুক্তিবাহিনীতে যোগ দেন।

তিনি মেহেন্দীগঞ্জ সাব-সেক্টরের অধিনায়ক হিসেবে অসংখ্য ঝুঁকিপূর্ণ অভিযানে নেতৃত্ব দেন। ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ দখলের চূড়ান্ত যুদ্ধে মহানন্দা নদী পার হয়ে শত্রুপক্ষের মেশিনগান পোস্ট গ্রেনেড ছুড়ে ধ্বংস করার সময় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন।

চট্রগ্রাম সেনানিবাসে অবস্থিত জাহাঙ্গীর লাইন উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় করা হয়েছে।

অর্জন ও ভূমিকা

  • বীরশ্রেষ্ঠ খেতাব (মরণোত্তর)
  • সেক্টর ৭-এর চাঁপাইনবাবগঞ্জ ও মহানন্দা নদীর ঐতিহাসিক অভিযানের সফল নেতৃত্ব

সম্পর্কিত ইতিহাস

উৎসসমূহ