বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
সংস্কারককবিব্রিটিশ ভারত যুগ

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

বাংলার নবজাগরণের প্রথম প্রদীপ

ডিরোজিও হিন্দু কলেজে শিক্ষকতার মাধ্যমে বাংলার তরুণ মনে যুক্তি, স্বাধীনচিন্তা ও দেশপ্রেমের আলো জ্বেলেছিলেন — বঙ্গীয় নবজাগরণের প্রথম স্ফুলিঙ্গ।

এক নজরে

জন্ম
১৮ এপ্রিল ১,৮০৯
কলকাতা
মৃত্যু
২৬ ডিসেম্বর ১,৮৩১
কলকাতা
বয়স
২২ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ো (জন্ম: ১৮ এপ্রিল, ১৮০৯ – মৃত্যু: ২৬ ডিসেম্বর, ১৮৩১) একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক। তরুণ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ো মাত্র সতেরো বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। তিনি ইংরেজি সাহিত্য ও ইতিহাস পড়াতেন এবং তার পাঠদানের পদ্ধতি ছিল তার ধ্যান-ধারণার মতোই গতানুগতিকতামুক্ত। প্রকৃতপক্ষে, শিক্ষক হিসেবে তার কর্মকাণ্ড শ্রেণিকক্ষে সীমাবদ্ধ ছিলনা। ছাত্রদের আগ্রহ সৃষ্টিকারী যেকোনো বিষয়ে তিনি তার ছাত্রদের সঙ্গে কলেজ প্রাঙ্গণের বাইরেও, প্রায়ই তার নিজের বাসায়, আলোচনা করতে সদা-ইচ্ছুক ছিলেন। বাস্তবে, তার আলোচনার বিষয়বস্তুর পরিসীমা ছিল বহুবিস্তৃত: সাহিত্য, ইতিহাস, দর্শন এবং বিজ্ঞান। ইয়ং বেঙ্গল এর গঠন তাকে ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে অমর করে রেখেছে।

তাঁর অনুগামী ডিরোজিয়ান দলের তরুণরা সামাজিক কুসংস্কার, জাতিভেদ ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করেন। বাংলার নবজাগরণের প্রথম দীপ্তি তাঁর কাছ থেকেই আসে।

১৮৩১ সালে মাত্র বাইশ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

তার মৃত্যুর দীর্ঘকাল পরেও তার অনেক ছাত্রের মধ্যে তার উত্তরাধিকার বেঁচেছিল, যাঁরা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিলেন এবং যাঁদের মধ্যে অনেকেই পরবর্তীকালে সমাজ সংস্কার, আইন এবং সাংবাদিকতায় বিশিষ্ট স্থান দখল করেছিলেন।

অর্জন ও ভূমিকা

  • বঙ্গীয় নবজাগরণের প্রথম অনুঘটক
  • ডিরোজিয়ান আন্দোলনের প্রতিষ্ঠাতা
  • বাংলা ও ইংরেজিতে কবিতা রচনা

উৎসসমূহ