বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
সংগীতশিল্পীস্বাধীন বাংলাদেশ

হাবিব ওয়াহিদ

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও সুরকার

হাবিব ওয়াহিদ বাংলাদেশের আধুনিক পপ ও রক সঙ্গীতের অন্যতম শীর্ষ শিল্পী। "কৃষ্ণকলি", "বৃষ্টি" সহ অসংখ্য হিট গানের স্রষ্টা।

এক নজরে

জন্ম
১৫ অক্টোবর ১,৯৭৯
ঢাকা
অবস্থা
বর্তমান
জীবিত
বয়স
৪৭ বছর(বর্তমান)
দীর্ঘায়ু ও সুস্থ জীবন

জীবনী

হাবিব ওয়াহিদ (যিনি হাবিব নামেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত) (জন্ম: ১৫ অক্টোবর ১৯৭৯) একজন বাংলাদেশী জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী এবং সংগীত পরিচালক। তিনি বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত। স্বল্প পরিচিত লোকগীতিকে আরো ভাল সুর দিয়ে, রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয় গ্রহণযোগ্য করে তুলছেন তিনি। তিনি মূলত হাসন রাজা, শাহ আবদুল করিম, আমির উদ্দীন প্রমুখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন। এ কারণে অনেকের কাছেই তিনি যেমন সমালোচিত হয়েছেন, ঠিক তেমনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাত হয়েছেন। হাবিব ওয়াহিদ বিভিন্ন শিল্পীর সাথে অনেক জনপ্রিয় গান গেয়েছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি কে সাথে নিয়েই উপহার দিয়েছেন বেশির ভাগ গান। হাবিব ওয়াহিদ সদ্য সুপারস্টার দেব অভিনীত ভারতীয় বাংলা সিনেমা বিন্দাস চলচ্চিত্রে তোমাকে ছেড়ে আমি শিরোনামে গান গেয়েছেন। তার সহশিল্পী ছিলেন তুলসী কুমার।

"কৃষ্ণকলি", "বৃষ্টি", "চাঁদ মামা" — তাঁর এই গানগুলো বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। রবীন্দ্রনাথের কবিতাকে আধুনিক সুরে উপস্থাপনে তিনি অনন্য।

ভারত ও বাংলাদেশ উভয় দেশেই তাঁর গান সমাদৃত হয়েছে এবং তিনি সফলভাবে সঙ্গীত প্রযোজনায়ও কাজ করছেন।

অর্জন ও ভূমিকা

  • রবীন্দ্রসঙ্গীতকে আধুনিক ধারায় উপস্থাপন
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার
  • বাংলাদেশ ও ভারতে সমান জনপ্রিয়

উৎসসমূহ