বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
বীর মুক্তিযোদ্ধাশহীদ ও বুদ্ধিজীবীসামরিকব্রিটিশ ঔপনিবেশিক যুগ – মুক্তিযুদ্ধ

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ

বীরশ্রেষ্ঠ, ল্যান্স নায়েক

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ মুক্তিযুদ্ধের প্রথমদিকে রাঙ্গামাটির বুড়িঘাটে একা মেশিনগান দিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে সাহসী প্রতিরোধ গড়ে শহীদ হন।

এক নজরে

জন্ম
৮ মে ১,৯৪৩
ফরিদপুর
মৃত্যু
২০ এপ্রিল ১,৯৭১
বুড়িঘাট, রাঙ্গামাটি
বয়স
২৭ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

মুন্সি আব্দুর রউফ (৮ মে ১৯৪৩ - ২০ এপ্রিল ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহিদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাঁদের অন্যতম। তিনি ১৯৬৩ সালের ৮ মে পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধের সময়ে তিনি নিয়মিত পদাতিক সৈন্য হিসেবে কর্মরত ছিলেন। পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাট গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে ১৯৭১ সালের ২০ এপ্রিল তিনি মর্টার শেলের আঘাতে শহিদ হন। তাঁকে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে একটি টিলার ওপর সমাহিত করা হয়।

১৯৭১ সালের ৮ এপ্রিল রাঙ্গামাটির বুড়িঘাটে শত্রুবাহিনীর বিরুদ্ধে তিনি একা মেশিনগান চালিয়ে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। যুদ্ধক্ষেত্রে তিনি শহীদ হন।

তাঁর এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়।

অর্জন ও ভূমিকা

  • বুড়িঘাটে একক প্রতিরোধে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি
  • বীরশ্রেষ্ঠ (সর্বোচ্চ সামরিক সম্মান) উপাধি

সম্পর্কিত ইতিহাস

উৎসসমূহ